...
শিরোনাম
দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে কঠোর নির্দেশ পুলিশ সুপারের ⁜ ঐতিহাসিক লালমাই পাহাড়কে লালমাই উপজেলায় অন্তর্ভুক্তির দাবি ⁜ চাঁদপুর পাসপোর্ট অফিসে এমপি মানিকের অভিযান, ৩ দালাল আটক ⁜ বুড়িচং পৌরসভায় জামায়াতের মেয়র প্রার্থী অধ্যাপক মোঃ অহিদুর রহমান ⁜ কুমিল্লার সুয়াগাজীতে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা ⁜ কুমিল্লায় জামায়াত কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে সাময়িক অব্যাহতি ⁜ চান্দিনায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে দত্ত মেডিকেল হলকে লাখ টাকা জরিমানা ⁜ বুড়িচংয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানের জনকের আত্মহত্যা ⁜ কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৭৯ লাখ টাকার চোরাচালান জব্দ ⁜ কুমিল্লায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার, নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতি ⁜ নগদ টাকা ও স্বর্ণাংলকারসহ লুট ⁜ কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর। ⁜ কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্যোগে ক্লিন-আপ ক্যাম্পেইন ⁜ কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র সাক্কু ⁜ বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারোয়ারের অনুদান ⁜ মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক মানুষ ⁜ পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির মতবিনিময় সভা ⁜ লাকসাম স্টেডিয়াম সংস্কারে ৭ দফা দাবিতে ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান ⁜ দাউদকান্দিতে সাত আসামি গ্রেপ্তার ⁜ ব্রাহ্মণপাড়ায় সারের দাম নিয়ন্ত্রণে মাঠে প্রশাসন ও কৃষি বিভাগ, বিক্রেতাদের সতর্ক ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Jul 2026, 12:14 AM

...
আবাসন ও নিরাপত্তা সংকটে কুবিতে কমছে নারী শিক্ষার্থীর অংশগ্রহণ News Image

কুবি প্রতিনিধি

বাংলাদেশের উচ্চশিক্ষায় সামগ্রিকভাবে নারী শিক্ষার্থীর অংশগ্রহণ বাড়লেও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে

(কুবি) সেই চিত্র এখনো পুরোপুরি প্রতিফলিত হয়নি| গত পাঁচ শিক্ষাবর্ষের ভর্তি পরিসংখ্যানে দেখা

যায়, বিশ্ববিদ্যালয়টিতে অধিকাংশ বছরেই নারী শিক্ষার্থীর তুলনায় পুরুষ শিক্ষার্থীর সংখ্যা বেশি|

সংশ্লিষ্টদের মতে, আবাসনসংকট, নিরাপত্তাুউদ্বেগ, দূরবর্তী অবস্থান এবং সামাজিক বাস্তবতা এ

প্রবণতার অন্যতম কারণ|

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের একাডেমিক শাখার তথ্য অনুযায়ী, ২০২০-২১ থেকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ

পর্যন্ত মোট ৫ হাজার ২০৩ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন| তাঁদের মধ্যে নারী শিক্ষার্থী ২ হাজার ৫০৮ জন

এবং পুরুষ শিক্ষার্থী ২ হাজার ৬৯৫ জন| অর্থাৎ পাঁচ বছরে নারী শিক্ষার্থীর তুলনায় পুরুষ শিক্ষার্থী

১৮৭ জন বেশি ভর্তি হয়েছেন|

পরিসংখ্যান বলছে, এই পাঁচ শিক্ষাবর্ষের মধ্যে কেবল ২০২৪-২৫ শিক্ষাবর্ষেই নারী শিক্ষার্থীর সংখ্যা পুরুষ

শিক্ষার্থীর চেয়ে বেশি| ওই শিক্ষাবর্ষে ৫২৯ জন নারী ও ৫১৫ জন পুরুষ শিক্ষার্থী ভর্তি হন| বাকি চারটি

শিক্ষাবর্ষে পুরুষ শিক্ষার্থীর সংখ্যাই বেশি ছিল| সবচেয়ে বেশি ব্যবধান দেখা যায় ২০২১-২২

শিক্ষাবর্ষে, যখন পুরুষ শিক্ষার্থী ছিলেন ৫৬৫ জন এবং নারী শিক্ষার্থী ৪৬৪ জন|

সংশ্লিষ্টরা বলছেন, বিশ্ববিদ্যালয়ের অবস্থান, সীমিত আবাসন সুবিধা এবং নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ

অনেক পরিবারকে মেয়েদের এখানে ভর্তি করাতে নিরুৎসাহিত করে|

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাফিসা রাদিয়া ঈশিতা

বলেন, দূরের বিশ্ববিদ্যালয়ে মেয়েদের পাঠাতে এখনো অনেক পরিবার অনাগ্রহী| তার ওপর আবাসিক হলে

আসনসংকট ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকায় অন্য জেলার অনেক ছাত্রী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি

হতে চান না|

লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী মাহিনা আক্তার বলেন, বিশ্ববিদ্যালয়টি দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে হওয়ায়

উত্তরাঞ্চলসহ দূরবর্তী এলাকার অনেক নারী শিক্ষার্থী এখানে আসতে আগ্রহী হন না| ছাত্রীদের জন্য

আবাসিক আসনসংখ্যা সীমিত হওয়ায় দ্বিতীয় ও তৃতীয় বর্ষের অনেক শিক্ষার্থীও হলের সুযোগ পান

না|

নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফাহিমা সুলতানা রাতুয়া বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিউশন ও

অন্যান্য প্রয়োজনে নিয়মিত শহরে যাতায়াত করতে হয়| নিরাপদ যোগাযোগব্যবস্থা ও পর্যাপ্ত আবাসনের

অভাব নারী শিক্ষার্থীদের ভর্তি নিরুৎসাহিত করে| অনেক সময় একটি আসনে দুজনকে থাকতে হয় বলেও

জানান তিনি|

বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক ও সহকারী প্রক্টর আব্দুল্লাহ আল মামুন

চৌধুরী বলেন, নারী শিক্ষার্থী কম হওয়ার পেছনে কেবল বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট কারণ নয়, সামাজিক ও

পারিবারিক বাস্তবতাও গুরুত্বপূর্ণ| অনেক পরিবার এখনো মেয়েদের দূরে উচ্চশিক্ষার জন্য পাঠাতে

অনাগ্রহী| বাল্যবিবাহ, অর্থˆনতিক সীমাবদ্ধতা এবং জেলা শহরকেন্দ্রিক শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি

করানোর প্রবণতাও এতে ভূমিকা রাখে|

ছাত্রপরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের মতে, রক্ষণশীল

পারিবারিক মানসিকতার কারণে অনেক পরিবার মেয়েদের দূরের বিশ্ববিদ্যালয়ে পাঠাতে ¯^াচ্ছন্দ্য বোধ করে

না| তিনি বলেন, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম বা জাহাঙ্গীরনগরের মতো প্রথম সারির বিশ্ববিদ্যালয়ে


সুযোগ পেলে পরিবারগুলো সেখানে পাঠাতে আগ্রহী হয়| কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক

অবস্থান ও সুযোগ-সুবিধা আরও উন্নত হলে নারী শিক্ষার্থীর অংশগ্রহণও বাড়বে বলে তিনি মনে করেন|

একই ধরনের মত দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল| তিনি বলেন, অনেক

পরিবার মেয়েদের নিজ জেলা বা কাছাকাছি এলাকায় রাখতে চায়| ফলে দূরবর্তী অঞ্চলের বিশ্ববিদ্যালয়গুলোতে

নারী শিক্ষার্থীর সংখ্যা তুলনামূলক কম থাকে| তবে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো ও শিক্ষার পরিবেশ আরও

উন্নত হলে আগামী দিনে নারী শিক্ষার্থীর অংশগ্রহণ বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন|

সংশ্লিষ্টদের মতে, আবাসিক হলের আসন বৃদ্ধি, নিরাপদ পরিবহনব্যবস্থা, ক্যাম্পাস ও ক্যাম্পাসসংলগ্ন

এলাকায় নিরাপত্তা জোরদার এবং নারী শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করা গেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে

নারী শিক্ষার্থীর অংশগ্রহণ আরও বাড়তে পারে|



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে কঠোর নির্দেশ পুলিশ সুপারের
দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে কঠোর নির্দেশ পুলিশ সুপারের

আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা ঘিরে কুমিল্লা জেলার পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদারের নির্...

ঐতিহাসিক লালমাই পাহাড়কে লালমাই উপজেলায় অন্তর্ভুক্তির দাবি
ঐতিহাসিক লালমাই পাহাড়কে লালমাই উপজেলায় অন্তর্ভুক্তির দাবি

মাসুদ রানা, কুমিল্লা​কুমিল্লার ১৭তম উপজেলা হিসেবে ২০১৭ সালে যাত্রা শুরু করে লালমাই। প্রায় ৩ লাখ জনসং...

চাঁদপুর পাসপোর্ট অফিসে এমপি মানিকের অভিযান, ৩ দালাল আটক
চাঁদপুর পাসপোর্ট অফিসে এমপি মানিকের অভিযান, ৩ দালাল আটক

কাজী নজরুল ইসলাম, চাঁদপুর চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে হঠাৎ অভিযান চালিয়েছেন চাঁদপুর ৩ আসনের...

বুড়িচং পৌরসভায় জামায়াতের মেয়র প্রার্থী অধ্যাপক মোঃ অহিদুর রহমান
বুড়িচং পৌরসভায় জামায়াতের মেয়র প্রার্থী অধ্যাপক মোঃ অহিদুর রহ...

কাজী খোরশেদ আলমনবগঠিত বুড়িচং পৌরসভাকে দুর্নীতি, স্বজনপ্রীতি, মাদক ও বেকারত্বমুক্ত আধুনিক মডেল পৌরসভা...

কুমিল্লার সুয়াগাজীতে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা
কুমিল্লার সুয়াগাজীতে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান, ৩০ হাজার ট...

আয়েশা আক্তারকুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে...

কুমিল্লায় জামায়াত কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে সাময়িক অব্যাহতি
কুমিল্লায় জামায়াত কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে...

কুমিল্লা প্রতিনিধিকুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর কার্যালয়ে শিবিরের সেক্রেটারির গাড়ি ভাঙচুরের ঘটনায়...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে কঠোর নির্দেশ পুলিশ সুপারের
➤ ঐতিহাসিক লালমাই পাহাড়কে লালমাই উপজেলায় অন্তর্ভুক্তির দাবি
➤ চাঁদপুর পাসপোর্ট অফিসে এমপি মানিকের অভিযান, ৩ দালাল আটক
➤ বুড়িচং পৌরসভায় জামায়াতের মেয়র প্রার্থী অধ্যাপক মোঃ অহিদুর রহমান
➤ কুমিল্লার সুয়াগাজীতে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা
➤ কুমিল্লায় জামায়াত কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে সাময়িক অব্যাহতি
➤ চান্দিনায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে দত্ত মেডিকেল হলকে লাখ টাকা জরিমানা
➤ বুড়িচংয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানের জনকের আত্মহত্যা
➤ কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৭৯ লাখ টাকার চোরাচালান জব্দ
➤ কুমিল্লায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার, নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতি
➤ নগদ টাকা ও স্বর্ণাংলকারসহ লুট
➤ কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর।
➤ কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্যোগে ক্লিন-আপ ক্যাম্পেইন
➤ কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র সাক্কু
➤ বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারোয়ারের অনুদান
➤ মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক মানুষ
➤ পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির মতবিনিময় সভা
➤ লাকসাম স্টেডিয়াম সংস্কারে ৭ দফা দাবিতে ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান
➤ দাউদকান্দিতে সাত আসামি গ্রেপ্তার
➤ ব্রাহ্মণপাড়ায় সারের দাম নিয়ন্ত্রণে মাঠে প্রশাসন ও কৃষি বিভাগ, বিক্রেতাদের সতর্ক
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir