প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 3 Jul 2026, 9:06 PM
পদত্যাগ করলেন জার্মান কোচ নাগেলসমান
বিশ^কাপের ব্যর্থতায় জার্মান দলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন জুলিয়ান নাগেলসমান| রাউন্ড অব ৩২ থেকে প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে হেরে বিদায় নেওয়ার পরই এমন সিদ্ধান্ত নেন তিনি| তার পরিবর্তে নতুন কোচ হিসেবে ইয়ুর্গেন ক্লপকে দায়িত্ব দেওয়ার বিষয়ে আলোচনা শুরু করেছে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি)| রোমাঞ্চকর সেই ম্যাচে ৪-৩ ব্যবধানে টাইব্রেকারে হেরে বিশ^কাপ থেকে বিদায় নেয় চারবারের বিশ^চ্যাম্পিয়ন জার্মানি| এই ব্যর্থতার মধ্য দিয়ে টানা তিন বিশ^কাপে হতাশার ধারাবাহিকতা বজায় রাখল দলটি| ২০১৮ ও ২০২২ আসরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার পর এবার থেমে যেতে হলো প্রথম নকআউট পর্বেই| এক বিবৃতিতে ডিএফবির সভাপতি বের্ন্ড নয়েনডর্ফ বলেন, ‘২০২৩ সালের সেপ্টে¤^র থেকে জুলিয়ান নাগেলসমানের কাজের জন্য জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন আন্তরিকভাবে কৃতজ্ঞ| তিনি সবসময়ই উচ্চমানের নিষ্ঠা ও অসাধারণ উচ্চাকাঙ্ক্ষার পরিচয় দিয়েছেন|’ একই বিবৃতিতে জানানো হয়, জাতীয় দলের নতুন প্রধান কোচ হিসেবে ইয়ুর্গেন ক্লপকে নিয়োগ দেওয়ার বিষয়ে প্রাথমিক আলোচনা শুরু হয়েছে| ডিএফবির পক্ষ থেকে বলা হয়, ক্লপ এই দায়িত্ব নিতে আগ্রহের ইঙ্গিতও দিয়েছেন| তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি| ২০২৩ সালে হান্সি ফ্লিকের স্থলাভিষিক্ত হয়ে জার্মান দলের দায়িত্ব নেন নাগেলসমান| মাত্র ৩৬ বছর বয়সে তিনি হয়ে ওঠেন দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বকনিষ্ঠ জাতীয় দলের প্রধান কোচ| তার অধীনে জার্মানি ইউরো ২০২৪-এর কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছালেও বিশ^কাপের মঞ্চে বেশিদূর এগোতে পারেনি|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও...
সাইফুল ইসলাম সুমনযথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ন...
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এ...
মাহফুজ নান্টুআগামী ১০ বছরেও বর্তমান সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা ম...
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে...
আয়েশা আক্তার।।প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা স...
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফ...
নিজস্ব প্রতিবেদক,দেবিদ্বারকার্যক্রম নিষিদ্ধ সংগঠনক বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভিন্ন নাশকতামূলককর্মকা...
"শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে ত...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগতমান উন্নয়...