প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 19 Jun 2026, 9:29 AM
তিতাসে থানা গেইটে প্রতিপক্ষের হামলা ও কোদাল দিয়ে বড় ভাইকে হত্যায় মামলা
নাজমুল করিম ফারুক
কুমিল্লার তিতাসে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাইয়ের মৃত্যুর ঘটনায় নিহতের স্ত্রী ফাতেমা আক্তার এবং থানা গেইটে প্রতিপক্ষের হামলার শিকার মো. শাহ আলম বাদী হয়ে বুধবার রাতে তিতাস থানায় মামলা করেছে| দুটি মামলায় এজাহারভূক্ত চার আসামীকে গ্রেফতার করে বৃহস্পতিবার কারগারে পাঠিয়েছে পুলিশ| থানা সূত্রে জানা যায়, বুধবার দুপুরে উপজেলার নাগেরচর গ্রামের মো. শাহ আলম পূর্বঘটনা সংক্রান্ত একটি মামলা করতে আসলে তার প্রতিপক্ষ তাহের আলী লোকজন নিয়ে থানা গেইটে হামলা চালায়| যা সোশ্যাল মিডিয়ায় মুহুর্তের মধ্যে ভাইরাল হয়| ওই ঘটনায় মো. শাহ আলম বাদী হয়ে ৬জনকে আসামী করে বুধবার রাতে একটি হামলা করে| উক্ত ঘটনায় অভিযুক্ত নাগেচর গ্রামের মো. কামাল হোসেনের ছেলে মো. তাহের আলী (৩০) ও সাগর মিয়া (২৬) এবং ফারুক মিয়ার ছেলে মো. ফাহিম মিয়া (২৫) কে আটক করেছে থানা পুলিশ| এদিকে, একই দিন দুপুর আড়াইটায় উপজেলার কেশবপুর গ্রামের পূর্বপাড়ার ভূঁইয়া বাড়িতে টিউবওয়েল নষ্ট করাকে কেন্দ্র করে দুইভাইয়ের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়| এক পর্যায়ে ছোট ভাই রাজিব ইসলাম সাগর (৩৫) কোদাল দিয়ে বড় ভাই মো. ইসমাইল মানিক (৪৫) কে গলায় আঘাত করে| এতে তার মৃত্যু হয়| উক্ত
ঘটনায় নিহতের স্ত্রী ফাতেমা আক্তার বাদী হয়ে একমাত্র রাজিব ইসলাম সাগরকে আসামী করে বুধবার রাতে হত্যা মামলা করে| ঘটনার পর রাজিব পলাতক ছিল| পরে স্থানীয় লোকজনের মাধ্যমে পুলিশ জানতে পারে রাজিব গ্রাম সংলগ্ন ফসলী জমিতে লুকিয়ে আছে| তখন স্থানীয় লোকজনকে নিয়ে থানা পুলিশ ঘটনার প্রায় দুইঘন্টা পর তাকে আটক করে| তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিরুল হক জানান, দুটি ঘটনার ৪জন আসামীকে ¯^-¯^ মামলায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে| তিনি আরো জানান, থানা গেইটে হামলার ঘটনাটি অনাকাঙ্খিত ছিল; তাৎক্ষণিক পুলিশ ওই ঘটনায় জড়িত ৩জনকে আটক করে| বাকি
আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে| তবে তিনি তিতাসবাসীকে থানা থেকে সেবা নেওয়ার ক্ষেত্রে দায়িত্বশীল আচরণ করার অনুরোধ করেন|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও...
সাইফুল ইসলাম সুমনযথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ন...
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এ...
মাহফুজ নান্টুআগামী ১০ বছরেও বর্তমান সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা ম...
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে...
আয়েশা আক্তার।।প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা স...
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফ...
নিজস্ব প্রতিবেদক,দেবিদ্বারকার্যক্রম নিষিদ্ধ সংগঠনক বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভিন্ন নাশকতামূলককর্মকা...
"শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে ত...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগতমান উন্নয়...