প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 5 Jul 2026, 10:46 PM
যুদ্ধবিরতিতে যুদ্ধপ্রস্তুতি জোরদার করছে ইরান
এফএনএস বিদেশ:
যুদ্ধবিরতির সময়কে সামরিক সক্ষমতা আরও শক্তিশালী করার সুযোগ হিসেবে কাজে লাগাচ্ছে ইরান| দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া বলেছেন, যুদ্ধবিরতির এই সময়টুকু সশস্ত্র বাহিনীর যুদ্ধপ্রস্তুতি আরও জোরদারে ব্যবহার করা হচ্ছে|একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শত্রুপক্ষের যেকোনো ভুল পদক্ষেপের জবাব হবে কঠোর ও চূড়ান্ত| আকরামিনিয়া বলেন, যুদ্ধবিরতির সুযোগে ইরান তার সশস্ত্র বাহিনীর সক্ষমতা আরও বাড়ানোর কাজ চালিয়ে যাচ্ছে| এ বিষয়ে কোনো ধরনের অবহেলা করা হবে না এবং একটি মুহূর্তও নষ্ট করা হবে না| তিনি বলেন, শত্রুরা যদি কোনো ভুল করে, তাহলে ইরানের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে তারা অবশ্যই বিধ্বংসী ও সিদ্ধান্তমূলক জবাব পাবে|গত ২৮ ফেব্রুয়ারি আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর শুরু হওয়া কয়েক সপ্তাহের যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের সামরিক স্থাপনা, জ্বালানি অবকাঠামো এবং বেসামরিক বিভিন্ন স্থাপনায় হাজার হাজার বিমান হামলা চালায়| ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এসব হামলায় দেশটিতে তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন| সূত্র: আলজাজিরা
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত
ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় পানামার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে উড়ন্ত বস্ত...
আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে
কুমিল্লা জেলা সংবাদদাতা, ৬ অক্টোবর:‘ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামন...
কুমিল্লা বিভাগ নিয়ে যা বললেন ড. মাহাদী আমিন
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার সঙ্গে নিজের পারিবারিক ও আবেগের সম্পর্কের কথা তুলে ধরে কুমিল্লা বিভ...
২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়
মাহফুজ নান্টু, কুমিল্লা।২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষাক্রমে নতুন করে চারটি বিষয় যুক্ত করা হবে বলে...
দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতহয়েছে। মঙ্গ...
কুমিল্লায় ব্যবসায়ীকে রড দিয়ে পেটানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে...
স্টাফ রিপোর্টারকুমিল্লার সদর দক্ষিণে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী শরিফুল ইসলামকে লোহার রড দিয়ে পিটিয়ে গু...