প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 Jul 2026, 12:39 AM
কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার চৌদ্দগ্রাম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী কামাল পারভেজকে গ্রেফতার করা হয়েছে। চৌদ্দগ্রাম থানা সূত্রে জানা যায়, গত ৫ জুলাই রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এস আই রায়হান ও এ এস আই মিঠুনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে জেলার চৌদ্দগ্রাম উপজেলার শাকুলিয়া গ্রামের মীর হোসেন বাড়ীতে অভিযান চালিয়ে মৃত আলী নোয়াব এর ছেলে সাজাপ্রাপ্ত আসামী কামাল পারভেজ (৪৭)কে নিজ বাড়ী থেকে গ্রেফতার করেছে।
সূত্রে জানা যায়, বিগত ২০২৩ইং সালের ১০ এপ্রিল কামাল পারভেজের স্ত্রী আফরোজা আক্তার বাদী হয়ে কুমিল্লা বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ১নং ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করে। মামলা নং-২৫৯/২০২৩ ইং। মামলা দায়ের এর ৩ বছর পর গত গত ৫ মে মামলা রায়ে কামাল পারভেজ এর এক বছরের সশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো দুই মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। উক্ত রায়ের পর কামাল পারভেজ পলাতক থাকায় আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা বের হওয়ায় চৌদ্দগ্রাম থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গত ৫ জুলাই রাতে নিজ বাড়ী থেকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ইরানে ৩ দিনের তীব্র হামলার পরিকল্পনা তৈরি করেছে পেন্টাগন
এফএনএস বিদেশ : ইরানের বিরুদ্ধে টানা ৩ দিনের তীব্র সামরিক হামলার পরিকল্পনা তৈরি করেছে যুক্তরাষ্ট্রের...
বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর যখন সবচেয়ে দূষিত বায়ুর শিকার
এফএনএস বিদেশ : বিশ্বের অন্যতম ধনী শহর সিঙ্গাপুর সিটি এখন পৃথিবীর সবচেয়ে দূষিত শহরে পরিণত হয়েছে; প্রত...
উপনির্বাচনে হেরে গেলেন যুক্তরাজ্যের গ্রিন পার্টির নেতা পোলান...
এফএনএস বিদেশ : ইসরাইলকে ঘিরে বিতর্কের মধ্যে যুক্তরাজ্যের পার্লামেন্টের উপনির্বাচনে আসন জিততে ব্যর্থ...
রাতে বাবাকে লাইভ লোকেশন পাঠানোর পর সকালে ফসলি জমিতে মিলল তরু...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে জান্নাতুল তাজমিন (১৫) নামে সপ্তম শ্রেণীতে প...
নকশা অনুমোদন ছাড়া ভবন নির্মাণ নয়: কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষে...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর পরিকল্পিত উন্নয়ন ও সুশৃঙ্খল নগরায়ণ নিশ্চিত করতে ভবনের নকশা অনুমোদন ও নির্...
কুমিল্লার অবকাঠামো উন্নয়ন নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে...
কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ, কুমিল্লা মহানগর ও সেনানিবাস) আসনের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন প্রক...