প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 Jun 2026, 12:02 AM
কুমিল্লা মহানগরী ট্রেড ইউনিয়ন কার্যকরী কমিটির সদস্য সম্মেলন অনুষ্ঠিত
বুধবার রাত সাড়ে ৭টায় নগরীর ফারুকী হাউজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগরীর সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন কর্মপরিবেশ নিশ্চিত করতে সংগঠিত শ্রমিক আন্দোলনের বিকল্প নেই। তিনি শ্রমিকদের কল্যাণে ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ-সভাপতি মু. মজিবুর রহমান ভুঁইয়া। তিনি বলেন, দেশের শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠায় শ্রমিক কল্যাণ ফেডারেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।এছাড়া বক্তব্য রাখেন গলিয়ারা ইউপির সাবেক চেয়ারম্যান মু. জহিরুল ইসলাম, মহানগরী সেক্রেটারী অ্যাডভোকেট জিল্লুর রহমান।
শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুমিল্লা মহানগরীর দপ্তর সম্পাদক মু. মাইন উদ্দিন সরকারের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে আরও বক্তব্য রাখেন সংগঠনের মহানগরী সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান, মাস্টার শফিউল্লাহ, সহকারী সেক্রেটারি মাইন উদ্দিন, চেয়ারম্যান আবদুল মমিন, সাংগঠনিক সম্পাদক এস এম কলিমুল্লাহ ও শ্রমিক নেতা ফয়েজ আহমেদ প্রমুখ।
সম্মেলনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম শক্তিশালীকরণ, শ্রমিকদের অধিকার আদায় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা শ্রমিকদের ঐক্যবদ্ধ থেকে ন্যায়সঙ্গত দাবি আদায়ে কাজ করার আহ্বান জানান।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
অপ্রতীম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযো...
মোবাইল ছিনিয়ে নিতেই নির্জন পাহাড়ি জঙ্গলে নিয়ে অপ্রতিমকে হত্য...
আয়েশা আক্তারকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে...
অপ্রতিমকে হারিয়ে মায়ের আহাজারি আমার রুহটাও চলে গেলে, আমার ফ...
মাহফুজ নান্টু কুমিল্লা।। অপ্রতিম, আমার রুহটাও নিয়া গেলা তুমি। আমার ফড়িংটা ছবি তুলতে পছন্দ করত।...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের প্রথম জানা...
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে, হ...
প্রথমে তুহিন পরে ফাহাদ ও কামরুল বাঁশের লাঠি দিয়ে অপ্রতীমের ম...
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছ...
বুড়িচংয়ে সেচ পাম্পের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...
মো.জাকির হোসেন। কুমিল্লার বুড়িচংয়ে সেচ পাম্পের বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে...