...
শিরোনাম
কখনো হারেনি আর্জেন্টিনা ⁜ খেলা নিয়ে সংঘর্ষ: ব্রাজিল সমর্থকের মৃত্যু ⁜ চৌদ্দগ্রামে ক্ষমতার প্রভাব খাটিয়ে শত বছরের রাস্তা বন্ধ ॥ ⁜ বাইউস্ট- এর কোয়ালিটি অ্যাশিউরেন্স কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ⁜ আবাসন ও নিরাপত্তা সংকটে কুবিতে কমছে নারী শিক্ষার্থীর অংশগ্রহণ ⁜ পোল্ট্রি খাদ্য-ওষুধের দাম কমানো ও ডিম-মুরগির ন্যায্যমূল্যের দাবিতে বুড়িচংয়ে মানববন্ধন ⁜ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিমসার কাঁচাবাজার এলাকায় জমছে আবর্জনার স্তূপ, বাড়ছে জনদুর্ভোগ ⁜ মাদ্রাসার শিক্ষার্থীকে রাস্তা থেকে তুলে নিয়ে ২ যুবকের ধর্ষণ ⁜ কংশনগর বাজারে ব্যাটারী চালিত অটোরিকশা উল্টে ব্রাহ্মণপাড়ার যুবকের মৃত্যু ⁜ ব্রাহ্মণপাড়ার ৬ বালিকা ক্রিকেটারের জাতীয় পর্যায়ে খেলার স্বপ্ন ⁜ মধুমাসে বাহারি ফলে মুখর ব্রাহ্মণপাড়ার চান্দলা বাজার, জমে উঠেছে বেচাকেনা ⁜ কুমিল্লা জেলা জজ আদালতের দুইটি লিফট অচল, চরম ভোগান্তিতে বিচারপ্রার্থী ও আইনজীবীরা ⁜ চাঁদপুরে মেঘনা নদীতে ধান ও চাল বোঝাই কার্গো ডুবি ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩ ⁜ কুমিল্লা বোর্ডে ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় বহিষ্কার ২০ অনুপস্থিত ২,৪২৭ ⁜ চান্দিনায় সিএনজি অটোরিক্সা ধাক্কা দিয়ে লরি পুকুরে; নিহত ২ ⁜ কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ৬ ডাকাত গ্রেফতার ⁜ ভিক্ষুক পুনর্বাসনে সম্পদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত ⁜ আরব সাগরে ‘হারিয়ে গেল’ ৫ ক্রুসহ পাকিস্তানি কার্গো বিমান ⁜ ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ: ডোনাল্ড ট্রাম্প ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Jul 2026, 12:04 AM

...
চান্দিনায় সিএনজি অটোরিক্সা ধাক্কা দিয়ে লরি পুকুরে; নিহত ২ News Image

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।
কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী সিএনজি অটোরিক্সাকে ধাক্কা দিয়ে পুকুরে পড়ে যায় লং ভেহিকল (লরি)। এতে সিএনজি অটোরিক্সার চালকসহ ২জন নিহত হয়। এ ঘটনায় গুরুতর আহত হয় আরও এক যাত্রী।

বুধবার (৮ জুলাই) দুপুর আড়াইটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার নূরীতলা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঘটে তাদের।

নিহত সিএনজি অটোরিক্সা চালক হানিফ মিয়া (৩৫) কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার পাঁচকিত্তা গ্রামের আব্দুল মান্নান এর ছেলে ও নিহত সিএনজি অটোরিক্সা যাত্রী লাবিব হোসেন (১৫) একই জেলার দেবীদ্বার উপজেলার দাঁড়িয়াপুর গ্রামের মনির হোসেন এর ছেলে।

আহত সজীব হোসেন (২৪) দেবীদ্বার উপজেলার দাঁড়িয়াপুর গ্রামের সিরাজুল ইসলাম এর ছেলে। সে নিহত লাবিব এর মামাতো ভাই।

স্থানীয় সূত্রে জানা যায়- বুধবার দুপুরে বৃষ্টির মধ্যে মাধাইয়া থেকে ছেড়ে আসা সিএনজি অটোরিক্সাটি নূরীতলা এলাকায় পৌঁছলে পিছন থেকে ধাক্কা দেয় চট্টগ্রাম মুখী একটি লং ভেহিকল (লরি)। এতে সিএনজি অটোরিক্সাসহ লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়। স্থানীয়রা সিএনজিতে আটকে থাকা চালক ও যাত্রীদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। সেখানে আহতদের অবস্থার অবনতি হলে তাদেরকে কুমিল্লার বিভিন্ন হাসপাতালে নিলে সিএনজি চালক হানিফ ও যাত্রী লাবিব এর মৃত্যু ঘটে।

নিহতদের নিকটাত্মীয়রা বিষয়টি নিশ্চিত করে বলেন বিকেলে হাসপাতালে মৃত্যুর পর তাদের মরদেহ বাড়িতে আনা হয়েছে।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ থানার অফিসার ইন-চার্জ (ওসি) জাকির হোসেন সিকদার জানান- দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় আমরা আহত ৩জনকে হাসপাতালে পাঠাই। কিন্তু নিহতের কোন তথ্য আমার কাছে নেই। আমরা খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কখনো হারেনি আর্জেন্টিনা
কখনো হারেনি আর্জেন্টিনা

বিশ্বকাপের যাত্রাটা গতকাল আটলান্টায় শেষ হতে পারত আর্জেন্টিনার। সেটা হয়নি।লিওনেল মেসি-এনজো ফার্নান্দে...

খেলা নিয়ে সংঘর্ষ: ব্রাজিল সমর্থকের মৃত্যু
খেলা নিয়ে সংঘর্ষ: ব্রাজিল সমর্থকের মৃত্যু

মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লায় আর্জেন্টিনা–মিশর ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সমর্থকদের মধ্যে স...

চৌদ্দগ্রামে ক্ষমতার প্রভাব  খাটিয়ে শত বছরের রাস্তা বন্ধ ॥
চৌদ্দগ্রামে ক্ষমতার প্রভাব খাটিয়ে শত বছরের রাস্তা বন্ধ ॥

চৌদ্দগ্রাম প্রতিনিধিকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের মধ্যম সাঙ্গীশ্বর গ্রামের হাজী আনু মি...

বাইউস্ট- এর কোয়ালিটি অ্যাশিউরেন্স কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
বাইউস্ট- এর কোয়ালিটি অ্যাশিউরেন্স কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট), কুমিল্লার কোয়ালিটি...

আবাসন ও নিরাপত্তা সংকটে কুবিতে কমছে নারী শিক্ষার্থীর অংশগ্রহণ
আবাসন ও নিরাপত্তা সংকটে কুবিতে কমছে নারী শিক্ষার্থীর অংশগ্রহ...

কুবি প্রতিনিধিবাংলাদেশের উচ্চশিক্ষায় সামগ্রিকভাবে নারী শিক্ষার্থীর অংশগ্রহণ বাড়লেও কুমিল্লা বিশ্ববিদ...

পোল্ট্রি খাদ্য-ওষুধের দাম কমানো ও ডিম-মুরগির ন্যায্যমূল্যের দাবিতে বুড়িচংয়ে মানববন্ধন
পোল্ট্রি খাদ্য-ওষুধের দাম কমানো ও ডিম-মুরগির ন্যায্যমূল্যের...

কাজী খোরশেদ আলমপোল্ট্রি খাদ্য ও ওষুধের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি কমানো এবং ডিম ও মুরগির ন্যায্যমূল্য নি...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কখনো হারেনি আর্জেন্টিনা
➤ খেলা নিয়ে সংঘর্ষ: ব্রাজিল সমর্থকের মৃত্যু
➤ চৌদ্দগ্রামে ক্ষমতার প্রভাব খাটিয়ে শত বছরের রাস্তা বন্ধ ॥
➤ বাইউস্ট- এর কোয়ালিটি অ্যাশিউরেন্স কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
➤ আবাসন ও নিরাপত্তা সংকটে কুবিতে কমছে নারী শিক্ষার্থীর অংশগ্রহণ
➤ পোল্ট্রি খাদ্য-ওষুধের দাম কমানো ও ডিম-মুরগির ন্যায্যমূল্যের দাবিতে বুড়িচংয়ে মানববন্ধন
➤ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিমসার কাঁচাবাজার এলাকায় জমছে আবর্জনার স্তূপ, বাড়ছে জনদুর্ভোগ
➤ মাদ্রাসার শিক্ষার্থীকে রাস্তা থেকে তুলে নিয়ে ২ যুবকের ধর্ষণ
➤ কংশনগর বাজারে ব্যাটারী চালিত অটোরিকশা উল্টে ব্রাহ্মণপাড়ার যুবকের মৃত্যু
➤ ব্রাহ্মণপাড়ার ৬ বালিকা ক্রিকেটারের জাতীয় পর্যায়ে খেলার স্বপ্ন
➤ মধুমাসে বাহারি ফলে মুখর ব্রাহ্মণপাড়ার চান্দলা বাজার, জমে উঠেছে বেচাকেনা
➤ কুমিল্লা জেলা জজ আদালতের দুইটি লিফট অচল, চরম ভোগান্তিতে বিচারপ্রার্থী ও আইনজীবীরা
➤ চাঁদপুরে মেঘনা নদীতে ধান ও চাল বোঝাই কার্গো ডুবি
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩
➤ কুমিল্লা বোর্ডে ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় বহিষ্কার ২০ অনুপস্থিত ২,৪২৭
➤ চান্দিনায় সিএনজি অটোরিক্সা ধাক্কা দিয়ে লরি পুকুরে; নিহত ২
➤ কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ৬ ডাকাত গ্রেফতার
➤ ভিক্ষুক পুনর্বাসনে সম্পদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
➤ আরব সাগরে ‘হারিয়ে গেল’ ৫ ক্রুসহ পাকিস্তানি কার্গো বিমান
➤ ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ: ডোনাল্ড ট্রাম্প
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir