প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 2 Jul 2026, 8:55 PM
কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনা সম্ভাব্য একাদশ
কেপ ভার্দের বিপক্ষে বিশ^কাপের শেষ ৩২-এর লড়াইয়ের আগে সুখবর পেয়েছে আর্জেন্টিনা| চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন ক্রিস্টিয়ান রোমেরো| ফলে রক্ষণভাগে আবারও দেখা যেতে পারে এই ডিফেন্ডারকে| তবে লিওনেল স্কালোনির একাদশে শেষ মুহূর্তে চমকও থাকতে পারে| নিকোলাস তালিয়াফিকোর বদলে সুযোগ পেতে পারেন ফাকুন্দো মেদিনা| রোমেরো সতীর্থদের সঙ্গে পূর্ণমাত্রায় অনুশীলন করেছেন এবং কোচিং স্টাফের সব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন| আগামীকাল শেষ অনুশীলনের পর তাকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন স্কালোনি| সবকিছু ঠিক থাকলে জর্ডানের বিপক্ষে তার জায়গায় খেলা নিকোলাস ওতামেন্দিকে বেঞ্চে ফিরতে হতে পারে| অস্ট্রিয়ার বিপক্ষে হাঁটুতে আঘাত পাওয়ায় জর্ডানের ম্যাচে বিশ্রামে ছিলেন রোমেরো| তবে পুরোনো চোট কাটিয়ে এখন তিনি পুরোপুরি ফিট হওয়ার পথে এই সেন্টার ব্যাক| রক্ষণভাগে পরিবর্তনের সম্ভাবনা থাকলেও আক্রমণভাগে এখনও রয়েছে ধোঁয়াশা| লিওনেল মেসির সঙ্গী হিসেবে লাওতারো মার্তিনেজ কিছুটা এগিয়ে থাকলেও হুলিয়ান আলভারেজও রয়েছেন লড়াইয়ে| কে শুরুর একাদশে থাকবেন, তা এখনও নিশ্চিত করেনি আর্জেন্টিনা টিম ম্যানেজমেন্ট| বাঁ প্রান্তেও হতে পারে চমক| চোট থেকে ফিরে জর্ডানের বিপক্ষে খেলেছেন তালিয়াফিকো| তবে সাম্প্রতিক ম্যাচগুলোতে ফাকুন্দো মেদিনার পারফরম্যান্স তাকে একাদশে জায়গা করে দিতে পারে| বৃহস্পতিবারের অনুশীলনে দুজনকেই সমান গুরুত্ব দিয়ে পরীক্ষা করেছেন স্কালোনি| মধ্যমাঠে অবশ্য পরিবর্তনের সম্ভাবনা কম| রদ্রিগো ডি পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনসো ফার্নান্দেজ ও থিয়াগো আলমাদাকেই দেখা যেতে পারে প্রথম একাদশে| আগামীকাল শনিবার মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে রাত ৪টায় কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা| জিতলেই নিশ্চিত হবে শেষ ষোলোর টিকিট| এরপর তাদের প্রতিপক্ষ হবে অস্ট্রেলিয়া অথবা মিশর|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত
ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় পানামার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে উড়ন্ত বস্ত...
আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে
কুমিল্লা জেলা সংবাদদাতা, ৬ অক্টোবর:‘ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামন...
কুমিল্লা বিভাগ নিয়ে যা বললেন ড. মাহাদী আমিন
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার সঙ্গে নিজের পারিবারিক ও আবেগের সম্পর্কের কথা তুলে ধরে কুমিল্লা বিভ...
২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়
মাহফুজ নান্টু, কুমিল্লা।২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষাক্রমে নতুন করে চারটি বিষয় যুক্ত করা হবে বলে...
দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতহয়েছে। মঙ্গ...
কুমিল্লায় ব্যবসায়ীকে রড দিয়ে পেটানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে...
স্টাফ রিপোর্টারকুমিল্লার সদর দক্ষিণে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী শরিফুল ইসলামকে লোহার রড দিয়ে পিটিয়ে গু...