প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Jun 2026, 12:14 AM
দাদা-বাবার পথ ধরে উদ্যোক্তা গোলাম সামদানী, খামারে কর্মসংস্থান ১৬ জনের
নিজস্ব প্রতিবেদক
বাবা ও দাদার মতো সফল উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এমবিএ শিক্ষার্থী গোলাম সামদানী। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পড়াশোনার পাশাপাশি গড়ে তুলেছেন কৃষি ও পোল্ট্রি খামার। নিজের অর্থনৈতিক স্বাবলম্বিতার পাশাপাশি তার খামারে কর্মসংস্থান হয়েছে অন্তত ১৬ জন বেকার যুবকের।
বিস্তীর্ণ প্রান্তরজুড়ে ধান, সরিষা ও সূর্যমুখীর ক্ষেত। পাশেই পোল্ট্রি, দুগ্ধ ও মাছের খামার। প্রকৃতি আর উৎপাদনের সমন্বয়ে গড়ে ওঠা এই খামারের উদ্যোক্তা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গোলাম সামদানী।
কুমিল্লার স্বনামধন্য ব্যবসায়ী ও দানবীর জুনাব আলীর নাতি এবং বাবা গোলাম সারোয়ারের মত ব্যবসায়ী পরিবারের সন্তান হলেও পারিবারিক সম্পদের ওপর নির্ভর না করে নিজের পরিচয় গড়ে তুলতে চান তিনি। বাবার কাছ থেকে প্রাথমিক পুঁজি নিয়ে শুরু করেন কৃষি ও পোল্ট্রি খামার। সময়ের সঙ্গে সেই উদ্যোগ এখন সফলতার মুখ দেখছে।
প্রথমে মাত্র ১ হাজার ৫০০ মুরগি দিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে তার খামারে রয়েছে ৬ হাজারেরও বেশি মুরগি। পাশাপাশি কৃষি, দুগ্ধ ও মৎস্য খাতেও সম্প্রসারণ করেছেন কার্যক্রম।
গোলাম সামদানীর এই উদ্যোগ শুধু তার নিজের স্বপ্নপূরণের পথই তৈরি করেনি, বরং স্থানীয় অন্তত ১৬ জন যুবকের জন্য স্থায়ী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে।
তরুণ কৃষি উদ্যােক্তা গোলাম সামদানী তার এ পথ চলা যদি সরকারি সহযোগীতার প্রয়োজন মনে করে সেক্ষেত্রে কুমিল্লা কৃষি ও প্রাণি সম্পদ অধিদপ্তর সহযোগীতা করতে প্রস্তুত বলে জানান কুমিল্লা কৃষি অধিদপ্তরের এই কর্মকর্তা
তরুণদের জন্য চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার বার্তা দিতে চান গোলাম সামদানী। তার বিশ্বাস, পরিকল্পনা, পরিশ্রম ও আত্মবিশ্বাস থাকলে কৃষি খাতেও গড়া সম্ভব সফল ক্যারিয়ার।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লার আড়াইওড়ায় সম্পত্তি নিয়ে বিরোধ ভাইকে কুপিয়ে জখমের অ...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা আদর্শ সদর উপজেলার আড়াইওরা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মো. ফারুক হো...
কুমিল্লা মুরাদনগরের বাবুটিপাড়ায় জমি নিয়ে বিরোধে ফুফু-ভাতিজাক...
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লার মুরাদনগর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে খালেদা আক্তার (৭০)...
চান্দিনায় চালুর আগেই ফ্যামিলি কার্ডে ‘বাণিজ্য’ টাকা তুলেছেন...
সোহেল রানা:চান্দিনা (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা। সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালুর আগেই ক...
কুমিল্লায় সরকার ও বিরোধী দলের এমপিদের মতবিনিময় কুমিল্লা বিভা...
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৪ সেপ্টেম্বর:প্রথমবারের মতো কুমিল্লায় বর্তমান সরকার ও বিরোধী দলের সংসদ সদস...
বাঙ্গরায় পুলিশ পাহারায় নিহত আনোয়ার মেম্বারের লাশ দাফন সম্পন্...
বাঙ্গরা প্রতিনিধি কুমিল্লা বাঙ্গরা উপজেলার এক নং শ্রীকাইল ইউনিয়ন এর উত্তর পেন্নই গ্রামের আনোয়ার...
ঝলম দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ফখরুল ইসলাম জসিমের উঠ...
মনোহরগঞ্জ প্রতিনিধি:আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৫ নম্বর দক্...