প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 16 Jun 2026, 12:28 AM
বুড়িচং উপজেলার অধিকাংশ খাল ভরাট কৃষিখাত রক্ষায় দ্রুত খনন করা প্রয়োজন
কাজী খোরশেদ আলম
কুমিল্লার শস্যভান্ডার বুড়িচং উপজেলার পয়াতের জলা এবং সব্জির ভান্ডার হিসেবে খ্যাত ময়নামতি, মোকাম ও ভারেল্লা ইউনিয়নের বিভিন্ন গ্রাম| এসব এলাকার লোকজন এখনো কৃষির উপর নির্ভরশীল| কৃষির সাথে খালগুলোর নিবিড় সর্ম্পক রয়েছে| কৃষি জমিতে ভালো ফলন পাওয়ার জন্য বুড়িচং উপজেলার খালগুলো দ্রুত খনন করা প্রয়োজন| অন্যথায় সামান্য বৃষ্টি হলেই পানি জমাট বেঁধে ফসলের ব্যাপক ক্ষতি হয়| খাল ও নালাগুলো ভরাট হয়ে যাওয়ায় পানির প্রবাহ স্থানে স্থানে বাঁধাগ্রস্থ হয়| সূত্রে জানা যায়,বুড়িচং উপজেলার একটি পৌরসভা ও ৮ টি ইউনিয়নে ২০৩টি ছোট-বড় খাল রয়েছে| যার অধিকাংশই অবৈধ দখল, ভরাট ও অযত্নে হারিয়ে গেছে| যার ফলে স্থানীয় কৃষি ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে| বুড়িচং পৌরসভার প্রধান খাললটি ময়লা আর্বজনা ফেলে ভরাট করে ফেলায় পয়াতের জলার পানি সঠিক ভাবে নিঃস্কাশন হতে পারে না| তা ছাড়া রাজাপুর, বাকশীমুল, পীরযাত্রাপুর, ষোলনল, ময়নামতি, মোকাম, ভারেল্লা উত্তর ও দক্ষিণ ইউনিয়নে প্রভাবশালীরা খাল ভরাট করে ঘরবাড়ি ও রাস্তা নির্মাণ করায় পানিপ্রবাহ বন্ধ হয়ে জলাবদ্ধতা ও সেচ সংকটের সৃষ্টি হয়েছে| বিশেষ করে রাজাপুর ইউনিয়নে এবং পৌরসভার অধিকাংশ খালই ভরাট করা হয়েছে| পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা ˆতরি হচ্ছে| অনেক স্থানে খাল ভরাট করে বাড়িঘর, দোকানপাট ও রাস্তা নির্মাণ করা হয়েছে| খাল ও জলাশয় উদ্ধারের দাবিতে সচেতন নাগরিক ফোরাম মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে| এর প্রেক্ষিতে প্রশাসন ভারেল্লা উত্তর ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় অবৈধ দখল উচ্ছেদ অভিযান পরিচালনা করছে| দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে এই খালগুলো পুনঃখনন ও দখলমুক্ত করা না হলে এলাকাটি স্থায়ী জলাবদ্ধতা ও খরা পরিস্থিতির মুখোমুখি হতে পারে| স্থানীয় সংসদ সদস্য জসিম উদ্দিন সিএস ও আরএস মানচিত্র অনুযায়ী, অবৈধভাবে দখল ও ভরাটকৃত সকল খাল দ্রুত উদ্ধারের ঘোষণা দিয়েছেন| স্থানীয় কৃষকরা অবিল¤ে^ খালগুলো পুনঃখননের দাবি জানিয়েছেন, যাতে পানি নিষ্কাশন ব্যবস্থা সচল হয়|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা মুরাদনগরের বাবুটিপাড়ায় জমি নিয়ে বিরোধে ফুফু-ভাতিজাক...
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লার মুরাদনগর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে খালেদা আক্তার (৭০)...
চান্দিনায় চালুর আগেই ফ্যামিলি কার্ডে ‘বাণিজ্য’ টাকা তুলেছেন...
সোহেল রানা:চান্দিনা (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা। সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালুর আগেই ক...
কুমিল্লায় সরকার ও বিরোধী দলের এমপিদের মতবিনিময় কুমিল্লা বিভা...
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৪ সেপ্টেম্বর:প্রথমবারের মতো কুমিল্লায় বর্তমান সরকার ও বিরোধী দলের সংসদ সদস...
বাঙ্গরায় পুলিশ পাহারায় নিহত আনোয়ার মেম্বারের লাশ দাফন সম্পন্...
বাঙ্গরা প্রতিনিধি কুমিল্লা বাঙ্গরা উপজেলার এক নং শ্রীকাইল ইউনিয়ন এর উত্তর পেন্নই গ্রামের আনোয়ার...
ঝলম দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ফখরুল ইসলাম জসিমের উঠ...
মনোহরগঞ্জ প্রতিনিধি:আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৫ নম্বর দক্...
ABPC এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীতে " ব্যাংকার্স বন্ধন–২০২৬"-এর...
বর্ণীল আয়োজন আর উৎসবমুখর পরিবেশে আমরা ব্যাংকার্স পরিবার কুমিল্লা-এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উ...