প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 26 Jul 2026, 8:27 AM
ব্রাহ্মণপাড়ায় মাদক সেবন ও জনশান্তি বিনষ্টের অভিযোগে তিনজনের কারাদণ্ড
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদক সেবন করে মাতলামি ও জনশান্তি বিনষ্টের অভিযোগে তিন ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের সাহেবাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে দোষ প্রমাণিত হওয়ায় তাঁদের কারাদণ্ড দেওয়া হয়। সাজা কার্যকরের জন্য পরে তাঁদের ব্রাহ্মণপাড়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান। অভিযানে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. শামীম হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল সহযোগিতা করে।
দণ্ডপ্রাপ্তরা হলেন—উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের সাহেবাবাদ গ্রামের মৃত মাহফুজ মিয়া চৌধুরীর ছেলে মো. মামুন মিয়া চৌধুরী (২৯), একই গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো. মুজিব মিয়া (৪৫) এবং কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নানচিরি গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে মো. আকবর আলী (৩২)।
ভ্রাম্যমাণ আদালত মো. মামুন মিয়া চৌধুরী ও মো. আকবর আলীকে ১৫ দিন করে এবং মো. মুজিব মিয়াকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান বলেন, "মাদকের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। জনশৃঙ্খলা রক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
সাক্ষরতার হারে সারাদেশে কুমিল্লা প্রথম
অশোক বড়ুয়াদেশের ৬৪ জেলার মধ্যে সাক্ষরতার হারে প্রথম অবস্থানে রয়েছে কুমিল্লা। জাতীয় পর্যায়ে সাক্ষরতার...
সরকার যে পথে, সেটি বাঁকা পথ, ফিরে আসতে হবে: সাদ্দাম
কুমিল্লা প্রতিনিধিবাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ুসরকার য...
উপকরণ ভিত্তিক পাঠদানই শিশুর সৃজনশীল চিন্তার বিকাশ ঘটাতে পারে...
আশিক ইরানপ্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সহজ ও উপকরণ ভিত্তিক পাঠদান নিশ্চিত করার লক্ষ্যে কুমি...
হোমনায় সরকারি জমি দখল করে দোকান নির্মাণের হিড়িক
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় সরকারি জমি দখল করে দোকান নির্মাণের হিড়িক পড়েছে। যে...
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্...
কুবি প্রতিনিধি :সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে কুম...
কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা ড...
কুমিল্লা রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) মেডিকেল সেন্টারে ৯টি ক্যাটাগরির পদে নিয়োগের চূড়ান্ত ফল...