...
শিরোনাম
আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী ⁜ দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ ⁜ বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভিযোগ ⁜ রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ্ঠিত ⁜ কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি-একাডেমি লিংকেজ জোরদার করার তাগিদ ⁜ ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ ⁜ ব্রাহ্মণপাড়ায় ১,৫৬৫ ইয়াবা ও ৮ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৩ ⁜ চৌদ্দগ্রামে মাদক কারবারে বাধা দেওয়া বাড়িঘর ও দোকানপাটে হামলা-ভাংচুর ⁜ জুলাই যোদ্ধাদের অসম্পন্ন আবেদন ও ফাইল দ্রুত নিষ্পত্তির দাবি ⁜ চাঁদার টাকা না পেয়ে ফের হত্যাচেষ্টার আশঙ্কা, ‘স্যার’ নামীয় চক্রের বিরুদ্ধে অভিযোগ ⁜ এলপিজি সংকটে কুমিল্লায় ভোগান্তি, বাড়তি দামে বিক্রি ⁜ নগরীতে বসতভিটা দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন ⁜ মুরাদনগরে নির্মাণাধীন ভবনে নিম্নমানের ইট ব্যবহার, তাৎক্ষণিক অপসারণের নির্দেশ প্রকৌশলীর ⁜ কুমিল্লার উজির দিঘী পরিণত হয়েছে স্থানীয় ময়লা-আবর্জনার কুপে:মরছে মাছ ও জলজ প্রাণী ⁜ সদর দক্ষিণ উপজেলায় কোরআনে হাফেজের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ ⁜ জোড়াতালি দিয়ে চলছে বাঞ্ছারামপুর মাধ্যমিক শিক্ষা অফিস ⁜ কুমিল্লায় নতুন গ্রামীণফোন সেন্টারের যাত্রা শুরু ⁜ বাংলাদেশ হাফেজ কল্যাণ ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষায় দারুস সালাম মাদানীয়া মাদরাসা দ্বিতীয় ⁜ বুড়িচংয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে টিন ও নগদ অর্থ সহায়তা ⁜ দাউদকান্দিতে পাঁচ আসামি গ্রেপ্তার ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 19 Aug 2026, 2:18 AM

...
কুমিল্লায় যাত্রীবাহী চলন্ত বাসে অগ্নিকান্ড News Image

মিতা মিয়াজী,দাউদকান্দি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জে কক্সবাজার থেকে ঢাকাগামী ‘রয়েল কোচ’ পরিবহনের একটি যাত্রীবাহী স্লিপার বাসে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যাত্রীবাহী বাসটির পেছন দিক থেকে একটি অজ্ঞাত বাস দ্রুত অতিক্রম করার সময় সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে যাত্রীবাহী বাসটি প্রথমে থেতলে যায়, পরে মুহুর্তের মধ্যে আগুন ধরে যায়।অগ্নিকান্ডে যাত্রীবাহী বাসটি সম্পর্ণরূপে পুড়ে  গেছে। দুর্ঘটনার পর পর যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যাওয়ায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। বাসের যাত্রী,চালক,সুপারভাইজার প্রাণে রক্ষা পায়।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস দাউদকান্দি ইউনিটের কর্মকর্তা জানায়, কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী রয়েল কোচ পরিবহনের স্লিপার যাত্রীবাহী বাসটি মহাসড়কের দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ রিলায়েবল সিএনজি ফিলিং স্টেশনের কাছে সোমবার ভোর পৌঁনে পাঁটায় পৌঁছে। এ সময় অজ্ঞাত একটি যাত্রীবাহী বাস দ্রুত অতিক্রম করতে গিয়ে পেছন দিক থেকে বাসটিতে সজোরে ধাক্কা দেয়।

ধারণা করা হচ্ছে বাসের ভেতরে থাকা গ্যাসের সিলিন্ডার অথবা তেলের লাইন  সর্টসার্কিট হয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বাসটি তেলের মাধ্যমে চলাচল করায় দুর্ঘটনার কয়েক মিনিট পর অগ্নিকান্ডের ঘটনা ঘটে,এতে বাসে থাকা সকল যাত্রী,চালক,চালকের সহকারীরা বাস থেকে নেমে যাওয়ার সুযোগ পানএবং প্রাণে রক্ষা পান।

খবর পেয়ে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস দাউদকান্দি ইউনিটের সদস্যরা ভোর পাঁচটার মধ্যে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেন এবং আগুন নিয়ন্ত্রণে আনেন।  ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত ওসি এবং ( উপ-পরিদর্শক, এসআই) মো. ফারুক ইসলাম দৈনিক রূপসী বাংলাকে বলেন, পেছন দিকে থেকে আসা যাত্রীবাহী অজ্ঞাত বাসটি দ্রুত অতিক্রম করতে গিয়ে হঠাৎ পেছন দিকের ধাক্কায় যাত্রীবাহী স্লিপার বাসটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশ,দাউদকান্দি ফায়ার সার্ভিস ইউনিটের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং যাত্রীদের নিরাপদ দূরত্বে সরিয়ে, আগুন নিয়ন্ত্রণে আনেন।তবে দুর্ঘটনাকবলিত বাসের চালক ও চালকের সহকারীরা দুর্ঘটনার পরপর পালিয়ে যায়। আগুন নিয়ন্ত্রণে আনার পর আগুনে পুড়ে যাওয়া বাসটি ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে, মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখা রয়েছে। বাসের মালিক আসলে বিস্তারিত জানা যাবে।

ফায়ার সার্ভিস দাউদকান্দি ইউনিটের কর্মকর্তা মো. এরশাদ হোসাইন দৈনিক রূপসী বাংলাকে বলেন,জানা গেছে  কক্সবাজার থেকে ঢাকাগামী চলন্ত স্লিপার বাসটির পেছন দিক থেকে আসা অপর একটি যাত্রীবাহী বাস  অতিক্রমের সময় আকস্মিক এ বাসটিকে পেছন দিক থেকে ধাক্কা দেয়,তবে বাসটি তেলে চালিত হওয়ায় ধাক্কার কয়েক মিনিট পর দাউ দাউ করে আগুন জ্বলে উঠে—এতে কয়েক মিনিটের সময়ে অলৌকিকভাবে বাস থেকে নেমে প্রাণে রক্ষা পান, বাসে থাকা যাত্রী, চালক ও চালকের সহকারীরা। 



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী
আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ প্রথমবারের মতো প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিত...

দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ
দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ

সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহ বাড়ছে। চলতি অর্থবছরের জুলাই ও আগস্টে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে দুই হাজার ৪৬৩...

বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভিযোগ
বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভ...

নিজস্ব প্রতিনিধি।।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ব শত্রুতা ও জমিজমা নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে ঢুকে দুইজনকে...

রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ্ঠিত
রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ...

​কুমিল্লা প্রতিনিধি:রূপালী ব্যাংক পিএলসি, কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ৩১ আগস্ট, ২০২৬ তারিখ...

কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি-একাডেমি লিংকেজ জোরদার করার তাগিদ
কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি...

আবুল কালাম আজাদকুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা জেলা কারিগরি, ভোকেশনাল শিক্ষা ও ট্রেইনিং ইন্সটিটিউশন ফো...

ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ
ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নতুন যোগদান করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী
➤ দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ
➤ বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভিযোগ
➤ রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ্ঠিত
➤ কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি-একাডেমি লিংকেজ জোরদার করার তাগিদ
➤ ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ
➤ ব্রাহ্মণপাড়ায় ১,৫৬৫ ইয়াবা ও ৮ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৩
➤ চৌদ্দগ্রামে মাদক কারবারে বাধা দেওয়া বাড়িঘর ও দোকানপাটে হামলা-ভাংচুর
➤ জুলাই যোদ্ধাদের অসম্পন্ন আবেদন ও ফাইল দ্রুত নিষ্পত্তির দাবি
➤ চাঁদার টাকা না পেয়ে ফের হত্যাচেষ্টার আশঙ্কা, ‘স্যার’ নামীয় চক্রের বিরুদ্ধে অভিযোগ
➤ এলপিজি সংকটে কুমিল্লায় ভোগান্তি, বাড়তি দামে বিক্রি
➤ নগরীতে বসতভিটা দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
➤ মুরাদনগরে নির্মাণাধীন ভবনে নিম্নমানের ইট ব্যবহার, তাৎক্ষণিক অপসারণের নির্দেশ প্রকৌশলীর
➤ কুমিল্লার উজির দিঘী পরিণত হয়েছে স্থানীয় ময়লা-আবর্জনার কুপে:মরছে মাছ ও জলজ প্রাণী
➤ সদর দক্ষিণ উপজেলায় কোরআনে হাফেজের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ
➤ জোড়াতালি দিয়ে চলছে বাঞ্ছারামপুর মাধ্যমিক শিক্ষা অফিস
➤ কুমিল্লায় নতুন গ্রামীণফোন সেন্টারের যাত্রা শুরু
➤ বাংলাদেশ হাফেজ কল্যাণ ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষায় দারুস সালাম মাদানীয়া মাদরাসা দ্বিতীয়
➤ বুড়িচংয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে টিন ও নগদ অর্থ সহায়তা
➤ দাউদকান্দিতে পাঁচ আসামি গ্রেপ্তার
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir