...
শিরোনাম
কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান পদ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ ⁜ কুমিল্লায় মাদক ও অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ ওসি সাজেদুল ইসলাম ⁜ কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ব্যতিক্রমী উদ্যোক্তা মেলা ⁜ বুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৪৩ পূজামন্ডপের সভাপতি ও সেক্রেটারীদের সাথে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ⁜ বাইউস্টে নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠিত ⁜ প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী ⁜ ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীদের জন্য পূবালী ব্যাংকের বাস উপহার ⁜ ব্রাহ্মণপাড়ায় ২ হাজার ইয়াবা উদ্ধার, চুরি মামলার আসামিসহ গ্রেপ্তার-৬ ⁜ কুল্লাপাথর থেকে উদ্ধার করা ২৫টি সুন্দি কাছিম সালদা নদীতে অবমুক্ত ⁜ মুরাদনগরে কৃষি জমি রক্ষায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ১১ ড্রেজার অপসারণ ও ৩ লাখ টাকা জরিমানা ⁜ ব্রাহ্মণপাড়া থানার মাদক উদ্ধারে সাফল্য, বিশেষ পুরস্কার পেলেন ওসি ফারুক ⁜ আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা ও স্থিতাবস্হা বহাল থাকাবস্থায় নালিশী ভূমিতে জোর পূ্বক প্রবেশ ⁜ চাঁদপুরে ২ হাজার ৫শ পিস ইয়াবা সহ মাদক কারবারি আটক ⁜ কুবিতে তরুণ কলাম লেখক ফোরামের নবীনবরণ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত ⁜ কুমিল্লার সাইফ উদ্দিন রতনের সাফল্যের মুকুটে নতুন পালক, ব্যারিষ্টার আ্যট ল' ডিগ্রি অর্জন ⁜ ‘গর্ভবতীদের প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাওয়ার পরামর্শ দিলেন চৌদ্দগ্রামের নারী চিকিৎসক কেয়া ⁜ দাউদকান্দি উপজেলার গৌরীপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয় মিলনায়তনে দিনব্যাপী নারী সমাবেশ ⁜ মাদক উদ্ধার ও পরোয়ানা তামিল ব্রাহ্মণপাড়া থানার একাধিক কর্মকর্তা পুরস্কৃত ⁜ হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত ⁜ আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 24 Jun 2026, 9:03 AM

...
নগরীর 6নং ওয়ার্ডে মাদকের ভয়াভয় আখরা News Image
আয়েশা আক্তার।। 

কুমিল্লা নগরীর ৬ নম্বর ওয়ার্ডের চকবাজার ও শুভপুর এলাকার বিস্তীর্ণ জনপদজুড়ে ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে মাদক কারবার। স্থানীয়দের অভিযোগ, প্রকাশ্যেই চলছে মাদক বিক্রি ও সেবন, অথচ কার্যকর প্রতিরোধের অভাবে দিন দিন বেপরোয়া হয়ে উঠছে মাদক ব্যবসায়ীরা। এতে উদ্বেগ, ক্ষোভ ও আতঙ্কে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ।

অভিযোগ রয়েছে, ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলরের অফিস থেকে চাঁদপুর মসজিদ পর্যন্ত বিভিন্ন গলি, শাপলা মার্কেট, শুভপুর পাক্কার মাথা, শুভপুর বড় মসজিদের পূর্ব ও পশ্চিম পাশ, কাউন্সিলর অফিসের পশ্চিম দিক, শাপলা মার্কেট সংলগ্ন এলাকা, বিভিন্ন রিকশা গ্যারেজ, হারুন স্কুলের সামনের রাস্তা, গর্জনখোলা, ধোপাপট্টি, হাড্ডিখোলা, কাটাবিল হাইস্কুলের সামনের সড়ক, হজরতপাড়া চৌমুহনী, গদারমার কলোনি এবং চটকিপাড়া বাসস্ট্যান্ডের পেছনের এলাকাসহ অসংখ্য স্থানে নিয়মিত মাদকের বেচাকেনা চলছে।

সরে জমিনে ঘুরে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় , সন্ধ্যার পর অনেক এলাকায় মাদকসেবীদের আনাগোনা এতটাই বেড়েছে যে পরিবার-পরিজন নিয়ে স্বাভাবিকভাবে চলাচল করাও কঠিন হয়ে পড়ে। বিশেষ করে তরুণ ও কিশোরদের একটি অংশ সহজেই মাদকের নাগালে চলে যাচ্ছে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক জামায়াত নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, মাদক কারবারিদের বিরুদ্ধে এলাকাবাসী দীর্ঘদিন ধরে অভিযোগ জানিয়ে আসছে। সবাই জানে কারা এই ব্যবসার সঙ্গে জড়িত, কোথায় কোথায় মাদক বিক্রি হয়। কিন্তু রহস্যজনক কারণে তাদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা দেখা যায় না। ফলে তারা আরও শক্তিশালী হয়ে উঠছে।

তিনি আরও বলেন, মাদকের কারণে সামাজিক অবক্ষয় বাড়ছে, অপরাধ বৃদ্ধি পাচ্ছে এবং তরুণ সমাজ ধ্বংসের পথে যাচ্ছে। এখনই কঠোর অভিযান না চালালে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

এ বিষয়ে বিএনপির স্থানীয় নেতা বলেন, চকবাজার ও শুভপুর এলাকায় মাদকের বিস্তার ভয়াবহ রূপ নিয়েছে। রাজনৈতিক পরিচয় কিংবা প্রভাবশালী কারও ছত্রছায়ায় থেকে কেউ অপরাধ করলে তাকে ছাড় দেওয়া যাবে না। মাদকমুক্ত সমাজ গড়তে হলে প্রশাসনকে কঠোর অবস্থানে যেতে হবে।

স্থানীয় সচেতন নাগরিকদের মতে, মাদক কারবার এখন শুধু একটি অপরাধ নয়; এটি পুরো এলাকার সামাজিক নিরাপত্তা, শিক্ষাব্যবস্থা এবং যুবসমাজের ভবিষ্যতের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন অসংখ্য পরিবার তাদের সন্তানদের নিয়ে উদ্বেগে দিন কাটাচ্ছে। অনেক অভিভাবক আশঙ্কা করছেন, প্রশাসনের কঠোর নজরদারি না থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে।

তবে এসব অভিযোগের বিষয়ে চকবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) তাপস চন্দ্র রায় বলেন, আমরা প্রতিদিন, প্রতিনিয়তই অভিযান পরিচালনা করছি, গ্রেফতার করছি, এদেব বিস্তার অনেক বড়ো, মাদকের বিরুদ্ধে পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। তারপরেও গোপন সংবাদ অথবা নির্দিষ্ট তথ্য ও অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করা হবে। মাদক ব্যবসা বা সেবনের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। এলাকাবাসীর সহযোগিতায় মাদক নির্মূলে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা সম্ভব বলে আমরা মনে করছি।

এদিকে এলাকাবাসীর প্রশ্ন—যদি সত্যিই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি থাকে, তাহলে বছরের পর বছর ধরে একই এলাকাগুলো কীভাবে মাদক কারবারের নিরাপদ আস্তানায় পরিণত হলো? কেন এখনও বন্ধ হচ্ছে না প্রকাশ্য মাদক বাণিজ্য?

চকবাজার ও শুভপুরবাসীর একটাই দাবি—অভিযোগের সত্যতা যাচাই করে অবিলম্বে বিশেষ অভিযান পরিচালনা করা হোক, চিহ্নিত মাদক কারবারিদের আইনের আওতায় আনা হোক এবং ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় মাদকমুক্ত ৬ নম্বর ওয়ার্ড গড়ে তোলা হোক।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান পদ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ
কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান পদ নিয়ে পাল্টাপ...

আয়েশা আক্তারকুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান পদ ও পরিচালনা কমিটির বৈধতা নিয়ে পাল...

কুমিল্লায় মাদক ও অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ ওসি সাজেদুল ইসলাম
কুমিল্লায় মাদক ও অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ ওসি সাজেদুল ইসলাম

কুমিল্লা প্রতিনিধিমাদক ও অস্ত্র উদ্ধারে কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে সম্...

কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ব্যতিক্রমী উদ্যোক্তা মেলা
কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ব্যতিক্রমী উদ্যোক্তা...

কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে...

বুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৪৩ পূজামন্ডপের সভাপতি ও সেক্রেটারীদের সাথে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
বুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৪৩ পূজামন্ডপের সভাপতি ও স...

কাজী খোরশেদ আলমবুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্...

বাইউস্টে নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠিত
বাইউস্টে নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠিত

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট), কুমিল্লা এর ফল-২০২৬ স...

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী

কুবি প্রতিনিধিউচ্চশিক্ষায় কৃতিত্বের স্বীকৃতি হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ‘প্রধানমন...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান পদ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ
➤ কুমিল্লায় মাদক ও অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ ওসি সাজেদুল ইসলাম
➤ কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ব্যতিক্রমী উদ্যোক্তা মেলা
➤ বুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৪৩ পূজামন্ডপের সভাপতি ও সেক্রেটারীদের সাথে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
➤ বাইউস্টে নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠিত
➤ প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী
➤ ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীদের জন্য পূবালী ব্যাংকের বাস উপহার
➤ ব্রাহ্মণপাড়ায় ২ হাজার ইয়াবা উদ্ধার, চুরি মামলার আসামিসহ গ্রেপ্তার-৬
➤ কুল্লাপাথর থেকে উদ্ধার করা ২৫টি সুন্দি কাছিম সালদা নদীতে অবমুক্ত
➤ মুরাদনগরে কৃষি জমি রক্ষায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ১১ ড্রেজার অপসারণ ও ৩ লাখ টাকা জরিমানা
➤ ব্রাহ্মণপাড়া থানার মাদক উদ্ধারে সাফল্য, বিশেষ পুরস্কার পেলেন ওসি ফারুক
➤ আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা ও স্থিতাবস্হা বহাল থাকাবস্থায় নালিশী ভূমিতে জোর পূ্বক প্রবেশ
➤ চাঁদপুরে ২ হাজার ৫শ পিস ইয়াবা সহ মাদক কারবারি আটক
➤ কুবিতে তরুণ কলাম লেখক ফোরামের নবীনবরণ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত
➤ কুমিল্লার সাইফ উদ্দিন রতনের সাফল্যের মুকুটে নতুন পালক, ব্যারিষ্টার আ্যট ল' ডিগ্রি অর্জন
➤ ‘গর্ভবতীদের প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাওয়ার পরামর্শ দিলেন চৌদ্দগ্রামের নারী চিকিৎসক কেয়া
➤ দাউদকান্দি উপজেলার গৌরীপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয় মিলনায়তনে দিনব্যাপী নারী সমাবেশ
➤ মাদক উদ্ধার ও পরোয়ানা তামিল ব্রাহ্মণপাড়া থানার একাধিক কর্মকর্তা পুরস্কৃত
➤ হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত
➤ আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir