...
শিরোনাম
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ড সিএনজি চালক সুমন আটক, টিকটক ভিডিও ঘিরে আলোচনা ⁜ বান্ধবীর বিষয়ে সন্দেহে ছয় মাস স্কুলে যেতে দেননি মা, মেয়েকে আগলে রাখতেন চোখে চোখে ⁜ বাঞ্ছারামপুরে নেশার টাকা না পেয়ে বসতবাড়িতে আগুন ⁜ খাদি শিল্পকে রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি- ড. সায়মা কুমিল্লার খাদিশিল্পের সংকট ও সম্ভাবনা নিয়ে বার্ডের সেমিনার ⁜ পিকআপের ‘গোপন কুঠুরিতে’ ৩৬ হাজার ইয়াবা, চালকের আসনের নিচে ছিল পিস্তল ⁜ ব্রাহ্মণপাড়ায় চুরি-ছিনতাই, মাদকবিরোধী সভা ও সচেতনতামূলক র‍্যালি ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৩৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ ⁜ চাঁদপুরে মেয়ের জন্মদিনের কেক কিনতে গিয়ে বাস চাপায় প্রবাসী পিতা নিহত ⁜ কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, ষষ্ঠ দফায় আটক ২৫২ ⁜ বার্ড-এর প্রতিষ্ঠাতা নির্বাহী ড. আখতার হামিদ খান -এর ২৭তম মৃত্যুবার্ষিকী ⁜ কুমিল্লায় বিশ্ব ডাক দিবস উদযাপন ডাক সেবা সপ্তাহ ও চিঠি লিখন উৎসব শুরু ⁜ মা ইলিশ রক্ষায় মোহনপুর নৌ পুলিশের অভিযান ৩ জন গ্রেফতার, কারেন্ট জাল ও চায়না চাই জব্দ ⁜ বুড়িচংয়ে শিক্ষার ভবিষ্যত পারফরম্যান্স শীর্ষক সেমিনার ও পুরস্কার বিতরণ ⁜ বদলের হাওয়া মুরাদনগর নির্বাচন অফিসে: কমেছে হয়রানি, বাড়ছে স্বচ্ছতা ⁜ ব্রাহ্মণপাড়ায় এক মাসে বিপুল মাদক উদ্ধার, ৭৯ পরোয়ানা তামিল ; ১১৫ জনের সাজা ⁜ কুবির সিএসই সোসাইটির নেতৃত্বে রিফাত-আদিল ⁜ কুবি উপ-উপাচার্যের পিতার মৃত্যুতে শিক্ষক সমিতির শোক প্রকাশ ⁜ ইরানে ৩ দিনের তীব্র হামলার পরিকল্পনা তৈরি করেছে পেন্টাগন ⁜ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর যখন সবচেয়ে দূষিত বায়ুর শিকার ⁜ উপনির্বাচনে হেরে গেলেন যুক্তরাজ্যের গ্রিন পার্টির নেতা পোলানস্কি ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Jun 2026, 8:14 AM

...
পীরযাত্রাপুর উচ্চ বিদ্যালয়ের জাম গাছটি মৃদু বাতাসে পড়ে গেল News Image

মো.জাকির হোসেন। 

আজও দাঁড়িয়ে ছিল স্মৃতির সাক্ষী হয়ে। শত বছরেরও বেশি সময় ধরে অসংখ্য শিক্ষার্থী, শিক্ষক ও এলাকার মানুষের সুখ-দুঃখ, হাসি-কান্না আর শৈশবের স্মৃতিকে বুকে ধারণ করে রেখেছিল পীরযাত্রাপুর উচ্চ বিদ্যালয়ের সেই প্রিয় জামগাছটি। কিন্তু প্রকৃতির নির্মম পরিহাসে রোববার (২১ জুন) সন্ধ্যা ৭টার দিকে মৃদু বাতাসেই মূলসহ উপড়ে পড়ে যায় বিদ্যালয়ের ঐতিহ্যের প্রতীক হয়ে ওঠা শতবর্ষী গাছটি।
কুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী পীরযাত্রাপুর উচ্চ বিদ্যালয়ের মাঠের মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই জামগাছটি ছিল শুধু একটি বৃক্ষ নয়, এটি ছিল কয়েক প্রজন্মের আবেগ, ভালোবাসা ও স্মৃতির অবিচ্ছেদ্য অংশ। গ্রীষ্মের মৌসুমে এর টক-মিষ্টি সুস্বাদু জাম খেয়ে বড় হয়েছে আশপাশের ১২ থেকে ১৪ গ্রামের অসংখ্য মানুষ। বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের কাছে গাছটি ছিল শৈশবের এক জীবন্ত স্মারক।
প্রায় ৬৫ বছরেরও বেশি সময় ধরে এ বিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণ করে দেশ-বিদেশে প্রতিষ্ঠিত হয়েছেন হাজার হাজার শিক্ষার্থী। তাদের অনেকেরই স্কুলজীবনের অসংখ্য স্মৃতি জড়িয়ে আছে এই জামগাছকে কেন্দ্র করে। টিফিনের সময় বন্ধুদের সঙ্গে গল্প, জাম কুড়িয়ে খাওয়া কিংবা গাছটির ছায়ায় বসে কাটানো মুহূর্তগুলো আজও তাদের হৃদয়ে অমলিন।
গাছটি উপড়ে পড়ার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় নেমে আসে এক ধরনের শোকের আবহ। সোমবার (২২ জুন) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাজার হাজার মানুষ বিদ্যালয় প্রাঙ্গণে ভিড় করেন তাদের প্রিয় গাছটিকে শেষবারের মতো একনজর দেখতে। বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গাছটির পাশে দাঁড়িয়ে স্মৃতিচারণ করেন আবেগঘন কণ্ঠে।
অনেকের চোখে ছিল অশ্রু, মুখে ছিল দীর্ঘশ্বাস। যেন হারিয়ে গেছে তাদের জীবনের একটি অধ্যায়, বিদ্যালয়ের ইতিহাসের একটি জীবন্ত অংশ। শতবর্ষী জামগাছটির পতনে শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর হৃদয়ে সৃষ্টি হয়েছে গভীর শূন্যতা। বিদ্যালয়ের মাঠে পড়ে থাকা গাছটির দিকে তাকিয়ে অনেকেই বলছিলেন, "গাছটি শুধু একটি গাছ ছিল না, এটি ছিল আমাদের শৈশব, আমাদের স্মৃতি, আমাদের আবেগের প্রতীক।"
প্রকৃতির নিয়মে একটি গাছের জীবনাবসান ঘটেছে, কিন্তু পীরযাত্রাপুর উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই জামগাছটি বেঁচে থাকবে হাজারো মানুষের স্মৃতিতে, ভালোবাসায় এবং আগামী প্রজন্মের কাছে বলা গল্পে। এটি যেন এক নীরব ইতিহাস, যার পতনে আজ পুরো এলাকায় নেমে এসেছে বিষাদের ছায়া।
পীরযাত্রাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আজহারুল ইসলাম ভূইয়া  বলেন জামগাছটি  প্রাইমারি ও হাই স্কুলের মাঠের মধ্যে খানে ছিল। এটি বিদ্যসলয় ও মাঠের সৌন্দর্য বর্ধক ছিল। আমরাও  ছোট বেলায় মাঠে ঘুরাফেরা করতাম সৃজনে এসে জাম খেতাম এবং এর ছায়ায় বসে সময় কাটাতাম। গাছটি ভেঙ্গে পড়ায় শিক্ষার্থী সহ এলাকার সব শ্রেনী পেশার লোকজন কে মর্মাহত করেছে। খবর পেয়ে দূরদূরান্ত থেকে সারাদিন বহু দর্শনার্থীদের ভীড় জমে দেখার জন্য।
বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোঃ মাহবুবুর রহমান মাসুম বলেন  জামগাছটি যেমন স্কুলের সম্পদ ছিল তেমন এই জনপদের একটি ইতিহাস ঐতিহ্য ছিল শত বর্ষের। বহু চড়াই উৎরাই বড় বড় ঝড় তুফান এবং অনেক বন্যা ফেইস বা মুখোমুখি হয়েছে  জামগাছের । কিন্তু  কখনো জামগাছের ক্ষতি হয়নি । গত রোববার সন্ধ্যার মৃদুমন্দ বাতাসে গাছটি হাঠাৎ মাঠে শায়িত হওয়ায় এলাকাবাসী সহ আমাকে বিষন্নতায় ফেলেছে। আমি এ বিষয়ে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় সংসদ সদস্য হাজী মোঃ জসিম উদ্দিন কে অবহিত করেছি  ব্যবস্থা গ্রহণের জন্য।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ড সিএনজি চালক সুমন আটক,  টিকটক ভিডিও ঘিরে আলোচনা
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ড সিএনজি চালক সুমন আটক...

মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের...

বান্ধবীর বিষয়ে সন্দেহে ছয় মাস স্কুলে যেতে দেননি মা, মেয়েকে আগলে রাখতেন চোখে চোখে
বান্ধবীর বিষয়ে সন্দেহে ছয় মাস স্কুলে যেতে দেননি মা, মেয়েকে আ...

আয়েশা আক্তারকুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমীন হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান স...

বাঞ্ছারামপুরে নেশার টাকা না পেয়ে বসতবাড়িতে আগুন
বাঞ্ছারামপুরে নেশার টাকা না পেয়ে বসতবাড়িতে আগুন

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দর...

খাদি শিল্পকে রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি- ড. সায়মা কুমিল্লার খাদিশিল্পের সংকট ও সম্ভাবনা নিয়ে বার্ডের সেমিনার
খাদি শিল্পকে রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি- ড. সায়মা...

কামরুল হাসানকুমিল্লার ঐতিহ্যবাহী হাতে বোনা খাদিশিল্পের বর্তমান সংকট, সম্ভাবনা ও ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে...

পিকআপের ‘গোপন কুঠুরিতে’ ৩৬ হাজার ইয়াবা, চালকের আসনের নিচে ছিল পিস্তল
পিকআপের ‘গোপন কুঠুরিতে’ ৩৬ হাজার ইয়াবা, চালকের আসনের নিচে ছ...

নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দিতে একটি পিকআপে তল্লাশি চালিয়ে পিস্তল, গুলি, ম্যাগাজি...

ব্রাহ্মণপাড়ায় চুরি-ছিনতাই, মাদকবিরোধী সভা ও সচেতনতামূলক র‍্যালি
ব্রাহ্মণপাড়ায় চুরি-ছিনতাই, মাদকবিরোধী সভা ও সচেতনতামূলক র‍্য...

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় চুরি, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে আলো...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ড সিএনজি চালক সুমন আটক, টিকটক ভিডিও ঘিরে আলোচনা
➤ বান্ধবীর বিষয়ে সন্দেহে ছয় মাস স্কুলে যেতে দেননি মা, মেয়েকে আগলে রাখতেন চোখে চোখে
➤ বাঞ্ছারামপুরে নেশার টাকা না পেয়ে বসতবাড়িতে আগুন
➤ খাদি শিল্পকে রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি- ড. সায়মা কুমিল্লার খাদিশিল্পের সংকট ও সম্ভাবনা নিয়ে বার্ডের সেমিনার
➤ পিকআপের ‘গোপন কুঠুরিতে’ ৩৬ হাজার ইয়াবা, চালকের আসনের নিচে ছিল পিস্তল
➤ ব্রাহ্মণপাড়ায় চুরি-ছিনতাই, মাদকবিরোধী সভা ও সচেতনতামূলক র‍্যালি
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৩৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
➤ চাঁদপুরে মেয়ের জন্মদিনের কেক কিনতে গিয়ে বাস চাপায় প্রবাসী পিতা নিহত
➤ কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, ষষ্ঠ দফায় আটক ২৫২
➤ বার্ড-এর প্রতিষ্ঠাতা নির্বাহী ড. আখতার হামিদ খান -এর ২৭তম মৃত্যুবার্ষিকী
➤ কুমিল্লায় বিশ্ব ডাক দিবস উদযাপন ডাক সেবা সপ্তাহ ও চিঠি লিখন উৎসব শুরু
➤ মা ইলিশ রক্ষায় মোহনপুর নৌ পুলিশের অভিযান ৩ জন গ্রেফতার, কারেন্ট জাল ও চায়না চাই জব্দ
➤ বুড়িচংয়ে শিক্ষার ভবিষ্যত পারফরম্যান্স শীর্ষক সেমিনার ও পুরস্কার বিতরণ
➤ বদলের হাওয়া মুরাদনগর নির্বাচন অফিসে: কমেছে হয়রানি, বাড়ছে স্বচ্ছতা
➤ ব্রাহ্মণপাড়ায় এক মাসে বিপুল মাদক উদ্ধার, ৭৯ পরোয়ানা তামিল ; ১১৫ জনের সাজা
➤ কুবির সিএসই সোসাইটির নেতৃত্বে রিফাত-আদিল
➤ কুবি উপ-উপাচার্যের পিতার মৃত্যুতে শিক্ষক সমিতির শোক প্রকাশ
➤ ইরানে ৩ দিনের তীব্র হামলার পরিকল্পনা তৈরি করেছে পেন্টাগন
➤ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর যখন সবচেয়ে দূষিত বায়ুর শিকার
➤ উপনির্বাচনে হেরে গেলেন যুক্তরাজ্যের গ্রিন পার্টির নেতা পোলানস্কি
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir