...
শিরোনাম
হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত ⁜ আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে ⁜ কুমিল্লা বিভাগ নিয়ে যা বললেন ড. মাহাদী আমিন ⁜ ২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় ⁜ দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ⁜ কুমিল্লায় ব্যবসায়ীকে রড দিয়ে পেটানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে যুবদল নেতার বিচার দাবি ⁜ গ্লোবাল র‍্যাঙ্কিংয়ে অবস্থান সুদৃঢ় করতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত ⁜ নিরাপত্তা নিয়ে কুমিল্লার এএসপির আশ্বাসের রাতেই ছিনতাইয়ের শিকার কুবি শিক্ষার্থী ⁜ কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য ⁜ কুবিতে শিশু অধিকার সচেতনতায় বিএনসিসির র‍্যালি ⁜ চান্দিনায় বসতবাড়ির চলাচলের পথ আটকে বাঁশের বেড়া, অবরুদ্ধ পরিবার ⁜ ব্রাহ্মণপাড়ায় ২৩ পূজামণ্ডপে থাকবে আইপি ক্যামেরা, নিরাপত্তায় প্রশাসনের নানা উদ্যোগ ⁜ ব্রাহ্মণপাড়ায় রাত ৮টার পর দোকান বন্ধ, না মানলে হতে পারে মোবাইল কোর্ট ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ১ কোটি ৩৩ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ ⁜ লালমাইয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ⁜ ব্রাহ্মণপাড়ায় রিকশাভ্যানের নিচে গোপন কক্ষ বানিয়ে গাঁজা পাচারের চেষ্টা, গ্রেপ্তার ১ ⁜ চৌদ্দগ্রামে ডাক্তার কেয়ার অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ ⁜ নাঙ্গলকোটে ঠিকাদারী প্রতিষ্ঠানের অবহেলায় ওয়াশ ব্লকের নির্মাণ কাজ ৫বছরেও শেষ হয়নি ⁜ কুমিল্লা এভারকেয়ার স্পেশালাইজড হসপিটালে শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন চালু ⁜ কক্সবাজার বেড়াতে গিয়ে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে দেবিদ্বারের তরুণীর মৃত্যু ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 Jul 2026, 12:58 AM

...
ফুটপাতে অবৈধ দোকান বসিয়ে ভাড়া নগরীর ৮ প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স স্থগিত News Image
মাহফুজ নান্টু কুমিল্লা।। 

কুমিল্লা নগরীতে ফুটপাত দখল করে অবৈধ হকার ও অস্থায়ী দোকান বসিয়ে ভাড়া দেওয়ার অভিযোগে আটটি ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করেছে কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক)। নগরীর যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত রাখা এবং পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে চলমান অভিযানের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মামুন। তিনি জানান, গত কয়েকদিন ধরে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানজট কমানো এবং ফুটপাত দখলমুক্ত রাখতে ধারাবাহিক অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে ব্যবসায়ীদের সচেতন করতে মাইকিং, লিখিত নোটিশ ও গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে একাধিকবার সতর্ক করা হয়েছে।

তিনি বলেন, বারবার সতর্ক করার পরও কিছু ব্যবসা প্রতিষ্ঠান দোকানের সামনের ফুটপাত দখল করে অবৈধ হকার ও অস্থায়ী দোকান বসিয়ে ভাড়া দিয়ে আসছিল। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় রানীরবাজার এলাকার আটটি প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

স্থগিত হওয়া প্রতিষ্ঠানগুলো হলো  সারা বয়লার হাউস, আরব সুইট অ্যান্ড বেকারি, ট্রাই বেকারি, কাজী ফজলুল হক স্টোর, জেলিকা বেকারি, আল বারাকা হোটেল, মেসার্স হাজী অ্যান্ড সন্স এবং আবেদন স্টোর।

সোমবার (৬ জুলাই) কুমিল্লা সিটি কর্পোরেশনের উপপ্রধান রাজস্ব কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক স্মারকে জানানো হয়, নগরীর ফুটপাত, সড়ক এবং সড়কের পাশের দোকানের সামনে অবৈধভাবে হকার, ভ্যানগাড়ি ও অস্থায়ী দোকান বসিয়ে যানজট সৃষ্টি করা হচ্ছে। এতে পথচারীদের চলাচলে চরম দুর্ভোগের পাশাপাশি নগরীর স্বাভাবিক যান চলাচলও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

স্মারকে আরও বলা হয়, একাধিকবার নোটিশ প্রদান, মাইকিং, পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ, উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পরও কিছু ব্যবসা প্রতিষ্ঠান দোকানের সামনে অবৈধ হকার ও ভ্যানগাড়ি বসাতে সহযোগিতা করে আসছিল। তদন্তে এসব অভিযোগের সত্যতা পাওয়ার পরই তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

কুমিল্লা সিটি কর্পোরেশন জানিয়েছে, প্রচলিত আইন লঙ্ঘন করে নগরীতে যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি করায় সংশ্লিষ্ট আটটি প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স  স্থগিত করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, সম্প্রতি কুসিকের চলমান উচ্ছেদ অভিযানে রানীরবাজার এলাকায় ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনাকারী হকারদের অন্তত ৩০টি ভ্যান বিনষ্ট করা হয়। একই অভিযানে একটি ভবনের পার্কিংয়ে হকারদের ভ্যান সংরক্ষণের জন্য জায়গা দেওয়ার অভিযোগে ভবন কর্তৃপক্ষকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশও দেওয়া হয়। নগরীতে ফুটপাত দখল, যানজট সৃষ্টি ও অবৈধ কার্যক্রমে সহযোগিতার বিরুদ্ধে কুসিকের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক খেলাধুলা রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত
হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত

ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় পানামার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে উড়ন্ত বস্ত...

আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে
আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে

কুমিল্লা জেলা সংবাদদাতা, ৬ অক্টোবর:‘ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামন...

কুমিল্লা বিভাগ নিয়ে যা বললেন ড. মাহাদী আমিন
কুমিল্লা বিভাগ নিয়ে যা বললেন ড. মাহাদী আমিন

মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার সঙ্গে নিজের পারিবারিক ও আবেগের সম্পর্কের কথা তুলে ধরে কুমিল্লা বিভ...

২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়
২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়

মাহফুজ নান্টু, কুমিল্লা।২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষাক্রমে নতুন করে চারটি বিষয় যুক্ত করা হবে বলে...

দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা  উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতহয়েছে। মঙ্গ...

কুমিল্লায় ব্যবসায়ীকে রড দিয়ে পেটানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে যুবদল নেতার বিচার দাবি
কুমিল্লায় ব্যবসায়ীকে রড দিয়ে পেটানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে...

স্টাফ রিপোর্টারকুমিল্লার সদর দক্ষিণে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী শরিফুল ইসলামকে লোহার রড দিয়ে পিটিয়ে গু...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত
➤ আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে
➤ কুমিল্লা বিভাগ নিয়ে যা বললেন ড. মাহাদী আমিন
➤ ২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়
➤ দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
➤ কুমিল্লায় ব্যবসায়ীকে রড দিয়ে পেটানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে যুবদল নেতার বিচার দাবি
➤ গ্লোবাল র‍্যাঙ্কিংয়ে অবস্থান সুদৃঢ় করতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত
➤ নিরাপত্তা নিয়ে কুমিল্লার এএসপির আশ্বাসের রাতেই ছিনতাইয়ের শিকার কুবি শিক্ষার্থী
➤ কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
➤ কুবিতে শিশু অধিকার সচেতনতায় বিএনসিসির র‍্যালি
➤ চান্দিনায় বসতবাড়ির চলাচলের পথ আটকে বাঁশের বেড়া, অবরুদ্ধ পরিবার
➤ ব্রাহ্মণপাড়ায় ২৩ পূজামণ্ডপে থাকবে আইপি ক্যামেরা, নিরাপত্তায় প্রশাসনের নানা উদ্যোগ
➤ ব্রাহ্মণপাড়ায় রাত ৮টার পর দোকান বন্ধ, না মানলে হতে পারে মোবাইল কোর্ট
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ১ কোটি ৩৩ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ
➤ লালমাইয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
➤ ব্রাহ্মণপাড়ায় রিকশাভ্যানের নিচে গোপন কক্ষ বানিয়ে গাঁজা পাচারের চেষ্টা, গ্রেপ্তার ১
➤ চৌদ্দগ্রামে ডাক্তার কেয়ার অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ
➤ নাঙ্গলকোটে ঠিকাদারী প্রতিষ্ঠানের অবহেলায় ওয়াশ ব্লকের নির্মাণ কাজ ৫বছরেও শেষ হয়নি
➤ কুমিল্লা এভারকেয়ার স্পেশালাইজড হসপিটালে শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন চালু
➤ কক্সবাজার বেড়াতে গিয়ে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে দেবিদ্বারের তরুণীর মৃত্যু
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir