প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 Jun 2026, 10:02 AM
শিদলাই আমীর হোসেন জোবেদা ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া
মো. আনোয়ারুল ইসলাম।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই আমীর হোসেন জোবেদা ডিগ্রি কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) বেলা ১১টায় কলেজ মিলনায়তনে কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলেজের অধ্যক্ষ মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ক্যাপ্টেন মেরিন জিয়াউল হাসান মাহমুদ, কলেজ গভর্নিং বডির সাবেক সভাপতি সাবিনা আফরোজ, শিদলাই ইউনিয়ন বিএনপির সভাপতি ফয়েজ আহমেদ সরকার, শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মমিনুল হক ভূঁইয়া এবং কলেজ গভর্নিং বডির সদস্য আবুল কাইয়ুম।
এ ছাড়া সমাজসেবক খোরশেদ আলম, শরিফুল ইসলাম মৃধা, গাজী সাইদুল ইসলাম এমরান, আশিক, আমীর হোসেন, জাহের পুলিশসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা শহীদুল্লাহ ফারুকী। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম ও মো. রেজাউল করিম।
কলেজ গভর্নিং বডির সাবেক সভাপতি সাবিনা আফরোজ বলেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ের একটি হলো এইচএসসি পরীক্ষা। আত্মবিশ্বাস, সততা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা অবশ্যই ভালো ফলাফল অর্জন করবে। শিক্ষার্থীদের শুধু ভালো ফল নয়, নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মো. নজরুল ইসলাম বলেন, কলেজের শিক্ষকরা শিক্ষার্থীদের সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করেছেন। এখন শিক্ষার্থীদের দায়িত্ব হলো আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশ নেওয়া। সময়ের সঠিক ব্যবহার, নিয়মিত পড়াশোনা ও মহান আল্লাহর প্রতি ভরসা রেখে এগিয়ে গেলে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব।
কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ক্যাপ্টেন মেরিন জিয়াউল হাসান মাহমুদ বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। দেশ ও জাতির কল্যাণে নিজেদের দক্ষ, সৎ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আমি প্রত্যাশা করি, এই কলেজের শিক্ষার্থীরা পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে প্রতিষ্ঠান ও এলাকার সুনাম আরও বৃদ্ধি করবে।
আলোচনা সভা শেষে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের সর্বাঙ্গীণ সফলতা, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
বার্সার খেলোয়াড় কেনায় পিএসজির রেকর্ড
এফএনএস স্পোর্টস: একসময় ছিল দুই ক্লাবের ¯^াভাবিক লেনদেন| এখন সেটি একমুখী লেনদেনে পরিণত হয়েছে| গত এক দ...
বার্সেলোনা ছেড়ে পিএসজিতে ফেরান তোরেস, চুক্তি ৫০ মিলিয়ন ইউরোত...
এফএনএস স্পোর্টস: ফেরান তোরেসকে দলে ভেড়ানোর চুক্তি সম্পন্ন করেছে প্যারিস সাঁ-জার্মেই (পিএসজি)| বার্সে...
ডারউইনে বাংলাদেশের ইতিহাস গড়ার হাতছানি
এফএনএস স্পোর্টস:অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ার হাতছানি এখন বাংলাদেশের সামনে| ডারউইন টেস্টের তৃতীয় দ...
ইজিজেটের কেবিন ক্রুদের ধর্মঘটে ফ্রান্সে ১০০ ফ্লাইট বাতিল
এফএনএস বিদেশ : কর্মীদের ডিউটি ও সময়সূচিতে বারবার পরিবর্তনের প্রতিবাদে কেবিন ক্রুদের ধর্মঘটের কারণে ব...
বেলজিয়ামের নির্মাণস্থলে ১ কোটি ডলার মূল্যের ¯^র্ণের সন্ধান প...
এফএনএস বিদেশ : বেলজিয়ামের একটি নির্মাণস্থলে সংস্কারকাজ করার সময় বিপুল পরিমাণ ¯^র্ণ পাওয়ার পর পুলিশ এ...
রাজনৈতিক সমঝোতায় ভেনেজুয়েলায় ১৩১ বন্দির মুক্তি
এফএনএস বিদেশ : ভেনেজুয়েলায় গত শুক্রবার রাজনৈতিক বন্দি হিসেবে বিবেচিত আরও ১৩১ জনকে মুক্তি দেওয়া হয়েছে...