প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 23 Jun 2026, 9:51 PM
গ্যালারিতে শাকিরার সঙ্গে কে এই ছেলে?
যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার মধ্যকার ফুটবল ম্যাচ চলাকালে গ্যালারিতে পপ তারকা শাকিরাকে চুমু খাওয়ার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে| ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে তুমুল কৌতূহল ও বিভ্রান্তির সৃষ্টি হয়| অনেকে অনেক কিছু অনুমান করলেও পরবর্তীতে জানা গেছে, ভাইরাল হওয়া ওই তরুণ অন্য কেউ নন, তিনি শাকিরার নিজেরই সন্তান| ফিফা বিশ^কাপের গ্রুপ ‘জে’-এর ম্যাচে গত সোমবার বিকেলে দুই ছেলে সাশা ও মিলানকে নিয়ে গ্যালারিতে হাজির হয়েছিলেন কল¤ি^য়ান এই পপ সম্রাজ্ঞী| ম্যাচ চলাকালে লাইভ সম্প্রচারে হুট করেই ক্যামেরার আলো পড়ে শাকিরার ওপর| ঠিক তখনই তার এক ছেলেকে মায়ের গালে ভালোবাসার চুমু এঁকে দিতে দেখা যায়| মুহূর্তের মধ্যেই এই মিষ্টি মুহূর্তের ভিডিওটি নেটকুঁড়ে বিদ্যুৎগতিতে ছড়িয়ে পড়ে| ভিডিওটি দেখে শাকিরার দুই সন্তান সম্পর্কে ধারণা না থাকা সাধারণ দর্শক ও ফুটবলপ্রেমীরা বেশ বিভ্রান্তিতে পড়েন| এমনকি ম্যাচ কমেন্টেটর মার্টিন টাইলারও মন্তব্য করেন, ৪৯ বছর বয়সী ‘ওয়াকা ওয়াকা’ খ্যাত এই গায়িকার চারপাশে সবসময়ই আকর্ষণের কেন্দ্রবিন্দু থাকে| সামাজিক মাধ্যমে শত শত ব্যবহারকারী মন্তব্য করতে শুরু করেন যে, ওই তরুণ হয়তো শাকিরার নতুন বয়ফ্রেন্ড| পরে অবশ্য আসল তথ্য জানার পর তাদের সেই ভুল ভাঙে| উল্লেখ্য, ২০২৪ সালে সাবেক ¯^ামী ও বিশ^কাপজয়ী ফুটবলার জেরার্ড পিকের সঙ্গে বিচ্ছেদের পর শাকিরা বর্তমানে একাকী (সিঙ্গেল) জীবন যাপন করছেন| এর কিছুক্ষণ পর ক্যামেরায় আবারও শাকিরাকে দেখা যায়, যেখানে তিনি তার ছেলেদের পাশে নিয়ে দর্শকদের উদ্দেশ্যে ফ্লাইং কিস ছুড়ে দিচ্ছিলেন|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান পদ নিয়ে পাল্টাপ...
আয়েশা আক্তারকুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান পদ ও পরিচালনা কমিটির বৈধতা নিয়ে পাল...
কুমিল্লায় মাদক ও অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ ওসি সাজেদুল ইসলাম
কুমিল্লা প্রতিনিধিমাদক ও অস্ত্র উদ্ধারে কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে সম্...
কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ব্যতিক্রমী উদ্যোক্তা...
কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে...
বুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৪৩ পূজামন্ডপের সভাপতি ও স...
কাজী খোরশেদ আলমবুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্...
বাইউস্টে নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠিত
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট), কুমিল্লা এর ফল-২০২৬ স...
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী
কুবি প্রতিনিধিউচ্চশিক্ষায় কৃতিত্বের স্বীকৃতি হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ‘প্রধানমন...