...
শিরোনাম
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান, তিন দফায় আটক ১,২৯৩ ⁜ নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু ⁜ বাঞ্ছারামপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১ ,আহত ২০। অস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার। ⁜ ভিক্টোরিয়া কলেজে প্রবেশপত্র নিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ⁜ বিশ্ব জলাতঙ্ক দিবসে কুমিল্লায় র‍্যালি ও আলোচনা সভা ⁜ পুরনো সেতু ভেঙে ফেলার দুই বছরেও সেতু নির্মাণ কাজ শুরু হয়নি ⁜ প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনী সফর উপলক্ষে বুড়িচং নিমসারে বিএনপি'র ব্যাপক প্রস্তুতি ⁜ বুড়িচং নিয়ম-নীতির তোয়াক্কা না করে গড়ে উঠছে অনুমোদনহীন ভবন ⁜ কুমিল্লা সদর দক্ষিণে রাতের আঁধারে কৃষিজমির মাটি কাটা, জব্দ এক্সকাভেটর-ড্রামট্রাক ⁜ চাঁদপুরে কিশোর গ্যাং বিরোধী অভিযান আটক ৩৭০ জন ⁜ কুমিল্লায় মহানগর ও দক্ষিণ জেলা শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ ⁜ ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের অভিযোগে ১০ জন গ্রেপ্তার ⁜ বাইউস্টে নবনিযুক্ত শিক্ষক ও কর্মকর্তাদের জন্য ইনডাকশন সেশন অনুষ্ঠিত ⁜ বিজ্ঞানের উচ্চশিক্ষা ও ক্যারিয়ার নিয়ে বরকোটা স্কুল অ্যান্ড কলেজে দিকনির্দেশনামূলক আলোচনা ⁜ কুমিল্লা মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ ডা. এম এম হাছান ⁜ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত ⁜ বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা বাঁধা মরদেহ ⁜ ''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে'' ⁜ অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে অব্যাহতি ⁜ কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যাল এইডের ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 19 Jun 2026, 12:43 AM

...
কুমিল্লায় ট্রাকের পেছনে বাসের ধাক্কা, চালক নিহত; আহত ৫ News Image
মাহফুজ নান্টু কুমিল্লা। 

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে মিজানুর রহমান ভুইয়া (৫৮) নামে এক বাসচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত পাঁচজন যাত্রী আহত হয়েছেন।

নিহত মিজানুর রহমান ভুইয়া কুমিল্লার দেবীদ্বার উপজেলার ঘোষঘর গ্রামের মৃত আবদুল আজিজের ছেলে। তিনি ইউনিক পরিবহনের বাসচালক ছিলেন।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা-বসন্তপুর রাস্তার মাথা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দেয়। এতে বাস ও ট্রাক উভয়ই ক্ষতিগ্রস্ত হয়। সংঘর্ষের পর বাসটি সড়কের বাম পাশে এবং ট্রাকটি ডান পাশে ছিটকে পড়ে।

দুর্ঘটনায় বাসচালক মিজানুর রহমান গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

দুর্ঘটনার পর ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পুলিশ দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করেছে। তবে দুর্ঘটনার কারণে মহাসড়কে যান চলাচলে দীর্ঘস্থায়ী কোনো বিঘ্ন ঘটেনি।

মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন সময় সংবাদকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান, তিন দফায় আটক ১,২৯৩
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান, তিন দফায় আটক ১,২...

মাহফুজ নান্টু কুমিল্লা। কুমিল্লায় কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে ফের সাঁড়াশি অভিযান চালিয়েছে জ...

নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু
নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু

আয়েশা আক্তারকুমিল্লা নগরবাসীর নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও জবাবদিহিমূলক করতে কুমিল্লা সিটি কর্পোরেশন...

বাঞ্ছারামপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১ ,আহত ২০। অস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার।
বাঞ্ছারামপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১ ,আহত ২০। অস্ত্র, গুল...

বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই...

ভিক্টোরিয়া কলেজে প্রবেশপত্র নিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
ভিক্টোরিয়া কলেজে প্রবেশপত্র নিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

সজিব মাহমুদঅনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজন প্রবেশপত্র। তবে সেই প্রবেশপত্র নিত...

বিশ্ব জলাতঙ্ক দিবসে কুমিল্লায় র‍্যালি ও আলোচনা সভা
বিশ্ব জলাতঙ্ক দিবসে কুমিল্লায় র‍্যালি ও আলোচনা সভা

কুমিল্লা প্রতিনিধি:‘Stronger Together’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২৬ উপলক্ষে কুমিল...

পুরনো সেতু ভেঙে ফেলার দুই বছরেও সেতু নির্মাণ কাজ শুরু হয়নি
পুরনো সেতু ভেঙে ফেলার দুই বছরেও সেতু নির্মাণ কাজ শুরু হয়নি

সাইফুল ইসলাম, নাঙ্গলকোটকুমিল্লার নাঙ্গলকোটের সাতবাড়িয়ায় উপজেলা এল জি ই ডি ও ঠিকাদারদের অবহেলায় ডাকাত...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান, তিন দফায় আটক ১,২৯৩
➤ নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু
➤ বাঞ্ছারামপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১ ,আহত ২০। অস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার।
➤ ভিক্টোরিয়া কলেজে প্রবেশপত্র নিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
➤ বিশ্ব জলাতঙ্ক দিবসে কুমিল্লায় র‍্যালি ও আলোচনা সভা
➤ পুরনো সেতু ভেঙে ফেলার দুই বছরেও সেতু নির্মাণ কাজ শুরু হয়নি
➤ প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনী সফর উপলক্ষে বুড়িচং নিমসারে বিএনপি'র ব্যাপক প্রস্তুতি
➤ বুড়িচং নিয়ম-নীতির তোয়াক্কা না করে গড়ে উঠছে অনুমোদনহীন ভবন
➤ কুমিল্লা সদর দক্ষিণে রাতের আঁধারে কৃষিজমির মাটি কাটা, জব্দ এক্সকাভেটর-ড্রামট্রাক
➤ চাঁদপুরে কিশোর গ্যাং বিরোধী অভিযান আটক ৩৭০ জন
➤ কুমিল্লায় মহানগর ও দক্ষিণ জেলা শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ
➤ ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের অভিযোগে ১০ জন গ্রেপ্তার
➤ বাইউস্টে নবনিযুক্ত শিক্ষক ও কর্মকর্তাদের জন্য ইনডাকশন সেশন অনুষ্ঠিত
➤ বিজ্ঞানের উচ্চশিক্ষা ও ক্যারিয়ার নিয়ে বরকোটা স্কুল অ্যান্ড কলেজে দিকনির্দেশনামূলক আলোচনা
➤ কুমিল্লা মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ ডা. এম এম হাছান
➤ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
➤ বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা বাঁধা মরদেহ
➤ ''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে''
➤ অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে অব্যাহতি
➤ কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যাল এইডের
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir