প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 Jul 2026, 12:44 AM
কসবায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ- এ স্লোগানকে সামনে রেখে গতকাল সোমবার কসবায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের উদ্যোগে বিপুল উৎসাহ উদ্দীপনা ও নানা আয়োজনে প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে।
দিবসটি পালনে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আওতাধীন কসবা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি নানা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা,সমবায়ীদের মাঝে ফলজ বৃক্ষের চারা বিতরণ ও মহিলা সমবায়ীদের প্রশিক্ষণের আয়োজন।
উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছামিউল ইসলামের সভাপতিতে ভার্চুয়ালি প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব মুশফিকুর রহমান এমপি। স্বাগত বক্তব্য রাখেন সহকারি উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ রাসেল। কসবা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির পরিদর্শক মোঃ দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক সহ সমবায়ীগণ উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আন্ডারপাস নির্মাণে ভাঙা হয়েছিলো কুবির প্রতিষ্ঠাকালীন ফটক, চা...
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি :আন্ডারপাস নির্মাণের জন্য ২০২২ সালে ভেঙে ফেলা হয়েছিল কুমিল্লার বেলতলী...
কুমিল্লা নিউ মার্কেটে প্রথমবারের মতো ভোটের আয়োজন, ব্যবসায়ীদে...
আয়েশা আক্তার।।কুমিল্লা নিউ মার্কেটের ইতিহাসে প্রথমবারের মতো গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে দোক...
গাড়ি আটকে ১০ মিনিটের আলটিমেটাম, ৪ লাখ টাকা আদায়ের অভিযোগ বন...
নিজস্ব প্রতিবেদকমালবাহী ট্রাক আটক, বিভিন্ন মামলায় ফাঁসানোর হুমকি, মাত্র ১০ মিনিটের সময়সীমা বেঁধে দিয়...
দেবিদ্বারে উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন কর্মসূচি বিষয়ক র্...
মোঃ আক্তার হোসেনউপজেলা পর্যায়ে নতুন উদ্যোক্তা অনুসন্ধানের জন্য বাংলাদেশ ব্যাংকের বিশেষআয়োজন “উদ্যোগ...
কুমিল্লা বোর্ডে পুনর্নিরীক্ষণে ২ হাজার ৮১৩ জনের ফল পরিবর্তন,...
মাহফুজ নান্টু কুমিল্লাএইচএসসি ও সমমানের ২০২৬ সালের পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণে কুমিল্লা শিক্ষা বোর্...
কুমিল্লা সীমান্তে ৪ কোটি ৮০ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ, ৫...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকা...