প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Jun 2026, 12:22 AM
তিতাসে গ্রাম আদালতের জনসচেতনতা বৃদ্ধিতে র্যালি
তিতাস প্রতিনিধি :
কুমিল্লার তিতাসে গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র্যালি, ভিডিও চিত্র প্রদর্শনী ও বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়| মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কড়িকান্দি ইউনিয়ন পরিষদ ও কড়িকান্দি বাজারে এ কর্মসূচি চলে|
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নারগিস আক্তার| এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের উপজেলা সমš^য়কারী জসিম উদ্দিন| বিশেষ অতিথি ছিলেন তিতাস উপজেলা প্রেসক্লাবের সভাপতি নাজমুল করিম ফারুক| এছাড়াও ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন| প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান প্যানেল চেয়ারম্যান নারগিস আক্তার উপস্থিত ব্যক্তিবর্গের উদ্দেশ্যে বলেন, “গ্রাম আদালত গ্রামীণ জনগণের জন্য একটি সহজলভ্য, কার্যকর ও জনবান্ধব বিচার ব্যবস্থা| এর মাধ্যমে ছোটখা টো বিরোধ দ্রুত নিষ্পত্তি হওয়ায় সাধারণ মানুষ আদালতের দীর্ঘসূত্রিতা ও অতিরিক্ত ব্যয়ের হাত থেকে রক্ষা পাচ্ছেন|”
ভিডিও প্রদর্শনী শেষে উপজেলা সমš^য়কারী জসিম উদ্দিন গ্রাম আদালতের বিভিন্ন আইনি প্রক্রিয়া ও সুবিধা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন| এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত নাজমুল করিম ফারুক তার বক্তব্যে বলেন, “গ্রামীণ এলাকায় শান্তি-শৃঙ্খলা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে| অনধিক ৩ লাখ টাকা মূল্যমানের ছোটখাটো দেওয়ানি ও ফৌজদারি বিরোধ কিংবা ক্ষতিপূরণ সংক্রান্ত বিষয় গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তির সুযোগ রয়েছে|”
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লার আড়াইওড়ায় সম্পত্তি নিয়ে বিরোধ ভাইকে কুপিয়ে জখমের অ...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা আদর্শ সদর উপজেলার আড়াইওরা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মো. ফারুক হো...
কুমিল্লা মুরাদনগরের বাবুটিপাড়ায় জমি নিয়ে বিরোধে ফুফু-ভাতিজাক...
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লার মুরাদনগর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে খালেদা আক্তার (৭০)...
চান্দিনায় চালুর আগেই ফ্যামিলি কার্ডে ‘বাণিজ্য’ টাকা তুলেছেন...
সোহেল রানা:চান্দিনা (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা। সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালুর আগেই ক...
কুমিল্লায় সরকার ও বিরোধী দলের এমপিদের মতবিনিময় কুমিল্লা বিভা...
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৪ সেপ্টেম্বর:প্রথমবারের মতো কুমিল্লায় বর্তমান সরকার ও বিরোধী দলের সংসদ সদস...
বাঙ্গরায় পুলিশ পাহারায় নিহত আনোয়ার মেম্বারের লাশ দাফন সম্পন্...
বাঙ্গরা প্রতিনিধি কুমিল্লা বাঙ্গরা উপজেলার এক নং শ্রীকাইল ইউনিয়ন এর উত্তর পেন্নই গ্রামের আনোয়ার...
ঝলম দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ফখরুল ইসলাম জসিমের উঠ...
মনোহরগঞ্জ প্রতিনিধি:আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৫ নম্বর দক্...