প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 19 Jun 2026, 12:34 AM
চেকিয়ার বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে নকআউটের আশায় থাকল দক্ষিণ আফ্রিকা
ম্যাচের শুরুতেই এবার এগিয়ে গেল চেকিয়া। কিন্তু আগের ম্যাচের মতো এবারও ব্যবধান ধরে রাখতে পারল না তারা। দারুণ আত্মবিশ্বাসী ফুটবল খেলে ঘুরে দাঁড়িয়ে মূল্যবান একটি পয়েন্ট তুলে নিল দক্ষিণ আফ্রিকা।
আটলান্টায় বৃহস্পতিবার ‘এ’ গ্রুপের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। সাদিলেকের গোলে পিছিয়ে পড়ার পর, ২০১০ বিশ্বকাপের স্বাগতিকদের সমতায় ফেরান মোকোয়েনা।
এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষেও এগিয়ে যাওয়ার পর খেই হারিয়ে ফেলে চেকিয়া। ১৩ মিনিটে দুই গোল খেয়ে হেরে যায় ২-১ ব্যবধানে। আর মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলে হেরে আসর শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা।
দুই অর্ধেই শুরুটা ভালো করে চেকিয়া এবং পরে নিয়ন্ত্রণ নেয় দক্ষিণ আফ্রিকা। পুরো ম্যাচে ৬০ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের জন্য ১৭টি শট নেয় দক্ষিণ আফ্রিকা, এর চারটি ছিল লক্ষ্যে। আর চেকিয়ার ১৪ শটের তিনটি লক্ষ্যে থাকে।
দুই ম্যাচ শেষে একটি করে ড্রয়ে দুই দলেরই পয়েন্ট সমান ১। তবে গোল ব্যবধানে পিছিয়ে তলানিতে আছে দক্ষিণ আফ্রিকা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও...
সাইফুল ইসলাম সুমনযথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ন...
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এ...
মাহফুজ নান্টুআগামী ১০ বছরেও বর্তমান সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা ম...
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে...
আয়েশা আক্তার।।প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা স...
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফ...
নিজস্ব প্রতিবেদক,দেবিদ্বারকার্যক্রম নিষিদ্ধ সংগঠনক বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভিন্ন নাশকতামূলককর্মকা...
"শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে ত...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগতমান উন্নয়...