প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 19 Aug 2026, 2:35 AM
মাটিরাঙ্গায় মোটরসাইকেল ফেলে পালালেন দুই ব্যক্তি, মিলল পিস্তল ও ৫ কোটি টাকার আইস
শ্যামল রুদ্র খাগড়াছড়ি
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিজিবির ধাওয়া খেয়ে মোটরসাইকেল ফেলে পাহাড়ের দিকে পালিয়ে গেছেন দুই ব্যক্তি। পরে ওই মোটরসাইকেলের সিটের নিচ থেকে দুটি বিদেশি পিস্তল, ১০টি গুলি ও বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে বিজিবি। বিজিবির হিসাবে, উদ্ধার হওয়া আইসের আনুমানিক বাজারমূল্য প্রায় পাঁচ কোটি টাকা। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সীমান্তবর্তী গৌরাঙ্গপাড়া তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সেখানে একটি মোবাইল চেকপোস্ট বসানো হয়েছিল। রাত ২টা ৪০ মিনিটের দিকে পানছড়ির দিক থেকে দুই আরোহীসহ একটি মোটরসাইকেল চেকপোস্টের কাছে এলে থামার সংকেত দেওয়া হয়। মোটরসাইকেলটি কিছুটা গতি কমিয়ে আবার দ্রুত ঘুরে তাইন্দংয়ের দিকে পালানোর চেষ্টা করে।
বিজিবির সদস্যরা মোটরসাইকেলটির পিছু নেন। প্রায় দুই থেকে তিন কিলোমিটার ধাওয়ার পর সেটি মূল সড়ক ছেড়ে বিরাশিটিলা সড়কে ঢুকে পড়ে। বৃষ্টি, কাদা, অন্ধকার ও সরু সড়কের কারণে একপর্যায়ে বিজিবির টহল গাড়ির সঙ্গে মোটরসাইকেলটির দূরত্ব তৈরি হয়। এ সুযোগে দুই ব্যক্তি মোটরসাইকেলটি রাস্তার পাশের একটি কালভার্টের নিচে ফেলে পাহাড়ের দিকে পালিয়ে যান।
পরে বিজিবির সদস্যরা মোটরসাইকেলটি তল্লাশি করেন। সিটের নিচে পাওয়া যায় ম্যাগাজিনসহ দুটি বিদেশি পিস্তল, ১০টি গুলি এবং বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ (আইস)। বিজিবির যামিনীপাড়া জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালিদ ইবনে হোসেন বলেন, খাগড়াছড়িতে এবারই প্রথম ক্রিস্টাল মেথ-আইস উদ্ধারের ঘটনা ঘটেছে। উদ্ধার হওয়া আইসের আনুমানিক বাজারমূল্য প্রায় পাঁচ কোটি টাকা। সীমান্ত ও সীমান্তবর্তী এলাকায় মাদক ও অস্ত্র পাচার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ প্রথমবারের মতো প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিত...
দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ
সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহ বাড়ছে। চলতি অর্থবছরের জুলাই ও আগস্টে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে দুই হাজার ৪৬৩...
বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভ...
নিজস্ব প্রতিনিধি।।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ব শত্রুতা ও জমিজমা নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে ঢুকে দুইজনকে...
রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ...
কুমিল্লা প্রতিনিধি:রূপালী ব্যাংক পিএলসি, কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ৩১ আগস্ট, ২০২৬ তারিখ...
কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি...
আবুল কালাম আজাদকুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা জেলা কারিগরি, ভোকেশনাল শিক্ষা ও ট্রেইনিং ইন্সটিটিউশন ফো...
ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নতুন যোগদান করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক...