প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Jul 2026, 8:47 AM
কুমিল্লা সদর দক্ষিণে শ্রেষ্ঠ শিক্ষকদের সম্মাননা প্রদান
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষক ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়েছে। এসময় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সামীম ইকবালকে বদলি জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে উপজেলা মিলনায়তনে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সামীম ইকবাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মেসবাহউদ্দিন উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার,
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কাইয়ুম ভূঁইয়া, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ওয়ালি উল্লাহ হেলাল, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মাস্টার প্রমুখ।
সংবর্ধিত শ্রেষ্ঠ শিক্ষকরা হলেন ধনেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন, লোলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সঞ্চিতা ভৌমিক, শাকতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
সহকারী শিক্ষিকা শামীমা আক্তার,
জোরপুস্করনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক
আবুল কালাম, লালবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলী আজগর, কাব স্কাউটসে টঙ্গীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাহমিনা ইয়াসমিন ও শ্রেষ্ঠ বিদ্যালয় জোরপুস্করনী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চান্দিনায় মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
সোহেল রানাকুমিল্লার চান্দিনায় এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে হাফেজ মো. মনির হোসেন (৩২) ন...
৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি
মঙ্গলবার মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে "৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ" কর্মসূচি বা...
কুমিল্লা নগরীতে ফুটপাত দখলমুক্ত করতে সিটি কর্পোরেশনের অভিযান
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর ফুটপাত ও সড়কের জায়গা দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেছে কুমিল্লা সিটি কর...
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী নাতনি নিহত
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট)...
দাউদকান্দিতে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার, হত্যা মামলার আসামি...
নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দিতে অভিযান চালিয়ে হত্যা ও দস্যুতাসহ চারটি মামলার আসামি...
কুবিতে প্রথমবারের মতো শিল্পী একাডেমি বৈঠক অনুষ্ঠিত
কুবি প্রতিনিধি শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, দক্ষতা উন্নয়ন, ইন্টার্নশিপ ও কর্মসংস্থানের সুযোগ সম্প্র...