...
শিরোনাম
মহাসড়কে কুমিল্লা অংশে ভয়াবহ যানজট ⁜ হোমনায় ৬ মাসেও উদঘাটিত হয়নি আলোচিত ট্রিপল মার্ডারের রহস্য ⁜ বুড়িচংয়ে নিখোঁজের ৩ দিন পর ফিশারির পুকুরে রিকশাচালকের মরদেহ উদ্ধার ⁜ ব্রাহ্মণপাড়ায় আগুনে পুড়ল কৃষকের স্বপ্ন, ছেলেকে বিদেশে পাঠানোর ৪ লাখ টাকাও ছাই ⁜ গ্রিসে উদ্ধার ২০২ অভিবাসী, বেশির ভাগ বাংলাদেশি ও সুদানি ⁜ চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ⁜ তুরস্কের ক্লাবে যোগ দিয়ে এবার জমি পেলেন সালাহ ⁜ ২৪ ঘণ্টা পার হলেও আদালতে আত্মসমর্পণ করেননি তনু হত্যা মামলার আসামি হাফিজুর ⁜ কুমিল্লায় কমছে না ডেঙ্গু ও হামের প্রকোপ ⁜ যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে পিটিয়ে হাড় ভাঙার অভিযোগে স্বামী গ্রেপ্তার ⁜ ব্রাহ্মণপাড়ায় কুকুর-বিড়ালের কামড়ে-আঁচড়ে এক মাসে ২৬ জনের চিকিৎসা ⁜ নবীন বিতার্কিক তৈরির লক্ষ্যে কুবি ডিবেটিং সোসাইটির ‘ক্রাউন অব আর্গুমেন্টস’ ⁜ কুমিল্লার নিশ্চিন্তপু পুর প্রবাসীর জায়গায় ময়লা আবর্জনার স্তপ, নিষেধ করায় দুই জনকে পিটিয়ে জখম করল প্রতিবেশীরা ⁜ জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লালমাইয়ে যুবদল নেতা মাহাফুজের নেতৃত্বে আনন্দ মিছিল ⁜ কুমিল্লা প্রেসক্লাবে তিন সাবেক সভাপতিকে স্মরণ ⁜ পাথরের ব্লক দিয়ে আঘাত করে হত্যা করা হলো উগান্ডার ফুটবলারকে ⁜ ইনফান্তিনোকে সমর্থন জানালো আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ⁜ রিয়ালেই থাকছেন ভিনি ⁜ পঁচিশেই অবসর ঘোষণা করলেন ইংলিশ পেসার জন টার্নার ⁜ দুই উইকেট হারিয়ে ও ৭৩ রানে পিছিয়ে থেকে দিন শেষ করলো বাংলাদেশ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 19 Jun 2026, 9:25 AM

...
মিড ডে মিলে বদলাচ্ছে শ্রেণিকক্ষের চিত্র News Image

মো. আনোয়ারুল ইসলাম।।

দুপুরের বিরতি শেষে ক্লান্ত মুখে শ্রেণিকক্ষে ফিরে আসা কিংবা খাবার খেতে বাড়ি গিয়ে আর বিদ্যালয়ে না ফেরা—প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এমন চিত্র দীর্ঘদিনের। এতে যেমন পাঠদানে ব্যাঘাত ঘটে, তেমনি বাড়ে শিখনঘাটতিও। কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় এই বাস্তবতা বদলাতে বিদ্যালয়ভিত্তিক মিড ডে মিল কর্মসূচিকে গুরুত্ব দিচ্ছে উপজেলা প্রশাসন।
যদিও উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে এখনো সরকারিভাবে মিড ডে মিল চালু হয়নি, তবুও শিক্ষার্থীদের বিদ্যালয়ে অবস্থান নিশ্চিত করা, পাঠে মনোযোগ বৃদ্ধি এবং নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে এ কর্মসূচি বাস্তবায়নে উৎসাহ দেওয়া হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বিষয়টিকে শিক্ষার মানোন্নয়নের একটি কার্যকর উদ্যোগ হিসেবে দেখছেন।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের দীর্ঘভূমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল কার্যক্রম তদারকি করেন ইউএনও মাহমুদা জাহান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দা হালিমা পারভীন ও সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা। এর আগে গত কয়েক দিনেও তিনি উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে একই কার্যক্রম পরিদর্শন করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অনেক শিক্ষার্থী দুপুরে খাবার খেতে বাড়ি যাওয়ার পর নানা কারণে আর বিদ্যালয়ে ফিরে আসে না। আবার যারা ফিরে আসে, তাদের অনেকেই তাড়াহুড়া করে এসে শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়ে। এতে পরবর্তী ক্লাসে মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে যায়। শিক্ষকদের মতে, দুপুরের খাবারের পরের সময়টুকু শিক্ষার্থীদের শেখার জন্য গুরুত্বপূর্ণ হলেও ক্লান্তি ও অনিয়মিত উপস্থিতির কারণে এর সুফল অনেক ক্ষেত্রে পাওয়া যায় না।
এ ছাড়া গ্রামীণ এলাকার অনেক শিক্ষার্থীকে দুপুরে একা বাড়ি যেতে হয়। নির্জন পথ কিংবা ব্যস্ত সড়ক পারাপারের মতো ঝুঁকিও থাকে তাদের জন্য। বিদ্যালয়েই দুপুরের খাবার গ্রহণের ব্যবস্থা হলে এসব ঝুঁকি অনেকাংশে কমে আসে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ বাস্তবতা বিবেচনায় নিয়ে উপজেলার প্রতিটি মা সমাবেশ, অভিভাবক সমাবেশ এবং শিক্ষকদের মাসিক সমন্বয় সভায় মিড ডে মিল কর্মসূচির গুরুত্ব তুলে ধরা হচ্ছে। বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের দুপুরের খাবার গ্রহণ নিশ্চিত করতে মৌখিক নির্দেশনার পাশাপাশি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে লিখিত নির্দেশনাও দেওয়া হয়েছে।
কর্মসূচিকে আরও আকর্ষণীয় করতে বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে মৌসুমি ফল বিতরণ করা হচ্ছে। প্রশাসনের আশা, বিদ্যালয়কেন্দ্রিক এই উদ্যোগ শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি বৃদ্ধি করবে, শিখনঘাটতি কমাবে এবং বিদ্যালয়ের প্রতি তাদের আগ্রহ আরও বাড়াবে।
সংশ্লিষ্টরা বলছেন, মিড ডে মিল শুধু একটি খাবার কর্মসূচি নয়; এটি শিক্ষার্থীদের স্বাস্থ্য, নিরাপত্তা ও শিক্ষার সঙ্গে সরাসরি সম্পৃক্ত একটি সামাজিক উদ্যোগ। তবে এর সফলতা অনেকাংশে নির্ভর করছে অভিভাবকদের সচেতনতা ও সহযোগিতার ওপর।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বলেন, একজন শিক্ষার্থীর শারীরিক সুস্থতা ও মানসিক প্রস্তুতির সঙ্গে তার শিক্ষাগ্রহণের সক্ষমতা সরাসরি সম্পর্কিত। অনেক শিক্ষার্থী দুপুরে খাবার খেতে বাড়ি গিয়ে সময়মতো বিদ্যালয়ে ফিরতে পারে না, আবার কেউ কেউ আর ফেরেই না। এতে পাঠদানে বিঘ্ন ঘটে এবং শিখনঘাটতি তৈরি হয়। বিদ্যালয়েই দুপুরের খাবার গ্রহণের সংস্কৃতি গড়ে উঠলে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়বে, তারা নিরাপদে বিদ্যালয়ে অবস্থান করবে এবং পরবর্তী ক্লাসগুলোতেও অধিক মনোযোগী থাকবে।
তিনি আরও বলেন, মিড ডে মিল কেবল একটি খাবার গ্রহণের বিষয় নয়, এটি শিক্ষার্থীদের স্বাস্থ্য, নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার মানোন্নয়নের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সরকারিভাবে কর্মসূচি চালু না থাকলেও স্থানীয় পর্যায়ে অভিভাবক, শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সমন্বিত উদ্যোগে এটি সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব। আমরা নিয়মিত বিদ্যালয়গুলো পরিদর্শন করছি এবং অভিভাবকদের উদ্বুদ্ধ করছি। আমি বিশ্বাস করি, সম্মানিত অভিভাবকদের আন্তরিক সহযোগিতা ও সচেতন অংশগ্রহণের মাধ্যমে ব্রাহ্মণপাড়ার প্রতিটি বিদ্যালয়ে মিড ডে মিল কর্মসূচি শতভাগ বাস্তবায়ন করা সম্ভব হবে, যা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শিক্ষা সংশ্লিষ্টদের মতে, সরকারি পর্যায়ে আনুষ্ঠানিকভাবে মিড ডে মিল চালু না হলেও স্থানীয় উদ্যোগে এর চর্চা ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য একটি ইতিবাচক ও টেকসই শিক্ষা-পরিবেশ গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

মহাসড়কে কুমিল্লা অংশে ভয়াবহ যানজট
মহাসড়কে কুমিল্লা অংশে ভয়াবহ যানজট

মো.জাকির হোসেন।টানা বৃষ্টিতে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খালাখন্দ সৃষ্টি হওয়ায় ঢাকা-চট্টগ্রাম...

হোমনায় ৬ মাসেও উদঘাটিত হয়নি  আলোচিত  ট্রিপল মার্ডারের রহস্য
হোমনায় ৬ মাসেও উদঘাটিত হয়নি আলোচিত ট্রিপল মার্ডারের রহস্য

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনা উপজেলার উত্তর মনিপুর গ্রামের আলোচিত ট্রিপল মার্ডারের ৬ মা...

বুড়িচংয়ে নিখোঁজের ৩ দিন পর ফিশারির পুকুরে রিকশাচালকের মরদেহ উদ্ধার
বুড়িচংয়ে নিখোঁজের ৩ দিন পর ফিশারির পুকুরে রিকশাচালকের মরদেহ...

কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলায় নিখোঁজ হওয়ার তিন দিন পর মো. দুধ মিয়া (৭০) নামে এক রিকশাচাল...

ব্রাহ্মণপাড়ায় আগুনে পুড়ল কৃষকের স্বপ্ন, ছেলেকে বিদেশে পাঠানোর ৪ লাখ টাকাও ছাই
ব্রাহ্মণপাড়ায় আগুনে পুড়ল কৃষকের স্বপ্ন, ছেলেকে বিদেশে পাঠানো...

মো. আনোয়ারুল ইসলাম।।ছেলেকে বিদেশে পাঠিয়ে সংসারের ভাগ্য বদলানোর স্বপ্ন দেখছিলেন কৃষক মো. খোকন মিয়া। স...

গ্রিসে উদ্ধার ২০২ অভিবাসী, বেশির ভাগ বাংলাদেশি ও সুদানি
গ্রিসে উদ্ধার ২০২ অভিবাসী, বেশির ভাগ বাংলাদেশি ও সুদানি

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় ক্রিট দ্বীপে অভিবাসীদের আসা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার কয়েকটি নৌযানে করে অন্তত...

চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চিকিৎসক সমাবেশের উদ্বোধন কর...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ মহাসড়কে কুমিল্লা অংশে ভয়াবহ যানজট
➤ হোমনায় ৬ মাসেও উদঘাটিত হয়নি আলোচিত ট্রিপল মার্ডারের রহস্য
➤ বুড়িচংয়ে নিখোঁজের ৩ দিন পর ফিশারির পুকুরে রিকশাচালকের মরদেহ উদ্ধার
➤ ব্রাহ্মণপাড়ায় আগুনে পুড়ল কৃষকের স্বপ্ন, ছেলেকে বিদেশে পাঠানোর ৪ লাখ টাকাও ছাই
➤ গ্রিসে উদ্ধার ২০২ অভিবাসী, বেশির ভাগ বাংলাদেশি ও সুদানি
➤ চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
➤ তুরস্কের ক্লাবে যোগ দিয়ে এবার জমি পেলেন সালাহ
➤ ২৪ ঘণ্টা পার হলেও আদালতে আত্মসমর্পণ করেননি তনু হত্যা মামলার আসামি হাফিজুর
➤ কুমিল্লায় কমছে না ডেঙ্গু ও হামের প্রকোপ
➤ যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে পিটিয়ে হাড় ভাঙার অভিযোগে স্বামী গ্রেপ্তার
➤ ব্রাহ্মণপাড়ায় কুকুর-বিড়ালের কামড়ে-আঁচড়ে এক মাসে ২৬ জনের চিকিৎসা
➤ নবীন বিতার্কিক তৈরির লক্ষ্যে কুবি ডিবেটিং সোসাইটির ‘ক্রাউন অব আর্গুমেন্টস’
➤ কুমিল্লার নিশ্চিন্তপু পুর প্রবাসীর জায়গায় ময়লা আবর্জনার স্তপ, নিষেধ করায় দুই জনকে পিটিয়ে জখম করল প্রতিবেশীরা
➤ জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লালমাইয়ে যুবদল নেতা মাহাফুজের নেতৃত্বে আনন্দ মিছিল
➤ কুমিল্লা প্রেসক্লাবে তিন সাবেক সভাপতিকে স্মরণ
➤ পাথরের ব্লক দিয়ে আঘাত করে হত্যা করা হলো উগান্ডার ফুটবলারকে
➤ ইনফান্তিনোকে সমর্থন জানালো আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন
➤ রিয়ালেই থাকছেন ভিনি
➤ পঁচিশেই অবসর ঘোষণা করলেন ইংলিশ পেসার জন টার্নার
➤ দুই উইকেট হারিয়ে ও ৭৩ রানে পিছিয়ে থেকে দিন শেষ করলো বাংলাদেশ
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir