প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 5 Jul 2026, 12:22 AM
কুমিল্লায় পণ্ডিত শীলভদ্রের বর্তমান প্রাসঙ্গিকতা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত
নিজ¯^ প্রতিবেদক
কুমিল্লার কোটবাড়িস্থ নব শালবনবিহারে সাহিত্য সংগঠন ‘বিনয় সাহিত্য সংসদ’-এর উদ্যোগে ‘পণ্ডিত শীলভদ্র ও বর্তমান প্রাসঙ্গিকতা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে| সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আহসান পারভেজ| বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান ও অধ্যক্ষ ˆসয়দ আব্দুল কাইয়ুম|
বিনয় সাহিত্য সংসদের সভাপতি প্রফেসর ড. নিজমুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন লেখক ও ঔপন্যাসিক ডা. নিসর্গ মেরাজ চৌধুরী|
আলোচক হিসেবে বক্তব্য দেন নব শালবনবিহারের অধ্যক্ষ শ্রীমৎ শীলভদ্র মহাথের, কুমিল্লা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর মুহাম্মদ জামাল পাশা, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জি. এম. মনিরুজ্জামান, সাবেক প্রধান শিক্ষক সাধন মিত্র সিংহ, গবেষক অধ্যাপক ড. আলী হোসেন চৌধুরী এবং গবেষক অ্যাডভোকেট গোলাম ফারুক|
অনুষ্ঠানে ¯^াগত বক্তব্য দেন বিনয় সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক ও সাংবাদিক মোতাহার হোসেন মাহবুব| ধন্যবাদ জ্ঞাপন করেন সাংবাদিক অশোক কুমার বড়ুয়া| অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক রাহুল তারণ পিন্টু|
বক্তারা বলেন, কুমিল্লার শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্যের অন্যতম পুরোধা এবং নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ পণ্ডিত শীলভদ্র কুমিল্লাসহ সমগ্র উপমহাদেশের গর্ব| তাঁর অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবং তাঁর স্মৃতি সংরক্ষণে বিভিন্ন উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা|
তারা পণ্ডিত শীলভদ্রের ইতিহাস ও অবদান জাতীয় পর্যায়ে যথাযথভাবে উপস্থাপন এবং রাষ্ট্রীয়ভাবে তাঁকে সম্মাননা প্রদানের আহ্বান জানান| পাশাপাশি তাঁর নামে বিভিন্ন স্মারক ও স্থাপনা প্রতিষ্ঠার দাবিও উত্থাপন করা হয়|
বুদ্ধির মুক্তি আন্দোলনের শতবর্ষ পূর্তি উপলক্ষে বিনয় সাহিত্য সংসদের আয়োজিত ‘জ্ঞানের অর্থযাত্রী পণ্ডিত শীলভদ্র’ স্মরণে অনুষ্ঠিত এ সেমিনারে আরও উপস্থিত ছিলেন শ্রীমৎ প্রজ্ঞাশ্রী মহাথের, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মোমিন, রোটারিয়ান দিলনাশি মহসিন, অধ্যক্ষ বিধান চন্দ্র উত্তম, বহ্নিশেন জিয়াউদ্দিন ঠাকুর, সাংবাদিক ˆসয়দ মাহমুদ পারভেজসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিশিষ্টজনেরা|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আন্ডারপাস নির্মাণে ভাঙা হয়েছিলো কুবির প্রতিষ্ঠাকালীন ফটক, চা...
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি :আন্ডারপাস নির্মাণের জন্য ২০২২ সালে ভেঙে ফেলা হয়েছিল কুমিল্লার বেলতলী...
কুমিল্লা নিউ মার্কেটে প্রথমবারের মতো ভোটের আয়োজন, ব্যবসায়ীদে...
আয়েশা আক্তার।।কুমিল্লা নিউ মার্কেটের ইতিহাসে প্রথমবারের মতো গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে দোক...
গাড়ি আটকে ১০ মিনিটের আলটিমেটাম, ৪ লাখ টাকা আদায়ের অভিযোগ বন...
নিজস্ব প্রতিবেদকমালবাহী ট্রাক আটক, বিভিন্ন মামলায় ফাঁসানোর হুমকি, মাত্র ১০ মিনিটের সময়সীমা বেঁধে দিয়...
দেবিদ্বারে উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন কর্মসূচি বিষয়ক র্...
মোঃ আক্তার হোসেনউপজেলা পর্যায়ে নতুন উদ্যোক্তা অনুসন্ধানের জন্য বাংলাদেশ ব্যাংকের বিশেষআয়োজন “উদ্যোগ...
কুমিল্লা বোর্ডে পুনর্নিরীক্ষণে ২ হাজার ৮১৩ জনের ফল পরিবর্তন,...
মাহফুজ নান্টু কুমিল্লাএইচএসসি ও সমমানের ২০২৬ সালের পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণে কুমিল্লা শিক্ষা বোর্...
কুমিল্লা সীমান্তে ৪ কোটি ৮০ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ, ৫...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকা...