চল্লিশেও চালশে নন—লুকা মদরিচ। তার পরে পেশাদার ক্যারিয়ার শুরু করে অনেকে হয়তো অবসর নিয়েছেন, কিন্তু তিনি ছুটে চলেছেন মাঠের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে।২০০৬ সালে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করা মদরিচ আজ তো একটা মাইলফলক ছুঁয়েছেন। বিশ্বের চতুর্থ ফুটবলার হিসেবে ২০০ ম্যাচ খেলার কীর্তি গড়েছেন। তার আগে এই কীর্তি গড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো, বদের আল-মুতাওয়া ও লিওনেল মেসি।
প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 24 Jun 2026, 8:50 AM
মদরিচের মাইলফলকের রাতে কষ্টার্জিত জয় ক্রোয়েশিয়ার
মদরিচের মালিকের রাতটা স্মরণীয় করেছেন আন্তে বুদিমির।পানামার বিপক্ষে ক্রোয়েশিয়াকে জয়সূচক গোল এনে দিয়ে। তার গোলেই এবারের বিশ্বকাপে প্রথম জয় পেয়েছে ক্রোয়েশিয়া। তাতে বেঁচে রয়েছে নকআউটে খেলার স্বপ্ন। ২ ম্যাচে তাদের পয়েন্ট তৃতীয়।বিপরীতে সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে যৌথভাবে শীর্ষে ইংল্যান্ড-ঘানা।
ক্রোয়েশিয়া জয়সূচক গোলটি পায় ম্যাচের ৫৪ মিনিটে। ডান প্রান্ত থেকে দুর্দান্ত এক ক্রস করেন ইয়োসিপ স্তানিসিচ। গোললাইনের সামনে থেকে শুধু পা দিয়ে পথ দেখিয়ে দেন বুদিমির। বল জালে জড়াতেই টরন্টোর গ্যালারিতে তখন ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়া স্লোগান।জয়ে সরাসরি অবদান রাখতে পারতেন মদরিচও।
ম্যাচের ৫৭ মিনিটে মুখে তুলে দেওয়ার এক গোল বানিয়ে দিয়েছিলেন ৪০ বছর বয়সী মদরিচ। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও বল জালে জড়াতে পারেননি প্যাসালিচ। প্রথমবার সরাসরি প্রতিপক্ষের গোলরক্ষকের শরীরে মারার পর ফিরতি সুযোগটা উড়িয়ে মারেন তিনি।
তবে ম্যাচ জয়ের নায়ক বুদিমির হলেও, ক্রোয়েশিয়াকে পয়েন্ট ভাগাভাগিও করতে না দেওয়ার কারিগর ডমিনিক লিভাকোভিচ। ৬৮ মিনিটে ডাবল সেভ দেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক। কর্নারের বিনিময়ে মুরিল্লোর দুটি শট ঠেকিয়ে দেন তিনি। ফিরতি কর্নারে ‘পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ’ থেকে দারুণ এক হেড নিয়েছিলেন হার্ভি। সেটিও পাঞ্চ করে ক্রোয়েশিয়াকে বাঁচান তিনি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আন্ডারপাস নির্মাণে ভাঙা হয়েছিলো কুবির প্রতিষ্ঠাকালীন ফটক, চা...
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি :আন্ডারপাস নির্মাণের জন্য ২০২২ সালে ভেঙে ফেলা হয়েছিল কুমিল্লার বেলতলী...
কুমিল্লা নিউ মার্কেটে প্রথমবারের মতো ভোটের আয়োজন, ব্যবসায়ীদে...
আয়েশা আক্তার।।কুমিল্লা নিউ মার্কেটের ইতিহাসে প্রথমবারের মতো গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে দোক...
গাড়ি আটকে ১০ মিনিটের আলটিমেটাম, ৪ লাখ টাকা আদায়ের অভিযোগ বন...
নিজস্ব প্রতিবেদকমালবাহী ট্রাক আটক, বিভিন্ন মামলায় ফাঁসানোর হুমকি, মাত্র ১০ মিনিটের সময়সীমা বেঁধে দিয়...
দেবিদ্বারে উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন কর্মসূচি বিষয়ক র্...
মোঃ আক্তার হোসেনউপজেলা পর্যায়ে নতুন উদ্যোক্তা অনুসন্ধানের জন্য বাংলাদেশ ব্যাংকের বিশেষআয়োজন “উদ্যোগ...
কুমিল্লা বোর্ডে পুনর্নিরীক্ষণে ২ হাজার ৮১৩ জনের ফল পরিবর্তন,...
মাহফুজ নান্টু কুমিল্লাএইচএসসি ও সমমানের ২০২৬ সালের পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণে কুমিল্লা শিক্ষা বোর্...
কুমিল্লা সীমান্তে ৪ কোটি ৮০ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ, ৫...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকা...