প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Jun 2026, 8:23 AM
কুমিল্লায় দুই মাসে ৫সড়ক দুর্ঘটনায় নিহত ৬২, আহত ৩২
কুমিল্লা জেলা সংবাদদাতা,২২জুনঃ
কুমিল্লা জেলার ১০টি উপজেলায় গত দুই মাসে ৫৪টি সড়ক দুর্ঘটনায় ৬২ জন নিহত এবং ৩২ জন আহত হয়েছেন। জেলার মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোতে সংঘটিত এসব দুর্ঘটনার তথ্য সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
তথ্য অনুযায়ী, গত এপ্রিল মাসে জেলায় ২৪টি সড়ক দুর্ঘটনায় ৩৪ জন নিহত এবং ২৪ জন আহত হন। অপরদিকে মে মাসে ৩০টি দুর্ঘটনায় ২৮ জন নিহত ও ৮ জন আহত হন।
উপজেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, গত দুই মাসে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে চৌদ্দগ্রাম উপজেলায়। সেখানে ১৯টি সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত এবং ৬ জন আহত হয়েছেন।
এছাড়া চান্দিনা উপজেলায় ৩টি দুর্ঘটনায় ৩ জন নিহত, দাউদকান্দি উপজেলায় ৬টি দুর্ঘটনায় ১৩ জন নিহত ও ১৭ জন আহত, দেবিদ্বার উপজেলায় ৪টি দুর্ঘটনায় ৫ জন নিহত ও ৬ জন আহত এবং আদর্শ সদর উপজেলায় ৪টি দুর্ঘটনায় ৪ জন নিহত ও ২ জন আহত হয়েছেন।
বুড়িচং উপজেলায় ৭টি দুর্ঘটনায় ৯ জন নিহত ও ১ জন আহত, সদর দক্ষিণ উপজেলায় ৫টি দুর্ঘটনায় ৫ জন নিহত ও ১ জন আহত, বরুড়া উপজেলায় ১টি দুর্ঘটনায় ২ জন নিহত ও ১ জন আহত, লালমাই উপজেলায় ৪টি দুর্ঘটনায় ৪ জন নিহত এবং হোমনা উপজেলায় ১টি দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সড়ক দুর্ঘটনা রোধ এবং যানজট নিরসনে জেলার মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোতে হাইওয়ে পুলিশ ও থানা পুলিশের টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। একই সঙ্গে জনদুর্ভোগ কমানো এবং ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও দুর্ঘটনা কমাতে আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রমও জোরদার করা হয়েছে। তবে দুর্ঘটনা রোধে চালক, যাত্রী ও পথচারীদের আরও সচেতন হওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ড সিএনজি চালক সুমন আটক...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের...
বান্ধবীর বিষয়ে সন্দেহে ছয় মাস স্কুলে যেতে দেননি মা, মেয়েকে আ...
আয়েশা আক্তারকুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমীন হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান স...
বাঞ্ছারামপুরে নেশার টাকা না পেয়ে বসতবাড়িতে আগুন
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দর...
খাদি শিল্পকে রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি- ড. সায়মা...
কামরুল হাসানকুমিল্লার ঐতিহ্যবাহী হাতে বোনা খাদিশিল্পের বর্তমান সংকট, সম্ভাবনা ও ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে...
পিকআপের ‘গোপন কুঠুরিতে’ ৩৬ হাজার ইয়াবা, চালকের আসনের নিচে ছ...
নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দিতে একটি পিকআপে তল্লাশি চালিয়ে পিস্তল, গুলি, ম্যাগাজি...
ব্রাহ্মণপাড়ায় চুরি-ছিনতাই, মাদকবিরোধী সভা ও সচেতনতামূলক র্য...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় চুরি, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে আলো...