প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 19 Aug 2026, 2:37 AM
হোমনায় যত্রতত্র গড়ে উঠেছে লাইসেন্স বিহীন ফার্মেসী
হোমনা ( কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার হোমনায় যত্রতত্র গড়ে উঠেছে লাইসেন্স বিহীন ফার্মেসী। এ সমস্ত ফার্মেসীতে প্রশিক্ষণ প্রাপ্ত কর্মচারী না থাকায় অনেক সময় গ্রাহকের নিকট ভুল ঔষধ বিক্রির করার অভিযোগ রয়েছে। এতে ক্ষতিগ্রস্থ হচ্ছে রোগীরা। জানাগেছে,হোমনা উপজেলায় ছোটবড় প্রায় ১২৫টির মত ফার্মেসী রয়েছে। এর মধ্য ২৫ টির মত ফার্মেসীর লাইসেন্স থাকলেও বেশীর ভাগ ফার্মেসীর লাইসেন্স নবায়ন করা হয়নি। বাকি ১০০ ফার্মেসীগুলির কোন ট্রেড লাইসেন্স বা ড্রাগ লাইসেন্স কিছুই নেই। নেই কোন প্রশিক্ষণ প্রাপ্ত বিক্রেতা। এ সব ফার্মেসী গুলিতে অবাধে বিক্রি হচ্ছে, যৌন উত্তেজক ট্যাবলেট ও বিভিন্ন ব্যথানাশকসহ নিম্ন মানের মেয়াদ উত্তীর্ণ ঔষধ।
এ দিকে ফার্মেসী চালাতে অবশ্যই ঔষধ প্রশাসন অধিদপ্তরের লাইসেন্স ও ট্রেড লাইসেন্স থাকা বাধ্যতা মূলক। কিন্তু এখানে কোন নিয়ম নীতি তোয়াক্কা না করেই যেখানে সেখানে গড়ে ওঠেছে ঔষধের দোকান। এমনকি চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়াই অবাদে বিক্রি করে আসছেন বিভিন্ন নিম্ন মানের বিভিন্ন কোম্পানীর ঔষধ। এমন কি ফার্মেসী থেকে ব্যবস্থা পত্র ছাড়া এন্টিভয়টিক দিয়ে দিচ্ছে রোগীকে। এ ব্যাপারে স্থানীয় প্রশাসন ও ঔষধ প্রশাসনের কার্যকর তদারকি না থাকায় বাজে ঔষধ ক্রয় করায় স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে পৌরসভাসহ আশে পাশের গ্রামাঞ্চলের হাজার হাজার মানুষ।
বিশ্বস্ত সূত্রে জানা যায় ড্রাগ সুপার মাঝে মধ্যে এসব ফার্মেসী পরিদর্শনে এসে অবৈধ ফার্মেসীকে বন্ধ করার নির্দেশ দেন। কিন্ত রহস্যজনক কারনে তা বন্ধ হচ্ছে না। অনেক সময় স্থানীয় প্রশাসন অবৈধ ফার্মেসীতে অভিযান চালাতে গেলে ফার্মেসীর মালিক দোকান বন্ধ করে গা-ঢাকা দেয়। ফলে ওই সকল অবৈধ ফার্মেসীর বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া সম্ভব হয় না। ফলে বৈধ লাইসেন্স দারী ফার্মেসীর মালিকগন লাইসেন্স নবায়নের আগ্রহ হারাচ্ছে।
এদিকে অনুমোদন ছাড়া কোন ব্যক্তি বা ফার্মেসী ঔষধ বিক্রি বা চিকিৎসা দেওয়া দন্ডনীয় অপরাধ জেনেও প্রতারণার মাধ্যমে গ্রামের সহজ সরল মানুষগুলিকে সর্বনাশ করছেনওই অসাধু চক্র। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিবীড় তদারকির প্রয়োজন এবং সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের নজর দেয়া জরুরী।
এ চক্রকে দমন করা না গেলে গ্রামের সহজ সরল মানুষদের স্বাস্থ্য ঝুঁকির পরিমান দিনদিন বৃদ্ধি পাবে বলে এলাকার সচেতন মহল মনে করেন। এদিকে আজ মঙ্গলবার (১৮ আগস্ট) বিকালে হোমনা সরকারী হাসপাতাল রোডে যানজট নিরসনে মোবাইল কোর্ট পরিচালনায় গেলে আতঙ্কে অনেক ফার্মেসীতে তালা দিয়ে গা ঢাকা দিয়েছে ফার্মেসী মালিক। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. সিরাজুল ইসলাম মানিক বলেন, সিভিল সার্জন স্যারের নির্দেশনায় ইতোমধ্যে অবৈধ ফার্মেসীর তালিকা করা হয়েছে। স্থানীয় প্রশাসনের সহযোগীতায় দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
সহকারী কমিশনার( ভূমি) আহম্মেদ মোফাচ্ছের জানান মাসিক আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় অবৈধ ফার্মেসীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। যে কোন দিন ফার্মেসীতে মোবাইল কোট পরিচালনা করা হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ প্রথমবারের মতো প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিত...
দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ
সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহ বাড়ছে। চলতি অর্থবছরের জুলাই ও আগস্টে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে দুই হাজার ৪৬৩...
বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভ...
নিজস্ব প্রতিনিধি।।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ব শত্রুতা ও জমিজমা নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে ঢুকে দুইজনকে...
রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ...
কুমিল্লা প্রতিনিধি:রূপালী ব্যাংক পিএলসি, কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ৩১ আগস্ট, ২০২৬ তারিখ...
কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি...
আবুল কালাম আজাদকুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা জেলা কারিগরি, ভোকেশনাল শিক্ষা ও ট্রেইনিং ইন্সটিটিউশন ফো...
ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নতুন যোগদান করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক...