প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Jun 2026, 12:49 AM
মুরাদনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ২ জন আটক
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী বিশেষ অভিযানে পৃথক স্থান থেকে ইয়াবাসহ ২ জনকে আটক করেছে পুলিশ|
শনিবার (৬ জুন) দিবাগত রাতে উপজেলার কোম্পানীগঞ্জ বাজার এলাকায় ও রবিবার (৭ জুন) বিকালে বাখরাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়| আটককৃতরা হলেন, নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তর ত্রিশ গ্রামের সুলতান সরকারের ছেলে মোঃ হোসেন সরকার (৫০) ও সুনামগঞ্জ জেলার ছাতক থানার নড়াই ইউনিয়নের মানিকপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মোঃ আলী হোসেন (৫০)| পুলিশ সূত্রে জানা যায়, মুরাদনগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশনায় পৃথক টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে| অভিযানে শনিবার দিবাগত রাতে কোম্পানীগঞ্জ বাজার এলাকা থেকে মোঃ হোসেন সরকারকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করে এসআই নুরুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স| অপরদিকে
রবিবার বিকালে জাহাপুর ইউনিয়নের বাখরাবাদ এলাকায় অভিযান চালিয়ে ১৬ পিস ইয়াবা ট্যাবলেট সহ মোঃ আলী হোসেনকে আটক করে এসআই রাজু বড়ুয়া ও সঙ্গীয় ফোর্স| মোঃ আলী হোসেন বাখরাবাদ এলাকার গাংগাটিয়া গ্রামে ভাড়া থাকতেন বলে জানা যায়| আটককৃতদের মধ্যে মোঃ হোসেন সরকারকে রবিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং মোঃ আলী হোসেনকে সোমবার সকালে কুমিল্লার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে| এ বিষয়ে মুরাদনগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে|
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স| মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে| কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় বাড়ছে ডেঙ্গু ও হামের সংক্রমণ
অশোক বড়ুয়াকুমিল্লা জেলায় ডেঙ্গু ও হাম—উভয় রোগের সংক্রমণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। জেলা স্বাস্থ...
কুমিল্লায় কৃষকদলের ৮ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
আয়েশা আক্তারপরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের...
বদলি শিক্ষক শিক্ষার্থীদের বললেন তোমরা আমার চাকরিডা খাইয়ো না
মাহফুজ নান্টু কুমিল্লা।।কুমিল্লা সরকারি মহিলা কলেজের এইচএসসি পরীক্ষাকেন্দ্রে জলাবদ্ধতার কারণে সাত শি...
রূপসী বাংলা পত্রিকায় খবর প্রকাশের পর দ্রুত রাস্তা চলাচলের...
মোঃ আবদুল আলীম খান সামান্য বৃষ্টিতেই জলজট আর কাদামাটিতে একাকার হয়ে যেত কুমিল্লার ব্রাহ্মণপাড়া...
সবুজ পৃথিবীর প্রত্যয়ে ব্রাহ্মণপাড়ায় ৫০০ গাছের চারা বিতরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ গ্রামের জাহিদুল হোসেন উচ্চ বিদ্যালয় অ্যালা...
পদুয়ার বাজার বিশ্বরোডস্থ আর্ট নার্সিং কলেজে ফুড ফেয়ার অনুষ...
শ্যামল বড়ুয়াসুস্থ অসুস্থ মানুষের ঔষধের পাশাপাশি খাদ্যের ভূমিকা অপরিসীম, সেই নিরিখে নার্সিং শিক্ষার...