...
শিরোনাম
চান্দিনায় মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক ⁜ ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি ⁜ কুমিল্লা নগরীতে ফুটপাত দখলমুক্ত করতে সিটি কর্পোরেশনের অভিযান ⁜ কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী নাতনি নিহত ⁜ দাউদকান্দিতে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার, হত্যা মামলার আসামি গ্রেফতার ⁜ কুবিতে প্রথমবারের মতো শিল্পী একাডেমি বৈঠক অনুষ্ঠিত ⁜ হোমনায় যত্রতত্র গড়ে উঠেছে লাইসেন্স বিহীন ফার্মেসী ⁜ মাটিরাঙ্গায় মোটরসাইকেল ফেলে পালালেন দুই ব্যক্তি, মিলল পিস্তল ও ৫ কোটি টাকার আইস ⁜ কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৩৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ⁜ কুমিল্লার চৌদ্দগ্রামে গৃহবধু তানিয়া হত্যা মামলায় স্বামীর মৃত্যুদন্ত ⁜ ব্রাহ্মণপাড়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ⁜ কুমিল্লায় যাত্রীবাহী চলন্ত বাসে অগ্নিকান্ড ⁜ কুমিল্লা ক্যান্টনমেন্ট স্ট্যান্ডে গাড়ি থেকে চাঁদা আদায়ের মিথ্যা অভিযোগের প্রতিবাদ ⁜ অর্থবছর নির্ধারণে বড় পরিবর্তন ⁜ ‘বুড়ো’ দলের সমালোচনা করে পুনর্গঠনের ডাক পন্টিংয়ের ⁜ ৪ দিন বিদ্যুৎহীন অবস্থায় ভাসল মার্কিন ডেস্ট্রয়ার ⁜ কুমিল্লায় প্রাডো গাড়িতে কোটি টাকার ৩ লাখ পিস ইয়াবাসহ আটক ২ ⁜ ৩২ বছর ধরে বিমান নেই, এখন রানওয়েতেই মেলা! ঝুঁকিতে নেভিগেশন ব্যবস্থা—আয়োজক কারা, জানে না প্রশাসন ⁜ কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেপ্তার ⁜ বাঙ্গরায় ৬ মাসের সন্তানকে ৫০ হাজার টাকায় বিক্রির অভিযোগ,সন্তান ফিরে পেতে মায়ের আকুতি! ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Jul 2026, 9:10 AM

...
লালমাইয়ে খালের উপর ৩৩টি অবৈধ দোকান রেখেই খাল খনন News Image

মাসুদ রানা, কুমিল্লা

কুমিল্লার লালমাইয়ে ঠিকাদারের বিরুদ্ধে অবৈধ ৩৩টি দোকান বা স্থাপনা রেখেই খাল খননের অভিযোগ পাওয়া গেছে| উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের দরবেশপাড়া বাজারে খালের জমি পুনরুদ্ধার না করায় ক্ষোভ প্রকাশ করেছেন খালের উত্তর-পূর্ব পাড়ের বাসিন্দারা| তাদের অভিযোগ, দরবেশপাড়া বাজারের উত্তর পাশে একাধিক বাড়িঘর উচ্ছেদ করে খাল খনন করলেও বাজারে এসে খালের উপর দাঁড়িয়ে থাকা ৩৩টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়নি৷ এটি খাল খনন নয়, শুধুমাত্র ময়লা পরিষ্কার করা হয়েছে| এখন দরবেশপাড়া বাজার অংশে খালটি দ্রুত দখলমুক্ত করে কার্যকর খননের দাবি এলাকাবাসীর|

জানা গেছে, বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে গত পাঁচ মাস আগে পেরুল দক্ষিণ ইউনিয়নের দোশারীচোঁ থেকে ডাকাতিয়া নদীর সংযোগ পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ খালটি খনন কাজের উদ্বোধন করেছিলেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিনুর রশিদ ইয়াছিন এবং কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া| সেদিন মন্ত্রী-এমপিরা খালের উপর গড়ে উঠা সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করার ঘোষণা দিয়ে গেলেও কার্যত দরবেশপাড়া বাজার অংশে স্থাপনা উচ্ছেদ না করেই খনন কাজ চালায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি)|

সরেজমিনে গিয়ে দেখা যায়, দরবেশপাড়া বাজারে খালের উপর ৩৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ না করেই দায়সারাভাবে খনন কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান| খালের প্রস্থ বা চওড়া কমপক্ষে ৩০ ফুট হওয়ার কথা থাকলেও বাজার অংশে এসে কোথাও ১০ ফুট, কোথাওবা ১৫ ফুট কাটা হয়েছে| স্থানীয়রা জানায়, প্রতি দোকান থেকে ৫ হাজার টাকা করে চাঁদা নিয়ে ছোট ভেকু এনে খালের উপর অবৈধভাবে গড়ে দোকানগুলো অক্ষত রেখে সুকৌশলে কাটা হয় মাটি| ফলে, নির্ধারিত ৩০ ফুটের বিপরীতে কাটা হয়েছে মাত্র ১০/১৫ ফুট|

জানতে চাইলে পেরুল দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওসমান গণি রিংকু বলেন, খালের বেশিরভাগ অংশেই বাড়িঘর ছিল| সংশ্লিষ্টদের নির্দেশনায় সকল অবৈধ বাড়িঘর উচ্ছেদ করে যথাযথ মাপ নিয়ে বাজারের উত্তর অংশের খাল খনন করলেও বাজার অংশে এসে অবৈধ দোকানগুলো উচ্ছেদ না হওয়ায় উত্তর অংশের বাড়িঘর হারানো ভুক্তভোগীদের নিকট আমরা জবাব দিতে পারি না| আমরা চাই আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ করা হউক| এতে কারও কোনো অভিযোগ থাকবে না|

এ বিষয়ে লালমাই প্রেস ক্লাবের সভাপতি ড. শাহজাহান মজুমদার বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচ সুবিধা সম্প্রসারণ এবং জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে বর্তমান সরকারের আগামী ৫ বছরে সারা দেশে ২০,০০০ কিলোমিটার খাল খনন ও পুন:খননের অংশ হিসেবে পেরুল দক্ষিণ ইউনিয়নে প্রায় ৫ কিলোমিটার খাল খননের কার্যক্রম শুরু হয়| এতে খালের পাশের ৪২টি গ্রামের প্রায় ২৫০০ কৃষি পরিবার সরাসরি উপকৃত হবে এবং জলাবদ্ধতা থেকে পরিত্রাণ পাবে ২ হাজার হেক্টর কৃষি জমি| কিন্তু মার্কেট বা অবৈধ স্থাপনা উচ্ছেদ না করে খাল খনন করলে খালের প্রকৃত নাব্য ও পানি প্রবাহ পুনরুদ্ধার করা সম্ভব নয়|  যা সরকারি অর্থের অপচয় বাড়ায় এবং জলাবদ্ধতার ঝুঁকি ˆতরি করে| তাই এখানে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন|

এ বিষয়ে লালমাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুব্রত বিশ্বাস দাস বলেন, আমি যোগদানের পরই বিষয়টি শুনেছি| সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে| স্থানীয় সংসদ সদস্য (এমপি) মোবাশ্বের আলম ভূঁইয়া জানান, দেশব্যাপী চলমান নদী ও খাল খনন কর্মসূচির পাশাপাশি অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান জোরদার করা হয়েছে| লালমাইয়ে খাল খনন কার্যক্রম শুরুর দিনই বলে এসেছি, যারা খাল দখল করেছে তাদের দখলদায়িত্ব ছেড়ে দিতে হবে| সুতরাং সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা রাখার সুযোগ নেই| এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা নিবে|




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

চান্দিনায় মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
চান্দিনায় মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক

সোহেল রানাকুমিল্লার চান্দিনায় এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে হাফেজ মো. মনির হোসেন (৩২) ন...

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি
৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি

মঙ্গলবার মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে "৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ" কর্মসূচি বা...

কুমিল্লা নগরীতে ফুটপাত দখলমুক্ত করতে সিটি কর্পোরেশনের অভিযান
কুমিল্লা নগরীতে ফুটপাত দখলমুক্ত করতে সিটি কর্পোরেশনের অভিযান

আয়েশা আক্তারকুমিল্লা নগরীর ফুটপাত ও সড়কের জায়গা দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেছে কুমিল্লা সিটি কর...

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী নাতনি নিহত
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী নাতনি নিহত

মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট)...

দাউদকান্দিতে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার,  হত্যা মামলার আসামি গ্রেফতার
দাউদকান্দিতে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার, হত্যা মামলার আসামি...

নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দিতে অভিযান চালিয়ে হত্যা ও দস্যুতাসহ চারটি মামলার আসামি...

কুবিতে প্রথমবারের মতো শিল্পী একাডেমি বৈঠক অনুষ্ঠিত
কুবিতে প্রথমবারের মতো শিল্পী একাডেমি বৈঠক অনুষ্ঠিত

কুবি প্রতিনিধি শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, দক্ষতা উন্নয়ন, ইন্টার্নশিপ ও কর্মসংস্থানের সুযোগ সম্প্র...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ চান্দিনায় মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
➤ ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি
➤ কুমিল্লা নগরীতে ফুটপাত দখলমুক্ত করতে সিটি কর্পোরেশনের অভিযান
➤ কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী নাতনি নিহত
➤ দাউদকান্দিতে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার, হত্যা মামলার আসামি গ্রেফতার
➤ কুবিতে প্রথমবারের মতো শিল্পী একাডেমি বৈঠক অনুষ্ঠিত
➤ হোমনায় যত্রতত্র গড়ে উঠেছে লাইসেন্স বিহীন ফার্মেসী
➤ মাটিরাঙ্গায় মোটরসাইকেল ফেলে পালালেন দুই ব্যক্তি, মিলল পিস্তল ও ৫ কোটি টাকার আইস
➤ কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৩৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
➤ কুমিল্লার চৌদ্দগ্রামে গৃহবধু তানিয়া হত্যা মামলায় স্বামীর মৃত্যুদন্ত
➤ ব্রাহ্মণপাড়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
➤ কুমিল্লায় যাত্রীবাহী চলন্ত বাসে অগ্নিকান্ড
➤ কুমিল্লা ক্যান্টনমেন্ট স্ট্যান্ডে গাড়ি থেকে চাঁদা আদায়ের মিথ্যা অভিযোগের প্রতিবাদ
➤ অর্থবছর নির্ধারণে বড় পরিবর্তন
➤ ‘বুড়ো’ দলের সমালোচনা করে পুনর্গঠনের ডাক পন্টিংয়ের
➤ ৪ দিন বিদ্যুৎহীন অবস্থায় ভাসল মার্কিন ডেস্ট্রয়ার
➤ কুমিল্লায় প্রাডো গাড়িতে কোটি টাকার ৩ লাখ পিস ইয়াবাসহ আটক ২
➤ ৩২ বছর ধরে বিমান নেই, এখন রানওয়েতেই মেলা! ঝুঁকিতে নেভিগেশন ব্যবস্থা—আয়োজক কারা, জানে না প্রশাসন
➤ কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেপ্তার
➤ বাঙ্গরায় ৬ মাসের সন্তানকে ৫০ হাজার টাকায় বিক্রির অভিযোগ,সন্তান ফিরে পেতে মায়ের আকুতি!
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir