প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Jul 2026, 12:20 AM
কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে ‘নজরুল বর্ষ উদ্বোধন
মাহফুজ নান্টু কুমিল্লা।।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, মানবতাবাদ ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন করা হয়েছে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’। একই সঙ্গে মুরাদনগর ও হোমনা উপজেলাতেও পৃথক কর্মসূচির মাধ্যমে বর্ষব্যাপী এ আয়োজনের সূচনা করা হয়।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের সঙ্গে সঙ্গেই দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় নানা কর্মসূচি শুরু হয়।
এর অংশ হিসেবে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়, মুরাদনগর উপজেলা পরিষদের নজরুল মিলনায়তন এবং হোমনা উপজেলায় পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কুমিল্লার অনুষ্ঠানে জেলা প্রশাসক মিজ রোজী আক্তার এবং মুরাদনগরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সারোয়ার রাব্বীসহ প্রশাসনের কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আয়োজকরা জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই বছরব্যাপী এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কুমিল্লার সঙ্গে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রয়েছে গভীর ঐতিহাসিক ও আবেগঘন সম্পর্ক। বিশেষ করে দৌলতপুর ও কুমিল্লা শহর তাঁর জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাক্ষী। দৌলতপুরে নার্গিসকে এবং কুমিল্লা শহরে প্রমীলাকে বিয়ে করেছিলেন কবি নজরুল। ফলে জাতীয় কবির স্মৃতিবিজড়িত জনপদ হিসেবে কুমিল্লার গুরুত্ব আজও বিশেষভাবে বিবেচিত হয়।
‘নজরুল বর্ষ’ উপলক্ষে তিন দিনব্যাপী উদ্বোধনী কর্মসূচির মধ্যে বৃহস্পতিবার বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান, শুক্রবার শিক্ষার্থীদের অংশগ্রহণে নাচ, গান ও আবৃত্তি প্রতিযোগিতা এবং শনিবার আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া আগামী এক বছরজুড়ে গবেষণা, সাহিত্য ও সাংস্কৃতিক নানা কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান পদ নিয়ে পাল্টাপ...
আয়েশা আক্তারকুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান পদ ও পরিচালনা কমিটির বৈধতা নিয়ে পাল...
কুমিল্লায় মাদক ও অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ ওসি সাজেদুল ইসলাম
কুমিল্লা প্রতিনিধিমাদক ও অস্ত্র উদ্ধারে কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে সম্...
কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ব্যতিক্রমী উদ্যোক্তা...
কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে...
বুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৪৩ পূজামন্ডপের সভাপতি ও স...
কাজী খোরশেদ আলমবুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্...
বাইউস্টে নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠিত
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট), কুমিল্লা এর ফল-২০২৬ স...
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী
কুবি প্রতিনিধিউচ্চশিক্ষায় কৃতিত্বের স্বীকৃতি হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ‘প্রধানমন...