প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 28 Jun 2026, 8:23 AM
র্যাবের অভিযানে চৌদ্দগ্রামে ৩’শ কেজি গাঁজা নিয়ে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৪
এমরান হোসেন বাপ্পি
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ৭ চট্টগ্রাম এর আভিযানিক দল শুক্রবার
গভীর রাতে মহাসড়কের ফেনীর ফতেহপুরে চেকপোস্ট বসিয়ে চট্টগ্রামগামী
যাত্রীবাহি বাসে অভিযান চালিয়ে ১৩ কেজি গাঁজাসহ ২ নারীকে
গ্রেফতার করে| পরে তাদের ¯^ীকারোক্তিতে চৌদ্দগ্রাম পৌরসভার
গোমারবাড়ি পূর্ব পাড়ার মজিবুল হকের বাড়িতে অভিযান চালিয়ে আরো
২৮৬ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে| আটককৃতদের
বিরুদ্ধে চৌদ্দগ্রাম মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন
রয়েছে বলে র্যাব-৭ এর মিডিয়া বিভাগের সহকারি পরিচালক এ.আর.এম
মোজাফ&ধসঢ়;ফর হোসেন শুক্রবার বিকালে নিশ্চিত করেছেন| এদিকে মাদক ব্যবসার
মূলহোতাদের না ধরে নিরপরাধ ২ ব্যক্তিকে রাস্তা থেকে ¯^াক্ষী হওয়ার কথা বলে
তুলে নিয়ে মামলায় জড়ানোর অভিযোগ করেছে স্থানীয়রা|
র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের
ভিত্তিতে চৌদ্দগ্রাম হতে চট্টগ্রাম গামী “নিউ দাউদকান্দি এক্সপ্রেস”
পরিবহনের একটি বাসে যাত্রী বেশে গাঁজা বহন করে আসছে| উক্ত তথ্যের
ভিত্তিতে শুক্রবার রাতে র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল ফেনী
জেলার সদর থানাধীন ফতেহপুর এলাকার স্টার লাইন ফিলিং স্টেশন সংলগ্ন ইমাম
মার্কেটে সামনে মহাসড়কের চট্টগ্রামগামী পাকা রাস্তার উপর একটি
অস্থায়ী চেকপোস্ট পরিচালনা করে বাসটি তল্লাশি করে চট্টগ্রামের
সাতকানিয়ার দীপ চরুতি গ্রামের আবদুল মান্নানের মেয়ে সিনথিয়া
ইসলাম (২৭) ও কক্সবাজার সদরের নুনিয়াছরা গ্রামের আবুল বশরের মেয়ে
রাবিয়া (৪৫) কে আটক করে| এ সময়ে তাদের লাগেজের ভিতর স্কসটেপ দ্বারা
মোড়ানো অবস্থায় ১৩ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ ০১ বোতল বিদেশি মদ ও
০৬ বোতল বিয়ার উদ্ধার করে| পরে তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়,
চৌদ্দগ্রাম পৌরসভার গোমারবাড়ি পূর্বপাড়া এলাকায় বিপুল পরিমাণ
মাদক দ্রব্য কেনাবেচা হয় এবং তারা ওই এলাকা থেকে গাঁজা গুলো সংগ্রহ
করে| তাদরে এই তথ্যের ভিত্তিতে গভীর রাতে গোমারবাড়ি পূর্বপাড়ায় অভিযান
পরিচালনা করে মৃত ইসমাইল মিয়াজীর ছেলে মজিবুল হক (২৯) ও শফিকুর
রহমানের ছেলে মোঃ সিয়াম (২৫) আটক করে তাদের গরু রাখার ঘর থেকে ২৭৬
কেজি গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করা হয়|
এদিকে, গতকাল শনিবার বিকালে স্থানীয় গ্রামবাসী এ বিষয়ে মহাসড়কের
চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে মানববন্ধন করে নিরপরাধ
মুজিবুল হক ও সিয়ামের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন|
তারা বলেন, মুজিবুল হক পেশায় এসএস পাইপ মিস্ত্রী ও সিয়াম রাজমিস্ত্রীর
কাজ করে| অভিযানের সময় তারা এলাকায় বসে মোবাইলে লুডু খেলছিলেন|
র্যাব সদস্যরা মাদক ব্যবসায়ী নাছিরের গোয়ালঘর ও রবিউলের বসতঘর-
গোসলখানা দেখানোর জন্য তাদের সঙ্গে নিয়ে যান| অভিযান শেষে তাদের
‘¯^াক্ষী’ করা হবে বলে গাড়িতে তুলে নেওয়া হলেও পরদিন মাদক মামলায়
আসামি করা হয়|
গ্রামবাসীর আরও অভিযোগ, র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে মুজিবুল হক ও
সিয়ামের গোয়ালঘর থেকে মাদক উদ্ধারের কথা উল্লেখ করা হলেও বাস্তবে তাদের
পরিবারের কোনো গোয়ালঘর নেই এবং তারা গরুও পালন করে না|
মানববন্ধনে বক্তব্য দেন মোহাম্মদ নয়ন, মো. ইউসুফ, জসিম উদ্দিন, বেলাল
হোসেন, মারুফ হোসেন ও মো. দিপু| বক্তারা প্রশাসনের ঊর্ধ্বতন
কর্তৃপক্ষের প্রতি সরেজমিন তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের আহ্বান
জানান| একই সঙ্গে তারা দাবি করেন, প্রকৃত অপরাধীদের গ্রেফতার করে
নিরপরাধ হলে মুজিবুল হক ও সিয়ামকে নিঃশর্ত মুক্তি দিতে হবে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান পদ নিয়ে পাল্টাপ...
আয়েশা আক্তারকুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান পদ ও পরিচালনা কমিটির বৈধতা নিয়ে পাল...
কুমিল্লায় মাদক ও অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ ওসি সাজেদুল ইসলাম
কুমিল্লা প্রতিনিধিমাদক ও অস্ত্র উদ্ধারে কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে সম্...
কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ব্যতিক্রমী উদ্যোক্তা...
কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে...
বুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৪৩ পূজামন্ডপের সভাপতি ও স...
কাজী খোরশেদ আলমবুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্...
বাইউস্টে নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠিত
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট), কুমিল্লা এর ফল-২০২৬ স...
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী
কুবি প্রতিনিধিউচ্চশিক্ষায় কৃতিত্বের স্বীকৃতি হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ‘প্রধানমন...