প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 10 Jul 2026, 9:39 PM
ত্রিপুরায় বন্যায় গৃহহীন ১১ হাজার মানুষ, ক্ষতিগ্রস্ত ৪ হাজার ঘরবাড়ি
এফএনএস বিদেশ :
গত কয়েক দিনের টানা ভারী বর্ষণে ভারতের ত্রিপুরা রাজ্যের তিনটি জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে| এতে প্রায় ১১ হাজার মানুষ গৃহহীন হয়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন| রাজ্য কর্মকর্তারা গতকাল শুক্রবার জানিয়েছেন, বন্যায় এখন পর্যন্ত কোনও প্রাণহানির খবর পাওয়া না গেলেও ৪ হাজারেরও বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে| গতকাল শুক্রবার বিকালে বৃষ্টিপাত কমে আসায় এবং মনু নদীর পানি হ্রাস পেতে শুরু করায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি লক্ষ্য করা গেছে| তবে ভারতের আবহাওয়া অধিদফতর (আইএমডি) রাজ্যের বেশ কয়েকটি এলাকায় আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে| রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এসডিএমএ) প্রজেক্ট ডিরেক্টর সনৎ কুমার দাস জানিয়েছেন, উনকোটি জেলার ৬ হাজার ৬৮ জন মানুষকে ৩৫টি ত্রাণ শিবিরে জায়গা দেওয়া হয়েছে| তিনি বলেন, নদীর পানি কমে আসায় গতকাল শুক্রবার বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে| অন্যদিকে পার্শ্ববর্তী ধলাই ও খোয়াই জেলায় আরও ৪ হাজার ৯০৯ জন বন্যাদুর্গত মানুষ ত্রাণ শিবিরে অবস্থান করছেন| সনৎ কুমার দাস আরও বলেন, বুধ ও বৃহস্পতিবারের ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় প্রায় ১১ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন| এখন পর্যন্ত কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি, তবে ৪ হাজার ২৭টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে|
সূত্র: ইন্ডিয়া টুডে
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ফাইনালে লড়াই করে হারলো জুনিয়র টাইগ্রেসরা
নারীদের অনূর্ধ্ব-১৯ দলের ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী দলের কাছে মাত্র...
ইউক্রেনে ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প
এফএনএস বিদেশ : যুদ্ধক্ষেত্রে যোগাযোগ ও ড্রোন অভিযান পরিচালনায় ইউক্রেনের ব্যবহৃত স্যাটেলাইট যোগাযোগব্...
মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে কমেছে তেলের দাম
এফএনএস বিদেশ : মধ্যপ্রাচ্যে সংঘাতের আশঙ্কা ও জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা অব্যাহত থাকলেও গতকাল শুক...
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহ...
এফএনএস বিদেশ : ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুতিদের ক্ষেপণা...
জাপানে রেকর্ডসংখ্যক বিদেশির বসবাস, কোন দেশের কত?
এফএনএস বিদেশ : জাপানে বিদেশি বাসিন্দার সংখ্যা নতুন রেকর্ড গড়েছে। ২০২৬ সালের জুনের শেষ নাগাদ দেশটিতে...
দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে কঠোর নির্দেশ পুলিশ সুপারের
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা ঘিরে কুমিল্লা জেলার পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদারের নির্...