প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 16 Jun 2026, 12:35 AM
চর দখলকে কেন্দ্র করে কুমিল্লার দুই উপজেলাবাসীর সংঘর্ষে আহত ১৬
নাজমুল করিম ফারুক
কুমিল্লায় চর দখলকে কেন্দ্র করে মেঘনার আলীপুর ও আলীপুর গ্রামবাসীর বিরুদ্ধে তিতাসের চরকাঁঠালিয়া গ্রামে হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে| উক্ত ঘটনায় উভয়পক্ষের প্রায় ১৬ জন আহত হয়েছে| সোমবার বেলা ১১টা থেকে বিকাল পর্যন্ত এ সংঘর্ষ চলে| পরে দুই থানার পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে|
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মেঘনা নদীর একপাশে তিতাস উপজেলা ও আরেক পাশে মেঘনা উপজেলা| তিতাসের মজিদপুর ইউনিয়নের চরকাঁঠালিয়া গ্রাম সংলগ্ন এলাকায় মেঘনা উপজেলার বিনতপুর গ্রাম| চরকাঁঠালিয়া ও বিনতপুর গ্রামের মাঝামাঝি ও এর আশেপাশের চর রয়েছে| বিগত ১২ থেকে ১৩ বছর যাবৎ ঐ জায়গার মালিকানা নিয়ে উভয় উপজেলার দুই গ্রামবাসীর মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে| হঠাৎ সোমবার উক্ত চরটি দখল করার জন্য মেঘনা উপজেলার আলীপুর গ্রাম থেকে প্রায় ১০টি ট্রলারযোগে দেশীয় অস্ত্র নিয়ে লোকজন এসে চরকাঁঠালিয়ায় হামলা চালায় এবং লালপতাকা স্থাপন করে| এসময় চরকাঁঠালিয়া গ্রামের লোকজন বাঁধা দিলে সংর্ঘষের ঘটনা ঘটে| পরে ঐ দুই উপজেলার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে| উক্ত ঘটনায় তিতাসের ১০জন এবং মেঘনার ৬জন আহত হয়েছে| এদিকে, বিকাল সাড়ে ৪টায় তিতাসের সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা ঘটনাস্থল পরিদর্শন করেছেন|
তিতাসের চরকাঁঠালিয়া গ্রামের বাসিন্দা মজিদপুর ইউনিয়ন পরিষদের সদস্য (মে¤^ার) মো. শাহআলম জানান, চরটি সরকারের খাস খতিয়ানভূক্ত ছিল| আজ থেকে ১৩ থেকে ১৪ বছর আগে আমরা সরকারের কাছ থেকে গ্রামের লোকজন লিজ নিয়েছি| কিন্তু এপাড়ে থাকা মেঘনার বিনতপুর গ্রামের লোকজন একই উপজেলার নদীর ঐপাড়ের আলীপুর গ্রামের লোকজনকে উক্ত চর দখল করতে নিয়ে আসে| উক্ত ঘটনায় উভয়পক্ষের প্রায় ১৫-১৬জন আহত হয়েছে| এদের মধ্যে আমরা তিতাসের ১০জনকে উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছি| মেঘনার আলীপুর ও বিনতপুর গ্রামের লোকজন তিতাসের চরকাঁঠালিয়া গ্রামে হামলা চালিয়ে ৯-১০টি বসতঘর ভাংচুর করেছে এবং খেয়াঘাটে থাকা একটি মুদি দোকান লুটপাট করে মালামাল নিয়ে গেছে|
তিতাস থানার অফিসার ইনচার্জ মো. মমিনুর ইসলাম জানান, সংঘর্ষের ঘটনায় খরব পেলে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়| পরিস্থিতি ¯^াভাবিক না হওয়ায় পরবর্তীতে আরো অতিরিক্ত পুলিশ পাঠানো হয়| স্থানীয় লোকজন ও পুলিশের সহযোগিতায় বিকালে পরিস্থিতি ¯^াভাবিক হয়| তিনি আরো জানান, ক্ষয়-ক্ষতি ও আহত লোকদের বিস্তাতির তথ্য সংগ্রহ করা হচ্ছে|
তিতাস উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা জানান, মেঘনা নদীর এপাশে অর্থ্যাৎ তিতাস উপজেলা অংশে যে চর রয়েছে এটি মূলত সরকারের খাস খতিয়ানভূক্ত জমি| চরটির দখল নিয়ে দুই উপজেলাবাসীর সংঘর্ষের ঘটনা জানার পর আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি| বর্তমানে পরিস্থিতি ¯^াভাবিক রয়েছে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লার আড়াইওড়ায় সম্পত্তি নিয়ে বিরোধ ভাইকে কুপিয়ে জখমের অ...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা আদর্শ সদর উপজেলার আড়াইওরা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মো. ফারুক হো...
কুমিল্লা মুরাদনগরের বাবুটিপাড়ায় জমি নিয়ে বিরোধে ফুফু-ভাতিজাক...
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লার মুরাদনগর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে খালেদা আক্তার (৭০)...
চান্দিনায় চালুর আগেই ফ্যামিলি কার্ডে ‘বাণিজ্য’ টাকা তুলেছেন...
সোহেল রানা:চান্দিনা (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা। সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালুর আগেই ক...
কুমিল্লায় সরকার ও বিরোধী দলের এমপিদের মতবিনিময় কুমিল্লা বিভা...
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৪ সেপ্টেম্বর:প্রথমবারের মতো কুমিল্লায় বর্তমান সরকার ও বিরোধী দলের সংসদ সদস...
বাঙ্গরায় পুলিশ পাহারায় নিহত আনোয়ার মেম্বারের লাশ দাফন সম্পন্...
বাঙ্গরা প্রতিনিধি কুমিল্লা বাঙ্গরা উপজেলার এক নং শ্রীকাইল ইউনিয়ন এর উত্তর পেন্নই গ্রামের আনোয়ার...
ঝলম দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ফখরুল ইসলাম জসিমের উঠ...
মনোহরগঞ্জ প্রতিনিধি:আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৫ নম্বর দক্...