প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Jul 2026, 9:05 AM
কুমিল্লায় পিবিআই এসআইকে ছুরিকাঘাত, ১০ মামলার আসামি গ্রেপ্তার
মাহফুজ নান্টু
কুমিল্লায় একটি হত্যা মামলার তদন্তে তথ্য সংগ্রহ করতে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই)-এর এক উপ-পরিদর্শক (এসআই)। এ ঘটনায় অভিযুক্ত এরশাদুল ইসলাম ওরফে কমল (৩৭)কে গ্রেপ্তার করেছে পিবিআই। তার বিরুদ্ধে কুমিল্লার বিভিন্ন থানায় অন্তত ১০টি মামলার তথ্য পাওয়া গেছে।
পিবিআই সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাতে তদন্তের অংশ হিসেবে এসআই মো. আমিরুল ইসলাম, এসআই আল মাহিন এবং কনস্টেবল আবুল খায়েরকে সঙ্গে নিয়ে কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা পশ্চিমপাড়া এলাকায় তথ্য সংগ্রহে যান। সেখানে একটি রিকশা গ্যারেজের অবস্থান জানতে চাইলে এরশাদুল ইসলাম ওরফে কমল নামে এক ব্যক্তি উত্তেজিত হয়ে পুলিশ সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি ধারালো ছুরি দিয়ে এসআই আমিরুল ইসলামের ওপর হামলা চালান। আত্মরক্ষার চেষ্টা করলে এসআই আমিরুল ইসলামের ডান হাতে গুরুতর জখম হয়।
এ সময় সঙ্গে থাকা পুলিশ সদস্য ও স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে আহত এসআইকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তার হাতে পাঁচটি সেলাই দেওয়া হয়।
পিবিআই আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩ জুলাই) বিকেলে অভিযান চালিয়ে অভিযুক্ত এরশাদুল ইসলাম ওরফে কমলকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে কুমিল্লার বিভিন্ন থানায় অন্তত ১০টি মামলার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় কুমিল্লা কোতোয়ালী মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
পিবিআই জানায়, যে হত্যা মামলার তদন্তে গিয়ে এ হামলার ঘটনা ঘটে, সেটি ছিল একটি ক্লুলেস হত্যা মামলা। মামলাটির তদন্তভার গ্রহণ করে পিবিআই ইতোমধ্যে হত্যার রহস্য উদ্ঘাটন করেছে এবং দুই আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার দুই আসামিই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান পদ নিয়ে পাল্টাপ...
আয়েশা আক্তারকুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান পদ ও পরিচালনা কমিটির বৈধতা নিয়ে পাল...
কুমিল্লায় মাদক ও অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ ওসি সাজেদুল ইসলাম
কুমিল্লা প্রতিনিধিমাদক ও অস্ত্র উদ্ধারে কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে সম্...
কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ব্যতিক্রমী উদ্যোক্তা...
কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে...
বুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৪৩ পূজামন্ডপের সভাপতি ও স...
কাজী খোরশেদ আলমবুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্...
বাইউস্টে নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠিত
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট), কুমিল্লা এর ফল-২০২৬ স...
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী
কুবি প্রতিনিধিউচ্চশিক্ষায় কৃতিত্বের স্বীকৃতি হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ‘প্রধানমন...