প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Jun 2026, 8:27 AM
খোলা ড্রেন কেড়ে নিল শিশু মাহফুজা আক্তার স্মৃতিকে
মাহফুজ নান্টু, কুমিল্লা।
সাত মাস ধরে সন্তান হারানোর শোক বয়ে বেড়াচ্ছিলেন অটোরিকশাচালক বিল্লাল হোসেন ও তার স্ত্রী কোহিনূর আক্তার। সেই ক্ষত শুকানোর আগেই আবারও নেমে এলো আরও বড় এক নির্মমতা। এবার খোলা ড্রেন কেড়ে নিল তাদের আট বছরের মেয়ে মাহফুজা আক্তার স্মৃতিকে।
এক বছরেরও কম সময়ে দুই সন্তান হারিয়ে দিশেহারা পরিবারটি এখন শোকে স্তব্ধ।
কুমিল্লা নগরীর বদরপুর এলাকার বাসিন্দা বিল্লাল হোসেনের পৈতৃক বাড়ি চাঁদপুর জেলায়। জীবিকার তাগিদে তিনি দীর্ঘদিন ধরে কুমিল্লায় বসবাস করছেন। স্ত্রী ও সন্তানদের নিয়ে ছোট্ট সংসারটি ছিল তার জীবনের সবচেয়ে বড় আশ্রয়। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে একে একে দুই সন্তানকে হারিয়ে এখন অসহায় হয়ে পড়েছেন তিনি।
সোমবার যোহর নামাজের পর কুমিল্লা নগরীর টমসমব্রিজ কবরস্থানে স্মৃতির জানাজা শেষে দাফন সম্পন্ন হয়। জানাজায় স্বজন, প্রতিবেশী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। কিন্তু সবার চোখ ছিল একদিকে সন্তান হারানোর অসহনীয় বেদনায় ভেঙে পড়া মা কোহিনূরের দিকে।
স্থানীয়রা জানান, বিল্লাল-কোহিনূর দম্পতির তিন সন্তানের মধ্যে একমাত্র ছেলে প্রায় সাত মাস আগে অসুস্থ হয়ে মারা যায়। সেই শোক কাটিয়ে উঠতে না উঠতেই রোববার রাতে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারায় তাদের মেঝো মেয়ে স্মৃতি।
ছোটএলাকায় মায়ের হাত ধরে বাড়ি ফিরছিল ছোট্ট স্মৃতি। মামার বিয়ের অনুষ্ঠানে অংশ নিয়ে নানা বাড়ি থেকে নিজ বাসায় ফিরছিল তারা। বৃষ্টির কারণে সড়কে জলাবদ্ধতা ছিল। রিকশা না পেয়ে ফুটপাত ধরে হাঁটছিলেন কোহিনূর। হঠাৎ করেই মায়ের হাত থেকে ছিটকে ফুটপাতের পাশের খোলা ড্রেনে পড়ে যায় শিশুটি। প্রবল স্রোতের পানিতে মুহূর্তেই তলিয়ে যায় সে।
প্রায় ২০ মিনিটের প্রাণপণ চেষ্টার পর স্থানীয়রা ড্রেনের ভেতর থেকে তাকে উদ্ধার করেন। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক স্মৃতিকে মৃত ঘোষণা করেন।
দাফনের আগে মফিজাবাদ কলোনির বাড়িতে গিয়ে দেখা যায় হৃদয়বিদারক দৃশ্য। মেয়ের কথা বলতে বলতে বারবার জ্ঞান হারাচ্ছেন মা কোহিনূর। জ্ঞান ফিরে এলে বুক চাপড়ে কাঁদতে কাঁদতে বলেন, আমার ছেলেটা চলে গেছে সাত মাস আগে। এখন মেয়েটাও চলে গেল। আমি কী নিয়ে বাঁচব?
কবরস্থানে মেয়ের কবরে শেষ মুঠো মাটি দিয়ে চোখ মুছতে মুছতে ফিরে যান বাবা বিল্লাল হোসেন। আত্মীয়-স্বজনেরা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও তাদের কান্না থামছিল না। চোখেমুখে কষ্ট চেপে রেখে বিল্লাল জানালেন, আর কারো সন্তান যেন খোলা ড্রেনে পড়ে যেন মৃত্যু না হয়।
এদিকে খোলা ড্রেনে শিশুর মৃত্যুর ঘটনায় নগরজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ড্রেনটি ঢাকনাবিহীন অবস্থায় ছিল। বারবার জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
নগরীর ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বিল্লাল হোসেন বলেন, ড্রেনটি অনেক দিন ধরেই খোলা ছিল। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে যাই। সিটি করপোরেশনের প্রশাসকও নিহত শিশুর পরিবারের সঙ্গে কথা বলেছেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ড সিএনজি চালক সুমন আটক...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের...
বান্ধবীর বিষয়ে সন্দেহে ছয় মাস স্কুলে যেতে দেননি মা, মেয়েকে আ...
আয়েশা আক্তারকুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমীন হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান স...
বাঞ্ছারামপুরে নেশার টাকা না পেয়ে বসতবাড়িতে আগুন
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দর...
খাদি শিল্পকে রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি- ড. সায়মা...
কামরুল হাসানকুমিল্লার ঐতিহ্যবাহী হাতে বোনা খাদিশিল্পের বর্তমান সংকট, সম্ভাবনা ও ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে...
পিকআপের ‘গোপন কুঠুরিতে’ ৩৬ হাজার ইয়াবা, চালকের আসনের নিচে ছ...
নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দিতে একটি পিকআপে তল্লাশি চালিয়ে পিস্তল, গুলি, ম্যাগাজি...
ব্রাহ্মণপাড়ায় চুরি-ছিনতাই, মাদকবিরোধী সভা ও সচেতনতামূলক র্য...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় চুরি, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে আলো...