প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 15 Jun 2026, 12:11 AM
দি কাজী ফাউন্ডেশন ( টিকেএফ ) এর আয়োজনে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী
নিজস্ব প্রতিবেদকঃ
মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসুচীর
অংশ হিসেবে গত ১৪ জুন ২০২৬ তারিখে সরকারি শিশু পরিবার ( বালিকা ) সংরাইশ, কুমিল্লা এর মাঠ
প্রাঙ্গনে বিভিন্ন ফলজ, বনজ, ঔষধি ও ফুলের চারা রোপন করা হয়।
গাছের চারা রোপনের মাধ্যমে বৃক্ষ রোপন কর্মসূচী উদ্বোধন করেন প্রধান অতিথি জনাব মোঃ নুরুল
ইসলাম পাটওয়ারী, উপপরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, কুমিল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সাহিদুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার ও দি
কাজী ফাউন্ডেশন এর এরিয়া ম্যানেজার জনাব কাজী এনায়েত উল্লাহ ( মাহ্তাব )। উপস্থিত ছিলেন
ফাউন্ডেশনের প্রতিনিধি জনাব সারওয়ার জামিল খন্দকার এবং সরকারি শিশু পরিবার (বালিকা) এর
শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। বৃক্ষ রোপন কার্যক্রমটি গাছের চারা রোপনের মাধ্যমে সরকারি শিশু
পরিবার এর শিক্ষার্থীদের মাঝে আনন্দ উৎসবের মাধ্যমে উদযাপিত হয়।
পরিশেষে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জনাব মোঃ নুরুল ইসলাম পাটওয়ারী শিশুদের
উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রেখে ধন্যবাদ জ্ঞাপন করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
অপ্রতীম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযো...
মোবাইল ছিনিয়ে নিতেই নির্জন পাহাড়ি জঙ্গলে নিয়ে অপ্রতিমকে হত্য...
আয়েশা আক্তারকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে...
অপ্রতিমকে হারিয়ে মায়ের আহাজারি আমার রুহটাও চলে গেলে, আমার ফ...
মাহফুজ নান্টু কুমিল্লা।। অপ্রতিম, আমার রুহটাও নিয়া গেলা তুমি। আমার ফড়িংটা ছবি তুলতে পছন্দ করত।...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের প্রথম জানা...
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে, হ...
প্রথমে তুহিন পরে ফাহাদ ও কামরুল বাঁশের লাঠি দিয়ে অপ্রতীমের ম...
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছ...
বুড়িচংয়ে সেচ পাম্পের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...
মো.জাকির হোসেন। কুমিল্লার বুড়িচংয়ে সেচ পাম্পের বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে...