প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Jun 2026, 11:10 AM
দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে এমপি হাসনাত
মোঃ আক্তার হোসেন
কুমিল্লার দেবিদ্বার উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি ও রোগীদের সেবার মান যাচাই করতে আকস্মিক পরিদর্শন করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ| পরিদর্শনকালে দায়িত্বে অবহেলা এবং নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত না থাকায় পাঁচ চিকিৎসককে শোকজ করা হয়েছে| মঙ্গলবার (২জুন) সকাল ৯ টায় পূর্বঘোষণা ছাড়াই তিনি দেবিদ্বার উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্স-এ উপস্থিত হন| এসময় তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন| প্রায় দেড় ঘণ্টা ¯^াস্থ্য কমপ্লেক্সে অবস্থান করে চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও রোগীদের সঙ্গে কথা বলেন তিনি| এসময় কুমিল্লা জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. রেজা মো. সারোয়ার আকবর, দেবিদ্বার উপজেলা ¯^াস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মহিবুস ছালামসহ অন্যান্য চিকিৎসক কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন|
পরিদর্শনকালে হাসপাতালের ২৬ জন চিকিৎসকের মধ্যে পাঁচ জনকে কর্মস্থলে অনুপস্থিত পাওয়া যায়| এ ঘটনায় অসন্তোষ প্রকাশ করেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ| পরে দায়িত্বে অবহেলা ও সময়মতো কর্মস্থলে উপস্থিত না থাকার অভিযোগে পাঁচ চিকিৎসককে শোকজ করার নির্দেশ দেন| হাসপাতাল সূত্র জানায়, উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সের কয়েকজন মেডিক্যাল অফিসার ও মেডিসিন কনসালটেন্ট দেবিদ্বার এলাকার বাইরে অবস্থান করায় তারা প্রায় সময়ই কর্মস্থলে উপস্থিত থাকেন না আবার কর্মস্থলে এলেও নির্দিষ্ট সময়ের দিকে গুরুত্ব দেন না| মঙ্গলবার সকালেও নির্দিষ্ট সময়ে কর্মস্থলে ছিলেন না মেডিক্যাল অফিসার ডা. সাইফুল ইসলাম শুভ, ডা.শামীম কাউছার, ডা. শিমুল রানী দত্ত, কনসালটেন্ট ডা.শরীফ উদ্দিন আহমেদ, মেডিসিন কনসালটেন্ট কাজী আয়শা সিদ্দিকা| পরে দায়িত্বে অবহেলা এবং নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত না হওয়ায় তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়| পরিদর্শন শেষে এমপি হাসনাত আব্দুল্লাহ বলেন, হাসপাতালে কিছু অনিয়ম চোখে পড়েছে| চিকিৎসকরা সময়মত হাসপাতালে আসেন না| এমন পাঁচ চিকিৎসক অবহিতকরণ ছাড়া অনুপস্থিত থাকায় শোকজ করা হয়েছে| উপজেলা ¯^াস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা.মহিবুস ছালাম প্রতিদিন সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে প্রতিদিনের কার্যক্রমের বিষয়ে হাসপাতালের সকল চিকিৎসকদের নিয়ে
একটি ব্রিফ দিবেন| সেই মিটিং এর উপস্থিতির সীট আমাকে পাঠাবেন| যাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে তারা যদি সঠিক জবাব দিতে না পারে তাহলে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে| পরে তিনি চিকিৎসকদের হাসপাতালের চিকিৎসাসেবা আরও উন্নত করতে চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান| পাশাপাশি রোগীদের যথাযথ সেবা নিশ্চিত করতে নিয়মিত তদারকির কথাও বলেন| দেবিদ্বার উপজেলা ¯^াস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মহিবুস ছালাম বলেন, নির্দিষ্ট সময়ে কর্মস্থলে উপস্থিত না হওয়া ও দায়িত্ব অবহেলার কারণে পাঁচ চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে| আগামী তিন কর্মদিবসের মধ্যে তাদের নোটিশের জবাব দিতে বলা হয়েছে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও...
সাইফুল ইসলাম সুমনযথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ন...
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এ...
মাহফুজ নান্টুআগামী ১০ বছরেও বর্তমান সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা ম...
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে...
আয়েশা আক্তার।।প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা স...
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফ...
নিজস্ব প্রতিবেদক,দেবিদ্বারকার্যক্রম নিষিদ্ধ সংগঠনক বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভিন্ন নাশকতামূলককর্মকা...
"শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে ত...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগতমান উন্নয়...