প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 6 Jun 2026, 9:26 AM
পূজা উদযাপন পরিষদের চান্দিনার আহবায়ক কমিটি গঠন
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লার চান্দিনা উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
এতে জীবন কুমার সাহাকে আহবায়ক, সাংবাদিক রণবীর ঘোষ কিংককে সদস্য সচিব করে ২১ সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
শুক্রবার (৫ জুন) বিকেলে উপজেলা ছায়কোট-তুলাতলী শ্রীশ্রী আনন্দময়ী কালী বাড়ি প্রাঙ্গণে বর্ধিত সভায় ওই কমিটি ঘোষণা করেন জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক বীর মুক্তিযোদ্ধা নির্মল পাল।
জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি লক্ষণ চন্দ্র সাহা’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা পুজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র সরকার, আইন বিষয়ক সম্পাদক এড. সজল চন্দ্র পাল, দপ্তর সম্পাদক শম্ভু শীল, ধর্ম বিষয়ক সম্পাদক লিটন সরকার, সদস্য দেবু চৌধুরী, অজয় কর্মকার।
জেলা পূজা উদযাপন পরিষদ নেতা অধ্যাপক শ্রীধর বণিক এর সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সত্য রঞ্জন সাহা, নিমাই মজুমদার, সঞ্জিত কুমার নাহা, পরশ চন্দ্র সরকার, সুবল চন্দ্র দাস, অমল চন্দ্র ভৌমিক, তপতি দে প্রমুখ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চাঁদাবাজির রিমোট বিদেশে
আমার পোলাপান গিয়ে তোর ফ্যাক্টরির একজনকে থাপড়াইয়া আসছে। টাকা না পাইলে তোর পা লুলা করে দিবো। সারা জীবন...
হরমুজে ‘অত্যাধুনিক’ মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের
হরমুজ প্রণালীতে অত্যাধুনিক একটি মার্কিন সাবমেরিন ড্রোন আটকের দাবি করেছে ইরানের রেভল্যুশনারি গার্ডস (...
কুমিল্লার সুয়াগাজী বাজারে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণকুমিল্লার সুয়াগাজী বাজারে অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা...
নকশা-অনুমোদনে অনিয়মের অভিযোগে কুমিল্লায় ৭ ভবনের নির্মাণকাজ ব...
মাহফুজ নান্টু কুমিল্লা নকশা ঠিক না থাকা, প্ল্যান পাস না করাসহ বিভিন্ন অভিযোগে কুমিল্লা শহরের সা...
কুমিল্লা সদর দক্ষিণে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধনে মাঠে স্থান...
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণজন্ম ও মৃত্যু নিবন্ধন প্রতিটি নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি না...
ব্রাহ্মণপাড়ায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্...
. আনোয়ারুল ইসলাম।।‘লিটারেসি ফর পিপল, টি প্ল্যানেট এন্ড প্রসপেরিটি’—‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সা...