প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 13 Jun 2026, 9:57 PM
নাঈম হাসানকে হেনস্তার অভিযোগ, নিরপেক্ষ তদন্ত চাইল বিসিবি
এফএনএস স্পোর্টস:
জাতীয় দলের অফ স্পিনার নাঈম হাসানকে চট্টগ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে শারীরিক নির্যাতন ও হেনস্তার অভিযোগ ঘিরে তীব্র প্রতিক্রিয়া ˆতরি হয়েছে| ঘটনাটিকে অত্যন্ত উদ্বেগজনক ও অগ্রহণযোগ্য উল্লেখ করে নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব)| একই ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন জাতীয় দলের একাধিক ক্রিকেটার| শুক্রবার (১৩ জুন) রাতে ঢাকা প্রিমিয়ার লিগের খেলা শেষে চট্টগ্রামে ফেরেন নাঈম হাসান| তার অভিযোগ, বিমানবন্দর থেকে সিএনজি অটোরিকশায় বাসায় যাওয়ার পথে লালখান বাজার এলাকায় ডিবি পরিচয়ে কয়েকজন তাকে থামান| তিনি পরিচয় দেওয়ার চেষ্টা করলেও শুরু থেকেই ˆবরী আচরণ করা হয়| একপর্যায়ে গলা চেপে ধরা হয় এবং পাইপ দিয়ে মারধর করা হয় বলেও অভিযোগ করেন এই ক্রিকেটার| স্থানীয় গণমাধ্যমের কাছে নাঈম বলেন, “অনেক মানুষ আমার পরিচয় দেওয়ার পরও তারা মারধর থামায়নি| আমি হয়তো পরিচিত মানুষ বলে আরও বড় বিপদ থেকে বেঁচে গেছি, কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে কী হতে পারে, সেটাই ভাবছি|” পরে তাকে খুলশী থানায় নেওয়া হলে সেখানেও দুর্ব্যবহারের শিকার হয়েছেন বলে দাবি করেন তিনি| ঘটনার পর শনিবার (১৪ জুন) বিবৃতিতে বিসিবি জানায়, জাতীয় দলের একজন ক্রিকেটারের সঙ্গে এমন আচরণ অত্যন্ত দুঃখজনক| বোর্ড খেলোয়াড়ের প্রতি “অগ্রহণযোগ্য ও অশোভন আচরণের”তীব্র নিন্দা জানিয়ে বলেছে, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন| একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে বিসিবি| বোর্ড আরও জানিয়েছে, ঘটনার পর থেকেই নাঈম হাসান ও তার পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে| তাদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার পাশাপাশি বিষয়টির সমাধানে চট্টগ্রামের প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে বিসিবি| ক্রিকেটারদের সংগঠন কোয়াবও ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে| সংগঠনটির সভাপতি মোহাম্মদ মিঠুন বলেন, “দেশের যেকোনো নাগরিকের জন্য এমন ঘটনা অগ্রহণযোগ্য|” নাঈমের ওপর শারীরিক নির্যাতনের অভিযোগে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছে সংগঠনটি| ঘটনাটি প্রকাশ্যে আসার পর জাতীয় দলের ক্রিকেটাররাও নাঈমের পাশে দাঁড়িয়েছেন| টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস সামাজিক মাধ্যমে লিখেছেন, “মাথা উঁচু রাখো, নাঈম| তুমি অসাধারণ একজন মানুষ|” মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলামসহ আরও অনেক ক্রিকেটার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন| এদিকে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানিয়েছেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে এক উপপরিদর্শকসহ তিন পুলিশ সদস্যকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে| বাংলাদেশের টেস্ট দলের নিয়মিত সদস্য নাঈম হাসান শিগগিরই জি¤^াবুয়ে সফরের একমাত্র টেস্টের জন্য জাতীয় দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে| তার আগে এই ঘটনা দেশের ক্রিকেটাঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঋণের বোঝা কাঁধে, শেষ সম্বলও লুটে নিল ডাকাতরা
নিজস্ব প্রতিবেদকপ্রবাস জীবনে ব্যবসায় ক্ষতির পর ঋণের বোঝা মাথায় নিয়ে দেশে ফিরেছিলেন মোশাররফ হোসেন| নত...
বিশ্বকাপ মঞ্চে বাংলাদেশের পতাকা ও প্রতীক তুলে ধরলেন সঞ্জয়
এফএনএস স্পোর্টস: ফিফা বিশ^কাপ ২০২৬-এর উদ্বোধনী আয়োজনে বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান ডিজে ও সংগীতশিল্প...
বিশ্বকাপ শুরুর আগেই ইংল্যান্ড শিবিরে ধাক্কা, চুরি হলো অনুশীল...
এফএনএস স্পোর্টস: বিশ্বকাপের মাঠে নামার আগেই অ¯^স্তিকর এক পরিস্থিতির মুখে পড়েছে ইংল্যান্ড ফুটবল দল| ক...
প্যারাগুয়ের জালে ৪ গোল, বিশ্বকাপে দাপুটে শুরু যুক্তরাষ্ট্রের
এফএনএস স্পোর্টস: বিশ্বকাপের মঞ্চে দুর্দান্ত বার্তা দিল ¯স্বাগতিক যুক্তরাষ্ট্র| দক্ষিণ আমেরিকার শক্তি...
অ্যান্টার্কটিকায় ফ্রান্সের সমান বরফ গায়েব!
এফএনএস বিদেশ: ইউরোপের দেশ ফ্রান্সের সমান আয়তনের সমুদ্রের বরফ শীতকালেও উধাও হয়ে গেছে| এতে পেঙ্গ...
মার্কিন অভিযানের আশঙ্কায় ইউরেনিয়াম ভাণ্ডার সিল করে মাইন বসাল...
এফএনএস বিদেশ: ইউরেনিয়াম ভাণ্ডার সিল করে দিয়েছে ইরান| দেশটি পরমাণু স্থাপনায় প্রবেশের পথ বন্ধ করে দিয়ে...