...
শিরোনাম
অপ্রতীম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ ⁜ মোবাইল ছিনিয়ে নিতেই নির্জন পাহাড়ি জঙ্গলে নিয়ে অপ্রতিমকে হত্যা-পুলিশ সুপার আনিসুজ্জামান ⁜ অপ্রতিমকে হারিয়ে মায়ের আহাজারি আমার রুহটাও চলে গেলে, আমার ফড়িং আর ছবি তুলবে না ⁜ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত ⁜ প্রথমে তুহিন পরে ফাহাদ ও কামরুল বাঁশের লাঠি দিয়ে অপ্রতীমের মাথায় আঘাত করে' ⁜ বুড়িচংয়ে সেচ পাম্পের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যক্তির মৃত্যু ⁜ ব্রাহ্মণপাড়া ও কসবায় বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ ⁜ কবির হোসেনের উদ্যোগে অসহায়-দুস্থ ৬'শ পরিবারের মাঝে ৬ টন চাল বিতরণ ⁜ নেতা নয়,সেবক হয়ে ঝলম দক্ষিণ ইউনিয়নকে সাজাতে চাই -আলী আশরাফ চৌধুরী সুমন ⁜ লালমাই বেতিয়াপাড়া-লোলাই সড়কের উদ্বোধন করলেন-এমপি মোবাশ্বের আলম ⁜ সরকারি চাকরি পেয়ে চাঁদপুরে স্বামীকে তালাক ⁜ ব্রাহ্মণপাড়া আল বারাকা হাসপাতালের অনুমোদন নিয়েও প্রশ্ন ⁜ অপ্রতিম হত্যার দ্রুত বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ ⁜ রেজভীয়া হোসাইনীয়া দরবার শরীফ এর বিরুদ্ধে অপপ্রচারের প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ⁜ কুমিল্লায় ২৪ ঘণ্টায় ৬৩ জনের ডেঙ্গু শনাক্ত ⁜ মুরাদনগরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৩ জন গ্রেপ্তার ⁜ বাঙ্গরার নৈরপাড়-এলখালের মানুষের মুখে হাসি ফুটালেন ধর্মমন্ত্রী কায়কোবাদ ⁜ বুড়িচংয়ে টাস্কফোর্সের মাদকবিরোধী অভিযান ⁜ শুধু ভালো ফল করলেই হবে না আদর্শ মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে- মো : এনামুল হক ⁜ আফগানিস্তানের বিপক্ষে টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা দিলো বিসিবি ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Jun 2026, 8:02 AM

...
প্রেমের সম্পর্কের জেরে তরুণীকে মারধর ও চৌদ্দগ্রামের যুবকের বিরুদ্ধে News Image

এমরান হোসেন বাপ্পি

চৌদ্দগ্রামে প্রেমের সম্পর্ক ও বিয়ের প্রতিশ্রুতি ঘিরে এক তরুণীকে মারধর, দিনভর আটকে

রাখা এবং ¯^র্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে| এ ঘটনায় ভুক্তভোগী

নারী (২৭) গত রোববার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন|

লিখিত অভিযোগে ওই নারী উল্লেখ করেন, প্রায় দেড় বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম

ফেসবুকের সুবাধে উপজেলার কাশিনগর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের আল আমিনের (২৬)

সঙ্গে তাঁর পরিচয় হয়| পরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে| একপর্যায়ে আল আমিন

তাঁকে বিয়ের প্রলোভন ও আশ্বাসে গভীর সম্পর্কে জড়িয়ে পড়েন বলে অভিযোগে দাবি করা

হয়েছে|

অভিযোগ অনুযায়ী, দীর্ঘদিন সম্পর্ক চলার পর সম্প্রতি বিয়ের বিষয়ে ওই নারী চাপ দিলে আল

আমিন বিষয়টি এড়িয়ে যেতে শুরু করেন| এ নিয়ে দুই পরিবারের মধ্যে আলোচনা চলছিল| এরই

মধ্যে গত ৬ জুন সন্ধ্যায় আল আমিনের বাড়িতে গেলে ভুক্তভোগী ওই নারীকে মারধর ও শারীরিক

নির্যাতনের শিকার হতে হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী|

ভুক্তভোগীর ভাষ্য, “দীর্ঘদিন ধরে বিয়ের আশ্বাস দিয়ে আমার সঙ্গে সম্পর্ক বজায় রাখেন আল

আমিন| বিয়ের বিষয়ে কথা বলতে তাঁর বাড়িতে গেলে আমাকে একটি ঘরে দিনভর আটকে রেখে

মারধর করা হয়| এ সময় তারা আমার গলায় থাকা ¯^র্ণের চেইন, কানের দুল ও নগদ টাকা নিয়ে

নেওয়া হয়েছে| আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই|”

অভিযোগে আরও বলা হয়, ঘটনার সময় আল আমিনের পরিবারের কয়েকজন সদস্যও উপস্থিত ছিলেন|

তাঁদের বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ আনা হয়েছে| একপর্যায়ে স্থানীয়

লোকজন ঘটনাটি জানতে পেরে তাঁকে উদ্ধার করেন|

ওই নারী আরও দাবি করেন, গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়|

পরে অবস্থার অবনতি হলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়| বর্তমানে তিনি

চিকিৎসাধীন রয়েছেন|

ভুক্তভোগী অভিযোগপত্রে উল্লেখ করেন, ঘটনার পর থেকে অভিযুক্তদের পক্ষ থেকে বিভিন্নভাবে

ভয়ভীতি ও চাপ সৃষ্টি করা হচ্ছে| এ কারণে তিনি নিজের নিরাপত্তা নিয়েও বর্তমানে শঙ্কিত

রয়েছেন|

জেলার মুরাদনগর উপজেলার বাসিন্দা ওই তরুণী বলেন, আল আমিন আমার সব শেষ করে দিয়েছে|

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার সঙ্গে একাধিকবার গভীর সম্পর্কে জড়িয়েছে| এখন সে

আমাকে অ¯^ীকার করছে| আমি একবার ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করতে গিয়েছিলাম| তখন

আল আমিনের পরিবারের পক্ষ থেকে বিষয়টি সুরাহা করা হবে বলে আমাকে বলা হয়| কিন্তু এরপরও

তারা নানাভাবে আমার সাথে তালবাহানা করছে| আল আমিনকে না পেলে আত্মহত্যা করা ছাড়া

আমার কোন পথ থাকবে না|


এ বিষয়ে জানতে অভিযুক্ত আল আমিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, মেয়েটির

সাথে আমার সামাজিক যোগাযোগমাধ্যমের সূত্রে পরিচয় হয়| এ সূত্র ধরে তার সাথে আমার

কথাবার্তা দেখা-সাক্ষাৎ হতো হতো| আমি তাকে বিয়ে করার কোন প্রতিশ্রুতি দেয়নি|

আমাদের মধ্যে কোন শারীরিক সম্পর্ক হয় নাই| বিয়ের দাবিতে আমার বাড়িতে আসলেও তার

প্রতি কোন প্রকার নির্যাতন করা হয়নি|

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন মঙ্গলবার সন্ধায় বলেন,

এই ঘটনায় ওই মেয়ে বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন| পুলিশ

ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে|



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

অপ্রতীম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ
অপ্রতীম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ

কুমিল্লা প্রতিনিধি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযো...

মোবাইল ছিনিয়ে নিতেই নির্জন পাহাড়ি জঙ্গলে নিয়ে অপ্রতিমকে হত্যা-পুলিশ সুপার আনিসুজ্জামান
মোবাইল ছিনিয়ে নিতেই নির্জন পাহাড়ি জঙ্গলে নিয়ে অপ্রতিমকে হত্য...

আয়েশা আক্তারকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে...

অপ্রতিমকে হারিয়ে মায়ের আহাজারি  আমার রুহটাও চলে গেলে, আমার ফড়িং আর ছবি তুলবে না
অপ্রতিমকে হারিয়ে মায়ের আহাজারি আমার রুহটাও চলে গেলে, আমার ফ...

মাহফুজ নান্টু কুমিল্লা।। অপ্রতিম, আমার রুহটাও নিয়া গেলা তুমি। আমার ফড়িংটা ছবি তুলতে পছন্দ করত।...

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের প্রথম জানা...

কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে, হ...

প্রথমে তুহিন পরে ফাহাদ ও কামরুল বাঁশের লাঠি দিয়ে অপ্রতীমের মাথায় আঘাত করে'
প্রথমে তুহিন পরে ফাহাদ ও কামরুল বাঁশের লাঠি দিয়ে অপ্রতীমের ম...

মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছ...

বুড়িচংয়ে সেচ পাম্পের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যক্তির মৃত্যু
বুড়িচংয়ে সেচ পাম্পের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

মো.জাকির হোসেন। কুমিল্লার বুড়িচংয়ে সেচ পাম্পের বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ অপ্রতীম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ
➤ মোবাইল ছিনিয়ে নিতেই নির্জন পাহাড়ি জঙ্গলে নিয়ে অপ্রতিমকে হত্যা-পুলিশ সুপার আনিসুজ্জামান
➤ অপ্রতিমকে হারিয়ে মায়ের আহাজারি আমার রুহটাও চলে গেলে, আমার ফড়িং আর ছবি তুলবে না
➤ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত
➤ প্রথমে তুহিন পরে ফাহাদ ও কামরুল বাঁশের লাঠি দিয়ে অপ্রতীমের মাথায় আঘাত করে'
➤ বুড়িচংয়ে সেচ পাম্পের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যক্তির মৃত্যু
➤ ব্রাহ্মণপাড়া ও কসবায় বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ
➤ কবির হোসেনের উদ্যোগে অসহায়-দুস্থ ৬'শ পরিবারের মাঝে ৬ টন চাল বিতরণ
➤ নেতা নয়,সেবক হয়ে ঝলম দক্ষিণ ইউনিয়নকে সাজাতে চাই -আলী আশরাফ চৌধুরী সুমন
➤ লালমাই বেতিয়াপাড়া-লোলাই সড়কের উদ্বোধন করলেন-এমপি মোবাশ্বের আলম
➤ সরকারি চাকরি পেয়ে চাঁদপুরে স্বামীকে তালাক
➤ ব্রাহ্মণপাড়া আল বারাকা হাসপাতালের অনুমোদন নিয়েও প্রশ্ন
➤ অপ্রতিম হত্যার দ্রুত বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
➤ রেজভীয়া হোসাইনীয়া দরবার শরীফ এর বিরুদ্ধে অপপ্রচারের প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
➤ কুমিল্লায় ২৪ ঘণ্টায় ৬৩ জনের ডেঙ্গু শনাক্ত
➤ মুরাদনগরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৩ জন গ্রেপ্তার
➤ বাঙ্গরার নৈরপাড়-এলখালের মানুষের মুখে হাসি ফুটালেন ধর্মমন্ত্রী কায়কোবাদ
➤ বুড়িচংয়ে টাস্কফোর্সের মাদকবিরোধী অভিযান
➤ শুধু ভালো ফল করলেই হবে না আদর্শ মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে- মো : এনামুল হক
➤ আফগানিস্তানের বিপক্ষে টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা দিলো বিসিবি
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir