প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 10 Jul 2026, 9:29 PM
বক্স অফিসে হোঁচট খেলো আলিয়ার ‘আলফা’
যশ রাজ ফিল্মসের (ওয়াইআরএফ) স্পাই ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার ‘আলফা’ বক্স অফিসে একের পর এক বড় ধাক্কা খাচ্ছে| আলিয়া ভাট এবং শর্বারী ওয়াঘ অভিনীত এই ছবিটির ভাগ্য যেন প্রতিদিন খারাপের দিকে যাচ্ছে| মুক্তির প্রথম উইকএন্ডে বেশ ভালো সাড়া জাগালেও, প্রথম সপ্তাহের শেষে এসে ভারতের বক্স অফিসে রীতিমতো ধুঁকছে সিনেমাটি| বিশাল বাজেটের এই ছবি প্রথম সপ্তাহে ভারতের অভ্যন্তরীণ বাজারে ৫০ কোটি রুপির গণ্ডিও পার করতে পারেনি, যা এর নির্মাণ স্কেলের তুলনায় অত্যন্ত হতাশাজনক| ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের প্রথম নারীপ্রধান এই স্পাই ছবিটি প্রথম উইকএন্ডে ভারতে ৩৪ কোটি রুপি আয় করে দারুণ সম্ভাবনা জাগিয়েছিল| তবে উইকএন্ড শেষ হতেই এর আয়ে বড়সড় ধস নামে| উইকএন্ডের তুলনায় গত সোমবার ছবিটির আয় প্রায় ৭০ শতাংশ কমে গিয়ে মাত্র ৩.৮৫ কোটি রুপিতে ঠেকে| যদিও গত মঙ্গলবার সামান্য ঘুরে দাঁড়িয়েছিল, তবে গত বুধ ও গত বৃহস্পতিবার বক্স অফিসে এর পারফরম্যান্স একেবারেই তলানিতে গিয়ে ঠেকেছে| বক্স অফিস ট্র্যাকার ‘স্যাকনিল্ক’-এর তথ্য অনুযায়ী, মুক্তির সপ্তম দিনে গত বৃহস্পতিবার ‘আলফা’ ভারতের বাজারে মাত্র ২.৬০ কোটি রুপি নেট সংগ্রহ করতে পেরেছে| ফলে প্রথম সপ্তাহ শেষে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ৪৭.৫৫ কোটি রুপি| অথচ মুক্তির শুরুতে ধারণা করা হয়েছিল আলিয়া ভাটের আগের সফল দুই সিনেমা ‘রাজি’ এবং ‘গাঙ্গুবাই কাথিয়াওয়ারি’-র রেকর্ড ভেঙে দেবে এটি| কিন্তু বর্তমান পরিস্থিতি অনুযায়ী, সেই সিনেমাগুলোর চেয়ে অনেক পিছিয়ে রয়েছে ‘আলফা’| ছবিটির জন্য এখন সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সদ্য মুক্তি পাওয়া কমেডি ঘরানার সিনেমা ‘ধামাল ৪’| এই নতুন ছবিটির দাপটে সিনেমা হলগুলোতে ‘আলফা’-র শো সংখ্যা অনেকটাই কমে যাবে, যার ফলে বক্স অফিসে ছবিটির ঘুরে দাঁড়ানোর সুযোগ আরও সংকুচিত হয়ে আসছে| বাণিজ্য বিশ্লেষকদের মতে, ছবিটি বক্স অফিসে নূন্যতম লাভের মুখ দেখতে হলে ভারতের বাজারে অন্তত ১০০ কোটি রুপি এবং বিশ^ব্যাপী ১৫০ কোটি রুপি গ্রস কালেকশন করতে হবে| তবে কমে যাওয়া শো এবং নেতিবাচক রিভিউয়ের কারণে ছবিটির জন্য এই লক্ষ্য ছোঁয়া বেশ কঠিন বলেই মনে করছেন সিনেমা বিশেষজ্ঞরা| উদয় চোপড়ার গল্পে এবং শিব রাওয়ালের পরিচালনায় এই সিনেমাটিতে আলিয়া ও শর্বারী ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ববি দেওল ও অনিল কাপুর| এছাড়াও দর্শকদের বাড়তি চমক হিসেবে রয়েছে ঋত্বিক রোশনের ক্যামিও চরিত্র| তবে জমকালো কাস্টিং সত্ত্বেও সমালোচকদের কাছ থেকে মূলত নেতিবাচক প্রতিক্রিয়াই জুটেছে সিনেমাটির কপালে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ফাইনালে লড়াই করে হারলো জুনিয়র টাইগ্রেসরা
নারীদের অনূর্ধ্ব-১৯ দলের ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী দলের কাছে মাত্র...
ইউক্রেনে ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প
এফএনএস বিদেশ : যুদ্ধক্ষেত্রে যোগাযোগ ও ড্রোন অভিযান পরিচালনায় ইউক্রেনের ব্যবহৃত স্যাটেলাইট যোগাযোগব্...
মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে কমেছে তেলের দাম
এফএনএস বিদেশ : মধ্যপ্রাচ্যে সংঘাতের আশঙ্কা ও জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা অব্যাহত থাকলেও গতকাল শুক...
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহ...
এফএনএস বিদেশ : ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুতিদের ক্ষেপণা...
জাপানে রেকর্ডসংখ্যক বিদেশির বসবাস, কোন দেশের কত?
এফএনএস বিদেশ : জাপানে বিদেশি বাসিন্দার সংখ্যা নতুন রেকর্ড গড়েছে। ২০২৬ সালের জুনের শেষ নাগাদ দেশটিতে...
দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে কঠোর নির্দেশ পুলিশ সুপারের
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা ঘিরে কুমিল্লা জেলার পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদারের নির্...