প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Jun 2026, 9:55 AM
নাঙ্গলকোটের শীর্ষ মাদক ব্যবসায়ী ফয়সাল আটক
নিজস্ব প্রতিবেদক
এলাকাকে মাদকযুক্ত করতে দীর্ঘ তিন মাস ধরে চলমান মাদক বিরোধী বিশেষ অভিযান চলমান রয়েছে। অবশেষে এলাকাবাসী ও প্রশাসনের যৌথ তৎপরতায় হাতেনাতে গ্রেফতার হয়েছেন ঢালুয়া ইউনিয়নের চান্দলা গ্রামের চিহ্নিত শীর্ষ মাদক ব্যবসায়ী ও মূল হোতা মোঃ ফয়সাল।
সে চান্দলা গ্রামের মৃত নিজাম উদ্দিনের পুত্র।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন চাকমা ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৪৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়ে জেলহাজতে পাঠিয়েছেন।
স্হানীয়রা জানায়, এলাকার যুবসমাজকে রক্ষায় গত তিন মাস ধরে স্থানীয় সচেতন মহল ও যুবকদের উদ্যোগে একটি মাদক নিয়ন্ত্রণ আন্দোলন ও অভিযান চালু করেন। এই অভিযানের ধারাবাহিকতায় এর আগে ৩টি মাদকসেবী ও বিক্রেতা গ্রুপকে হাতে নাতে আটক করা হয়। পরবর্তীতে তাদের সামাজিক বিচারের আওতায় এনে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়।
আটককৃতদের জিজ্ঞাসাবাদে এলাকায় মাদক সিন্ডিকেটের একটি পূর্ণাঙ্গ চিত্র বেরিয়ে আসে।
আটককৃতদের স্বীকারোক্তি এবং এলাকাবাসীর সাক্ষ্য অনুযায়ী, এই সিন্ডিকেটের প্রধান ডিলার ও মূল হোতা হিসেবে নাম আসে মোঃ ফয়সালের।
এদিকে মাদক ব্যবসায়ী ফয়সালকে আটকের পর থেকে তার সিন্ডিকেটের মাদক ব্যবসায়ীরা মাদক আন্দোলন কারীদের জীবননাশের হুমকি,এবং পরিবারের ক্ষতি করার ভয়ভীতি প্রদর্শন করছেন বলে স্হানীয়রা অভিযোগ করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ড সিএনজি চালক সুমন আটক...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের...
বান্ধবীর বিষয়ে সন্দেহে ছয় মাস স্কুলে যেতে দেননি মা, মেয়েকে আ...
আয়েশা আক্তারকুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমীন হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান স...
বাঞ্ছারামপুরে নেশার টাকা না পেয়ে বসতবাড়িতে আগুন
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দর...
খাদি শিল্পকে রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি- ড. সায়মা...
কামরুল হাসানকুমিল্লার ঐতিহ্যবাহী হাতে বোনা খাদিশিল্পের বর্তমান সংকট, সম্ভাবনা ও ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে...
পিকআপের ‘গোপন কুঠুরিতে’ ৩৬ হাজার ইয়াবা, চালকের আসনের নিচে ছ...
নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দিতে একটি পিকআপে তল্লাশি চালিয়ে পিস্তল, গুলি, ম্যাগাজি...
ব্রাহ্মণপাড়ায় চুরি-ছিনতাই, মাদকবিরোধী সভা ও সচেতনতামূলক র্য...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় চুরি, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে আলো...