প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Jul 2025, 11:31 AM
কুবিতে র্যাগিংয়ের দায়ে ১২ শিক্ষার্থীকে দেওয়া বহিষ্কারাদেশ স্থগিত, হল থাকার নিষেধাজ্ঞা
কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) নৃবিজ্ঞান ও মার্কেটিং বিভাগে র্যাগিংয়ের দায়ে এক সেমিস্টারের জন্য বহিষ্কৃত ১২ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ সাময়িকভাবে স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে, এই ১২ জনকে আবাসিক হলে থাকার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ১০৫ তম জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে একাধিক সিন্ডিকেট সদস্য নিশ্চিত করেছেন।
সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী, নৃবিজ্ঞান ও মার্কেটিং বিভাগের র্যাগিংয়ের দায়ে বহিষ্কৃত ১২ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তবে, ভবিষ্যতে তারা যদি কোনো অপরাধে জড়িত হয় সেক্ষেত্রে পূর্বের শাস্তি (এক সেমিস্টার বহিষ্কার) সম্পূর্ণরূপে কার্যকর হবে। একইসাথে তাদের আজীবনের জন্য বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে বহিষ্কার করা হয়েছে।
অভিযুক্তরা হলেন– মার্কেটিং বিভাগের শয়ন চন্দ্র দাশ, তাসনিম কাদের ইরফান, শাখাওয়াত হোসেন অরণ্য, ওয়াহিদুল ইসলাম, মোহাম্মদ মতিউর রহমান, ইসরাত জাকিয়া নিহা এবং আকিব জামান। নৃবিজ্ঞান বিভাগের তিশা মনি, মোঃ অলি উল্লাহ, অরবিন্দু চন্দ্র সরকার, রাফিও হাসান এবং মোছাঃ সাদিয়া সরকার।
এ বিষয়ে সিন্ডিকেট সভাপতি এবং উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী বলেন, ‘এখন পর্যন্ত রেজ্যুলেশন সাইন হয়নি, তবে সিন্ডিকেট সিদ্ধান্ত মোতাবেক তাদের বহিষ্কার আদেশ সাময়িক স্থগিত করা হয়েছে।
উল্লেখ্য, গত ০১ জুলাই নবীন বরণের এর দিন থেকে নৃবিজ্ঞান ও মার্কেটিং বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীনদের র্যাগিংয়ের অভিযোগ ওঠে একই বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওপর। পরিচয় পর্বের নামে গালিগালাজ, ভয়ভীতি, শারীরিক নিপীড়ন ও অপমানজনক আচরণের কথা উল্লেখ করে তারা লিখিত অভিযোগ দেয় গত ০২ ও ০৬ জুলাই। অভিযোগের ভিত্তিতে গত ১৭ জুলাই দুই বিভাগের ১২ জনকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মহাসড়কে কুমিল্লা অংশে ভয়াবহ যানজট
মো.জাকির হোসেন।টানা বৃষ্টিতে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খালাখন্দ সৃষ্টি হওয়ায় ঢাকা-চট্টগ্রাম...
হোমনায় ৬ মাসেও উদঘাটিত হয়নি আলোচিত ট্রিপল মার্ডারের রহস্য
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনা উপজেলার উত্তর মনিপুর গ্রামের আলোচিত ট্রিপল মার্ডারের ৬ মা...
বুড়িচংয়ে নিখোঁজের ৩ দিন পর ফিশারির পুকুরে রিকশাচালকের মরদেহ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলায় নিখোঁজ হওয়ার তিন দিন পর মো. দুধ মিয়া (৭০) নামে এক রিকশাচাল...
ব্রাহ্মণপাড়ায় আগুনে পুড়ল কৃষকের স্বপ্ন, ছেলেকে বিদেশে পাঠানো...
মো. আনোয়ারুল ইসলাম।।ছেলেকে বিদেশে পাঠিয়ে সংসারের ভাগ্য বদলানোর স্বপ্ন দেখছিলেন কৃষক মো. খোকন মিয়া। স...
গ্রিসে উদ্ধার ২০২ অভিবাসী, বেশির ভাগ বাংলাদেশি ও সুদানি
গ্রিসের দক্ষিণাঞ্চলীয় ক্রিট দ্বীপে অভিবাসীদের আসা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার কয়েকটি নৌযানে করে অন্তত...
চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চিকিৎসক সমাবেশের উদ্বোধন কর...