প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Jul 2025, 9:39 AM
কুমিল্লা নগরীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার
মাহফুজ নান্টু
কুমিল্লায় সেনাবাহিনী ও র্যাবের পৃথক দুটি যৌথ অভিযানে অস্ত্রসহ দুজনকে আটক করা হয়। রোববার দিবাগত রাতে পরিচালিত অভিযানে নগরীর মুরাদপুর এলাকা থেকে মোঃ মোঃ হায়দার বকসী (৩৮)কে আটক করা হয়। এ সময় মোঃ হায়দার বকসী (৩৮) এর অবস্থানরত বাড়ি তল্লাশী করে ৩ টি শটগান, ১ টি রামদা, ১ টি ছুরি, ৩ টি পাসপোর্ট ও ৩ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
অপর দিকে পৃথক অন্য একটি অভিযানে একই দিন রাতে সেনাবাহিনী ও র্যাব-১১ এর বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা কোতয়ালী মডেল থানার নুরপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মজিবুর রহমান (৪০) নামক ১ জন আসামীকে গ্রেফতার করা হয়। এ সময় মজিবুর রহমান (৪০) এর অবস্থানরত বাড়ি তল্লাশী করে ১ টি শটগান, ১ রাউন্ড গুলি, ১ টি পাসপোর্ট ও ১ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোঃ হায়দার বকসী (৩৮) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার ২য় মুরাদপুর গ্রামের মৃত ইদ্রিস বকসীর ছেলে এবং মজিবুর রহমান (৪০) একই থানার নুরপুর গ্রামের মৃত আব্দুল হালিম এর ছেলে। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, তারা দীর্ঘদিন যাবত নিজ এলাকা সহ কুমিল্লার বিভিন্ন স্থানে অবৈধভাবে অস্ত্র প্রদর্শন করে প্রভাব বিস্তার সহ বিভিন্ন ধর্তব্য অপরাধ সংঘটিত করে আসছিল। অস্ত্রধারী সন্ত্রাসী দমন অভিযানের অংশ হিসেবে র্যাব-১১ ও সেনাবাহিনীর পক্ষ থেকে উক্ত অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতদের কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহিনুল ইসলাম জানান গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাদেরকে আজ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশী নিহত
সৌদি আরবের রিয়াদের খোরদাম শহরে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার ৭ জনের মৃত...
‘দেবিদ্বারের বাড়ির মালিকের মরদেহের আরো দুটি প্যাকেট, মাথা ও...
মোঃ আক্তার হোসেন, দেবিদ্বার২০২১ সালে বাবাকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় পাঁচ বছরের শিশু ফাহিমাকে গলা...
হোমনায় ট্রিপল মার্ডারের তদন্তে নতুন মোড়, ৬ মাস পর বালুর স্তূ...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় আলোচিত ট্রিপল মার্ডার মামলার প্রায় ছয় মাস পর তদন্তে নতুন...
বুড়িচংয়ে ভারতীয় নাগরিকসহ দুই মাদক ব্যবসায়ী আটক
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে ভারতীয় এক নাগরিকসহ দুই মাদক ব্যবসায়ীকে ৩৬ কেজি গাঁজাসহ আটক করেছে প...
নৃশংসভাবে বাড়ির মালিককে হত্যা দেবিদ্বারে আসামীদের দ্রুত গ...
নিজস্ব প্রতিবেদক, দেবিদ্বারকুমিল্লার দেবিদ্বারে ফরিদা ইয়াসমিন (৫০) নামের বাড়ির মালিককে নৃশংসভাবেকুপি...
কুমিল্লায় এক মাসে ৫০৯ মামলা, বিশেষ অভিযানে অস্ত্র-গুলিসহ আট...
কুমিল্লা জেলা সংবাদদাতা,৯ আগস্ট: কুমিল্লায় গত জুলাই মাসে জেলার বিভিন্ন থানায় ৫০৯টি মামলা দায়ের হয...