প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 19 Jun 2026, 12:40 AM
কুমিল্লা জিলা স্কুলে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কুউক চেয়ারম্যান
কুমিল্লা প্রতিনিধি:
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় কুমিল্লা জিলা স্কুল অডিটোরিয়ামে এই চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারি আবু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ (ভিপি ওয়াসিম)। জিলা স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর যুবদলের আহ্বায়ক ফয়সালুর রহমান পাভেল এবং সিনিয়র সহ-সভাপতি রিয়াজ উদ্দিন রিয়াজসহ শিক্ষার্থীরা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে উদবাতুল বারি আবু বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশব্যাপী এই ৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছেন। ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুস্থ ও সুন্দর পরিবেশ উপহার দিতে শিক্ষার্থীদের এই সবুজ বিপ্লবে শামিল হওয়ার আহ্বান জানান তিনি।
আলোচনা সভা শেষে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ওষধি গাছের চারা বিতরণ করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও...
সাইফুল ইসলাম সুমনযথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ন...
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এ...
মাহফুজ নান্টুআগামী ১০ বছরেও বর্তমান সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা ম...
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে...
আয়েশা আক্তার।।প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা স...
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফ...
নিজস্ব প্রতিবেদক,দেবিদ্বারকার্যক্রম নিষিদ্ধ সংগঠনক বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভিন্ন নাশকতামূলককর্মকা...
"শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে ত...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগতমান উন্নয়...