প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 4 Jul 2026, 8:14 PM
সৌদি আরবে হামলার হুমকি ইয়েমেনের হুতিদের
এফএনএস বিদেশ:
সৌদি আরবের বিমানবন্দর এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার হুমকি দিয়েছেইয়েমেনের হুতিরা| সৌদি আরব যদি ইয়েমেনের আকাশসীমা লঙ্ঘন করে বা দেশটিতে আক্রমণ করার চেষ্টা করে তাহলে পাল্টা হামলা হবে বলে গত শুক্রবার হুমকি দিয়েছে হুতিরা| ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে, তাদের বিমান সৌদি ‘যুদ্ধবিমান’ এর মুখোমুখি হয়েছিল| সৌদি যুদ্ধবিমান সানা আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ইরানি বেসামরিক বিমানকে অবতরণ থেকে বিরত করার চেষ্টা করেছিল| একটি ভিডিও বিবৃতিতে হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, “আমরা অপরাধী সৌদি শত্রুকে আমাদের আকাশসীমা লঙ্ঘনের যেকোনো প্রচেষ্টা বা আমাদের দেশকে লক্ষ্য করে যেকোনো আগ্রাসনের পুনরাবৃত্তি না করার জন্য সতর্ক করছি| এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের বিমানবন্দর এবং স্থল ও সমুদ্রে থাকা গুরুত্বপূর্ণ ¯^ার্থ লক্ষ্য করে একটি ব্যাপক জবাব দেওয়া হবে|” সারি বলেন, বিদ্রোহীরা ভোর ৫টা ২০ মিনিটে হুতি নিয়ন্ত্রিত আকাশসীমায় সৌদি যুদ্ধবিমানের ‘অনুপ্রবেশের’ একটি প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে| এই অনুপ্রবেশের উদ্দেশ্য ছিল ‘২০০ জনেরও বেশি আটকে পড়া, আহত ও অসুস্থ নাগরিককে বহনকারী একটি ইরানি বেসামরিক বিমানকে’ সানায় অবতরণ করতে বাধা দেওয়া| তিনি জানান, যেকোনো ‘সম্ভাব্য পরিণতি’ সত্ত্বেও সানা ও তেহরানের মধ্যে ফ্লাইট চলাচল অব্যাহত থাকবে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
বুড়িচংয়ে এইচএসসি পরীক্ষার্থী তাসকিনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদকমো: এনায়েত উল্লাহ তাসকিন ২০২৬ সনের এইচএসসি পরীক্ষার্থী এবং বুড়িচং উপজেলার বাকশীমূল...
কুমিল্লা আদালত প্রাঙ্গণে বৃক্ষরোপণ: সবুজের ছায়ায় ন্যায়বিচারে...
আয়েশা আক্তার প্রকৃতির প্রতি ভালোবাসা ও পরিবেশ রক্ষার অঙ্গীকারকে সামনে রেখে কুমিল্লা আদালত প্রাঙ...
কুমিল্লায় জেএমবির দুই সদস্যের ২০ বছর করে কারাদণ্ড, নারী আসাম...
আয়েশা আক্তারকুমিল্লায় বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির দুই সদস্যকে ২০ বছর কর...
কুমিল্লায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র...
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় আনন্দ র্যালি অনুষ্ঠ...
মাদকমুক্ত মুরাদনগর গঠনে বাখরাবাদে র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে মাদকমুক্ত সমাজ গঠনের গণ সচেত...
হরমুজকে যুক্তরাষ্ট্রের ‘নতুন ভূখণ্ড’ দেখিয়ে ট্রাম্পের পোস্ট,...
শিব্বীর আহমেদ, নিউ ইয়র্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে একট...