প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 12 Jun 2026, 8:57 PM
৩ বছর কোমায় থাকার পর চলে গেলেন থাইল্যান্ডের রাজকুমারী
এফএনএস আনন্তর্জাতিক ডেস্ক:
থাইল্যান্ডের রাজকুমারী বাজরাকিতিইয়াভা তিন বছরেরও বেশি সময় কোমায় থাকার পর মারা গেছেন| মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর| গতকাল সকালে রাজপ্রাসাদের এক বিবৃতিতে জানানো হয়, গত বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪৮ মিনিটে ব্যাংককের চুলালংকর্ন হাসপাতালে তিনি শেষ নিঃশ^াস ত্যাগ করেন| ২০২২ সালের ডিসে¤^র মাসে কুকুরদের নিয়ে ব্যায়াম করার সময় তিনি হঠাৎ অচেতন হয়ে পড়েন| চিকিৎসকদের মতে, হৃদযন্ত্রে মাইকোপ্লাজমা সংক্রমণের কারণে সৃষ্ট গুরুতর অনিয়মিত হৃদস্পন্দনের ফলে কোমায় চলে যান তিনি| রাজপ্রাসাদ জানায়, চিকিৎসক দল সর্বোচ্চ ও নিবিড় চিকিৎসা সেবা দিলেও তার শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি ঘটতে থাকে| রাজকুমারী বাজরাকিতিইয়াভা ছিলেন থাইল্যান্ডের রাজা ভাজিরালংকর্নেরের সাত সন্তানের মধ্যে জ্যেষ্ঠ| ১৯৭৮ সালের ৭ ডিসে¤^র তিনি রাজকুমারী সোমসাওয়ালির গর্ভে জন্মগ্রহণ করেন| তিনি আইন বিষয়ে উচ্চশিক্ষা লাভ করেন এবং যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ^বিদ্যালয় থেকে দুটি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন| পরে নিউইয়র্কে জাতিসংঘে থাইল্যান্ডের মিশনে কাজ করেন এবং দেশে ফিরে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে দায়িত্ব পালন করেন| ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি অস্ট্রিয়ায় থাইল্যান্ডের রাষ্ট্রদূত ছিলেন| সেখানে দায়িত্ব পালনকালে তিনি জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তরের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেন| রাজকুমারী বিশেষভাবে কারাগার সংস্কার এবং নারী বন্দিদের অধিকার নিয়ে কাজের জন্য পরিচিত ছিলেন| বিশে^ নারী বন্দীর সংখ্যার দিক থেকে থাইল্যান্ড অন্যতম শীর্ষস্থানে থাকায় তিনি এ বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা পালন করেন| পরে তিনি দক্ষিণ-পূর্ব এশিয়ায় আইনের শাসনবিষয়ক জাতিসংঘের শুভেচ্ছাদূত হিসেবে দায়িত্ব পালন করেন এবং থাইল্যান্ডের ফৌজদারি বিচারব্যবস্থার সংস্কারের পক্ষেও সোচ্চার ছিলেন| ২০২১ সালে তার বাবা তাকে ব্যক্তিগত দেহরক্ষী বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেন এবং জেনারেলের পদমর্যাদা প্রদান করেন| রাজকুমারী বজরকিতিয়াভা ক্রীড়াপ্রেমী হিসেবেও পরিচিত ছিলেন এবং নিয়মিত দীর্ঘ দূরত্বের দৌড় প্রতিযোগিতায় অংশ নিতেন| তার দক্ষতা ও রাজা ভাজিরালংকর্নের আস্থার কারণে দীর্ঘদিন ধরেই তাকে থাইল্যান্ডের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হতো| যদিও দেশটির প্রচলিত রীতিতে সিংহাসনের উত্তরাধিকারী সাধারণত পুরুষ হন| তবে ১৯৭৪ সালের সাংবিধানিক সংশোধনী অনুযায়ী একজন নারীও সিংহাসনে বসতে পারেন|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
অপ্রতীম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযো...
মোবাইল ছিনিয়ে নিতেই নির্জন পাহাড়ি জঙ্গলে নিয়ে অপ্রতিমকে হত্য...
আয়েশা আক্তারকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে...
অপ্রতিমকে হারিয়ে মায়ের আহাজারি আমার রুহটাও চলে গেলে, আমার ফ...
মাহফুজ নান্টু কুমিল্লা।। অপ্রতিম, আমার রুহটাও নিয়া গেলা তুমি। আমার ফড়িংটা ছবি তুলতে পছন্দ করত।...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের প্রথম জানা...
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে, হ...
প্রথমে তুহিন পরে ফাহাদ ও কামরুল বাঁশের লাঠি দিয়ে অপ্রতীমের ম...
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছ...
বুড়িচংয়ে সেচ পাম্পের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...
মো.জাকির হোসেন। কুমিল্লার বুড়িচংয়ে সেচ পাম্পের বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে...