প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 24 Jun 2026, 9:02 AM
দেবিদ্বারে এসএসসি পরীক্ষার বোর্ড খাতা দেখছেন পরীক্ষার্থী
মোঃ আক্তার হোসেন
কুমিল্লার দেবিদ্বার উপজেলার আব্দুল্লাহপুর হাজী আমীর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাচ্চু মিয়ার বিরুদ্ধে এসএসসি পরীক্ষার বোর্ড খাতার উত্তরপত্র একজন এসএসসি পরীক্ষার্থী দিয়ে মূল্যায়ন করানোর অভিযোগ উঠেছে| মঙ্গলবার বিকালে এমন কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিদ্যালয়সহ এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়| জানা যায়, সম্প্রতি অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের দায়িত্ব পান বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাচ্চু মিয়া| কিন্তু তিনি নিজে খাতা মূল্যায়নের পরিবর্তে একজন এসএসসি পরীক্ষার্থীকে দিয়ে উত্তরপত্র দেখানোর কাজ করান বলে অভিযোগ ওঠে| বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অভিভাবক, শিক্ষার্থী ও সচেতন মহলের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়| স্থানীয়দের অভিযোগ, পাবলিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন এক টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল দায়িত্ব| এ ধরনের কাজে অনভিজ্ঞ এবং পরীক্ষার্থী কাউকে সম্পৃক্ত করাহলে পরীক্ষার ফলাফলের নির্ভুলতা ও বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হতে পারে| বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত| ঘটনার বিষয়টি জানতে অভিযুক্ত প্রধান শিক্ষক বাচ্চু মিয়ার মোবাইল না¤^ারে একাধিকবার ফোন দিয়েও যোগাযোগ করা সম্ভব হয়নি| এ ব্যাপারে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা বলেন, অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম রোধে কঠোর নজরদারি থাকবে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান পদ নিয়ে পাল্টাপ...
আয়েশা আক্তারকুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান পদ ও পরিচালনা কমিটির বৈধতা নিয়ে পাল...
কুমিল্লায় মাদক ও অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ ওসি সাজেদুল ইসলাম
কুমিল্লা প্রতিনিধিমাদক ও অস্ত্র উদ্ধারে কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে সম্...
কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ব্যতিক্রমী উদ্যোক্তা...
কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে...
বুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৪৩ পূজামন্ডপের সভাপতি ও স...
কাজী খোরশেদ আলমবুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্...
বাইউস্টে নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠিত
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট), কুমিল্লা এর ফল-২০২৬ স...
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী
কুবি প্রতিনিধিউচ্চশিক্ষায় কৃতিত্বের স্বীকৃতি হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ‘প্রধানমন...