প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 3 Jul 2026, 8:40 PM
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, পুড়িয়ে দেওয়া হলো বিমান
এফএনএস বিদেশ :
ইন্দোনেশিয়ার অশান্ত পূর্বাঞ্চলীয় পাপুয়া প্রদেশে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যা করেছে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীরা| একই সঙ্গে তারা একটি বেসামরিক বিমানেও আগুন ধরিয়ে দিয়েছে| স্থানীয় একটি সশস্ত্র গোষ্ঠীর মুখপাত্র এ ঘটনাকে যুক্তরাষ্ট্র ও ইন্দোনেশিয়া সরকারের উদ্দেশে একটি ‘বার্তা’ বলে উল্লেখ করেছেন| ওয়েস্ট পাপুয়া ন্যাশনাল লিবারেশন আর্মি (টিপিএনপিবি)-এর মুখপাত্র সেবি সামবোম দাবি করেন, নিহত পাইলটের নাম নিকোলাস এফ গসেলিন| তিনি বলেন, হাইল্যান্ড পাপুয়া প্রদেশের ইয়াহুকিমো এলাকায় অবতরণের পর বিচ্ছিন্নতাবাদী যোদ্ধারা বিমানটিতে আগুন ধরিয়ে দেয়| সামবোমের দাবি, বিমানটি নিয়মিত ইন্দোনেশিয়ার সামরিক সদস্যদের বহন করছিল এবং টিপিএনপিবির জারি করা আলটিমেটাম লঙ্ঘন করছিল|
সামবোম বলেন, ইয়াহুকিমোর বালিঙ্গামা জেলায় এই হামলাটি ইন্দোনেশিয়া এবং মার্কিন সরকারের প্রতি একটি বার্তা| কারণ তারা ইন্দোনেশিয়ার সামরিক বাহিনী এবং ওয়েস্ট পাপুয়া ন্যাশনাল লিবারেশন আর্মির মধ্যে পাপুয়া বিরোধের মূল কারণগুলো সমাধান করতে ব্যর্থ হয়েছে| তিনি আরও সতর্ক করেন, ইন্দোনেশিয়া যদি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত রেড জোনে বেসামরিক বিমান প্রবেশের অনুমতি দেওয়া অব্যাহত রাখে, তবে বিদ্রোহীরা হামলা চালানো শুরু করবে| টিপিএনপিবির পাঠানো একটি ভিডিওতে দেখা যায়, অস্ত্র ও কুঠার হাতে বিদ্রোহীরা ¯^াধীনতার প্রতীক ‘মর্নিং স্টার’ পতাকা উত্তোলন করে হামলার ঘোষণা দিচ্ছে| ইন্দোনেশিয়ার যৌথ পুলিশ-সামরিক অভিযানের মুখপাত্র ইউসুফ সুতেজো জানান, মার্কিন এক পাইলট ও সাত যাত্রী বহনকারী একটি বিমান ইয়াহুকিমোর একটি বিমানবন্দরে পুড়ে যাওয়া অবস্থায় পাওয়া গেছে| তবে বিদ্রোহীদের হামলায় এটি ধ্বংস হয়েছে কি না বা পাইলট নিহত হয়েছেন কি না, তা নিশ্চিত করতে পারেননি তিনি| তার ভাষ্য, সাত যাত্রীই ছিলেন পাপুয়ার বাসিন্দা| এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি জাকার্তায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস| ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রণালয় জানায়, বিমানটিতে একজন পাইলট ও সাত যাত্রী ছিলেন| এটি হাইল্যান্ড পাপুয়ার আরেক শহর ওয়ামেনা থেকে ইয়াহুকিমোতে যায়| অবতরণের পর বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়| মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিমানটি পিটি এএমএ পরিচালিত| প্রতিষ্ঠানটির ওয়েবসাইট বলছে, তাদের বিমানগুলো পাপুয়ার দুর্গম গ্রামগুলোতে খাদ্য, জ্বালানি ও ডাক বহন করে| এ ঘটনায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি|
এর আগে, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে হাইল্যান্ড পাপুয়ার এনডুগা এলাকায় একটি ছোট বাণিজ্যিক বিমান অবতরণের পর নিউজিল্যান্ডের পাইলট ফিলিপ মেহরটেনসকে অপহরণ করেছিল পাপুয়ার বিদ্রোহীরা| ২০২৪ সালের সেপ্টে¤^রে তাকে মুক্তি দেওয়া হয়| সূত্র: দ্য গার্ডিয়ান
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযান
আয়েশা আক্তারকুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে জেলা পুলিশের বিশেষ অ...
চৌদ্দগ্রামে ‘কিশোর গ্যাং ১২০৭’-এর দুই লিডার গ্রেফতার
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্...
শিক্ষকের মর্যাদা ও সুরক্ষা ছাড়া সুশিক্ষিত জাতি গঠন সম্ভব নয়...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লা-০৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ...
কসবায় গ্যাস লাইন ছিদ্র করে অবৈধ্য সংযোগের চেষ্ঠায় একটি চক্র,...
নেপাল চন্দ্র সাহা, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা। ব্রাহ্মণবাড়িয়ার কসবা...
অস্ত্রের মহড়ার ভিডিও টিকটকে প্রচারের পর....
আবুল কালাম আজাদ, কুমিল্লার মনোহরগঞ্জ থানা পুলিশের অভিযানে কিশোর গ্যাং লিডার সাকিব (১৬)কে গ্রেফত...
এএসআইয়ের ভিডিও: ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার...
মামলার তদন্তে গিয়ে ঘুষ খাওয়ার পক্ষে প্রকাশ্যে সাফাই গাওয়া হবিগঞ্জের চুনারুঘাট থানার এক পুলিশ কর্মকর্...